উদ্দীপকের (i) নং চিত্রটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপ ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। নিচে তা আলোচনা করা হলো-
মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে অবস্থান করে। এসময় উভয় মেরুর ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে। এ পর্যায়ের শেষের দিকে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। আর ক্যারিওকাইনেসিসের পরপরই সাইটোকাইনেসিস শুরু হয়। অর্থাৎ টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে। কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষপ্রাচীর গঠন করে। অর্থাৎ সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। আর এই ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যবর্তী অবস্থা হচ্ছে টেলোফেজ।
অতএব উপরোক্ত আলোচনার সাপেক্ষে বলা যায়, টেলোফেজ ধাপ ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
