(i) নং বিক্রিয়াটি কোন ধরনের? ব্যাখ্যা কর। (প্রয়োগ)

Updated: 1 year ago
উত্তরঃ

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

2KCIO3→তাপ/2KCl + 3O2

বিক্রিয়াটি একটি বিয়োজন বিক্রিয়া। নিচে তা ব্যাখ্যা করা হলো- আমরা জানি, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল উৎপন্ন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। উদ্দীপকের (i) নং বিক্রিয়ায় তাপ প্রয়োগের ফলে পটাসিয়াম ক্লোরেট (KCIO3) বিয়োজিত হয়ে পটাসিয়াম ক্লোরাইড (KCI) ও অক্সিজেন গ্যাস (O₂) উৎপন্ন করে। এ কারণে (i) নং বিক্রিয়াটি একটি বিয়োজন বিক্রিয়া।

127

আমাদের চারপাশে নানা রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে যাচ্ছে। এই সমস্ত রাসায়নিক বিক্রিয়া কখনো শক্তি উৎপন্ন করে, কখনো ব্যবহার উপযোগী নতুন পদার্থ তৈরি করে আবার কখনো বা রোগ নিরাময়েও সাহায্য করে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

   • বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে পারব;
   • রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রকারের শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারব,
   • শুষ্ক কোষের শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারব;
   • তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করতে পারব;
   • পরীক্ষণ কাজে রাসায়নিক পদার্থ এবং অন্যান্য যন্ত্রপাতির ব্যবহার সঠিকভাবে করতে পারব;
   • আমাদের জীবনে রাসায়নিক বিক্রিয়ার অবদান উপলব্ধি করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সংখ্যাকে যোজনী বলে।

240
উত্তরঃ

গ্যাসের চুলার পাইপ লাইন দিয়ে সরবরাহকৃত জ্বালানি গ্যাস হলো মিথেন (CH4)। চুলা জ্বালালে মিথেন গ্যাস বাতাসের অক্সিজেন (O2) এর সাথে দহন বিক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড ও সামান্য পানি উৎপন্ন করে। এছাড়াও এই বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয়। উৎপন্ন তাপের কারণে খাবার সিদ্ধ বা রান্না হয়। বিক্রিয়াটি হলো-  CH4(g)+2O2(g) → CO2(g) + 2H2O(g) +  তাপ

এ কারণে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে হয়।

397
উত্তরঃ

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি-

       Zn +                CuSO4          →        ZnSO4            +      Cu

      জিঙ্ক           কপার সালফেট                      জিঙ্ক সালফেট             কপার

বিক্রিয়াটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। নিচে তা বিশ্লেষণ করা হলো-

জানা আছে, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে অপর মৌলকে প্রতিস্থাপন করে নিজে ঐ স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। (i) নং বিক্রিয়া হতে দেখা যায় যে, Zn (জিংক), CuSO4 (কপার সালফেট) এর Cu (কপার) কে প্রতিস্থাপিত করে ZnSO4, (জিংক সালফেট) লবণ ও Cu ধাতু তৈরি করে। অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞানুসারে, (i) নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া।

251
উত্তরঃ

উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হলো 2K + Cl2→ 2KCI

এবং (iii) নং বিক্রিয়াটি হলো: NH4CI NH3 + HCI এখানে (ii) নং বিক্রিয়া হলো সংযোজন বিক্রিয়া ও (iii) নং বিক্রিয়া হলো বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ বিক্রিয়া দুটি ভিন্নধর্মী। নিচে এদের ভিন্নধর্মিতা বিশ্লেষণ করা হলো- ii) নং বিক্রিয়ায় একাধিক মৌল K ও CI পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একটি মাত্র যৌগ KCI গঠন করে। অর্থাৎ এ বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থেকে একটি মাত্র উৎপাদ উৎপন্ন হয়। অপরদিকে, (iii) নং বিক্রিয়ায় একটি যৌগ NH,CI4 ভেঙে দুটি ভিন্ন যৌগ NH3ও HCI উৎপন্ন হয়েছে। অর্থাৎ এ বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়ক থেকে একাধিক উৎপাদ উৎপন্ন হয়েছে।
সুতরাং বলা যায়, (ii) ও (iii) নং বিক্রিয়ান্বয় পরস্পর ভিন্নধর্মী। 

189
উত্তরঃ

পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড [Ca(OH)২]বা স্ল্যাকড লাইম এর সম্পৃক্ত দ্রবণকে লাইম ওয়াটার বলে।

311
উত্তরঃ

CO2এবং CO23একে অপরের থেকে ভিন্নতর। কারণ CO2 হলো একটি যৌগ, যাকে কার্বন ডাইঅক্সাইড বলা হয়। CO2 হলো চার্জ নিরপেক্ষ।

কিন্তু CO23 হলো একটি যৌগমূলক বা পরমাণুগুচ্ছ যা।টি পরমাণুর ন্যায় আচরণ করে যাকে কার্বনেট মূলক বলা হয়। CO23হলো ঋণাত্মক চার্জযুক্ত মূলক; যার যোজনী 2 ।

273
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews