Updated: 7 months ago
উত্তরঃ

বিলের মধ্যে বসে হারিকেনের তেল ফুরিয়ে গেলে নৌকার খোল থেকে আবুর ভাই কেরোসিন বের করতে গিয়ে তাকে আবিষ্কার করে।

'আষাঢ়ের এক রাতে' গল্পে আবু নৌকার খোলে লুকিয়ে তার ভাইদের সাথে বিলে মাছ ধরতে যায়। তার ভাইদের বিলে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা শুনে সে আগেভাগে নৌকার খোলে লুকিয়ে থাকে এবং ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পর হারিকেন জ্বালালে তেল ফুরিয়ে যায়। নৌকার খোলে অতিরিক্ত কেরোসিন তেল রাখা ছিল। আবুর ভাই সেখান থেকে তেল বের করতে গেলে ঘুমন্ত অবস্থায় আবু ধরা পড়ে যায়।

আবু লুকিয়ে থাকতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আবুর ভাই কেরোসিন খুঁজতে গিয়ে নৌকার খোল থেকে তাকে আবিষ্কার করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে মৌরিবিলে যাওয়া, বাড়ির সবাইকে দুশ্চিন্তামুক্ত রাখা ও বড়ো আকারের বোয়াল মাছ ধরার মধ্য দিয়ে আবুর বুদ্ধিমত্তা ও কৃতিত্বের পরিচয় পাওয়া যায়।

'আষাঢ়ের এক রাতে' গল্পের আবুর বয়স দশ বছর। তার মাছ ধরার খুব শখ। এত ছোটো আবুকে তার ভাইয়েরা বিলে মাছ ধরতে নিতে চায় না। তাদের কাছে আবদার করলেও কাজ হয় না। তার ভাই ও তার বন্ধুরা আষাঢ়ের এক সন্ধ্যায় বিলে মাছ ধরতে যাওয়ার প্ল্যান করে। সে তখন গোপন বুদ্ধি আঁটে। ভাইয়ের অগোচরে সে নৌকার খোলে ঢুকে লুকিয়ে থাকে। বিলের মধ্যে কেরোসিন খুঁজতে গিয়ে তাকে আবিষ্কার করে তার ভাই। সে তখন আবুর লুকিয়ে মাছ ধরতে আসায় বাড়ির সবার দুশ্চিন্তার কথা জানালে আবু তার বুদ্ধির পরিচয় দেয়। সে বাড়ির একজন লোককে জানিয়ে এসেছে, যাতে তাকে খোঁজাখুঁজি করলে সে সবাইকে আশ্বস্ত করতে পারে। এরপর সে মাছ ধরার সরঞ্জাম বের করে। তার সরঞ্জাম দেখে সবাই হাসাহাসি করলেও সে নির্ভার থাকে। তেলাপোকার টোপ দিয়ে যে সহজেই বোয়াল মাছকে আকৃষ্ট করা যায়, তা সে জেনে এসেছে বড়োদের কাছে। শেষমেশ সে তার অদ্ভুত বড়শি-টোপ দিয়ে বড়ো আকারের বোয়াল মাছ ধরতে সক্ষম হয়।

ফলে দেখা যায়, ছোটো বলে আবু দমে থাকেনি। সে তার বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে মৌরিবিলে গিয়ে বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছিল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
72

Related Question

View All
উত্তরঃ

মৌরিবিলে মাছের প্রাচুর্যের কারণেই সবাই মৌরিবিলে মাছ ধরতে যায়।

'আষাঢ়ের এক রাতে' গল্পে মৌরিবিলের উল্লেখ আছে। আবুরা সেখানে মাছ ধরতে যায়। মৌরিবিলে মাছের প্রাচুর্য সবাইকে আকর্ষণ করে। বর্ষাকালে সেখানে প্রচুর মাছ পড়ে। বোয়াল, পাঙ্গাশ থেকে শুরু করে ট্যাংরা, পুঁটি, পারশে, বেলে সব মাছই পাওয়া যায়।

মৌরিবিলে নানাবিধ মাছের উপস্থিতিই সবাইকে সেখানে মাছ ধরতে যেতে আগ্রহী করে তোলে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আবু ছোটো হলেও বোয়াল মাছ ধরার পদ্ধতি সম্পর্কে অবগত ছিল। সেই পদ্ধতি অনুসরণ করে সে বোয়াল মাছ ধরতে সক্ষম হয়।

'আষাঢ়ের এক রাতে' গল্পে আবুকে তার ভাইয়েরা বিলে মাছ ধরতে না নিতে চাইলেও সে কৌশল করে মৌরিবিলে চলে যায়। সেখানে গিয়ে ধরা পড়ার পর ভাইয়েরা তাকে নৌকায় রেখে জাল ফেলতে চলে যায়। সে তখন তার অদ্ভুত বড়শি আর টোপ দিয়ে ছিপ ফেলে। কেরোসিনের টিনের আংটা দিয়ে বানানো বড়শি আর তেলাপোকা ছিল তার টোপ। সুবোধ কাকার কাছে সে শুনে এসেছিল, বোয়াল মাছ তেলাপোকা পছন্দ করে। সে তার তেলাপোকার টোপ বিলে ফেলে বড়শির দড়ি নৌকার গলুইয়ের সঙ্গে বেঁধে দিয়ে বসে থাকে। বড়শির ফাতনা হিসেবে ব্যবহার করে জোনাকি পোকা। পলিথিনের ভিতর জোনাকি পোকা ভরে সেই পলিথিন বেঁধে দেয় বড়শির সুতোর সাথে। কিছুক্ষণ পর দেখতে পায়, ফাতনা ডুবে যাচ্ছে। তা দেখে সে বড়শির সব দড়ি ছেড়ে দেয়। দড়ি শেষ হয়ে এলে কিছু একটা ভার অনুভব করে সে তিনুকে ডাক দেয়। দুজন মিলে দড়ি ধরে টানতে টানতে ক্লান্ত হয়ে শেষে হ্যাঁচকা এক টান দিয়ে নৌকায় তুলে ফেলে মস্ত এক বোয়াল মাছ।

ছোটো বলে আবুকে হেলা করলেও আবু তার কর্মপদ্ধতিতে দৃঢ় থাকায় সাফল্য লাভ করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
62
উত্তরঃ

আবুর ভাই ও তার বন্ধুরা নৌকায় করে বিলে মাছ ধরতে গেলে নৌকার খোলে লুকিয়ে সেও যাবে বলে গোপন পরিকল্পনা করে।

'আষাঢ়ের এক রাতে' গল্পে আবুকে ছোটো ছেলে বলে তার ভাইয়েরা কখনো বিলে মাছ ধরতে নিতে চায় না। এবার সে তাদের মাছ ধরার পরিকল্পনা শুনে নিজেও গোপন প্ল্যান সাজায়। তার ভাইয়েরা যে নৌকা নিয়ে মাছ ধরতে যাবে, সে সেই নৌকার খোলে লুকিয়ে থেকে তাদের সাথে চলে যাবে। একবার বিলে গিয়ে উপস্থিত হলে তার ভাই আর তাকে ফিরাতে পারবে না।

ফলে দেখা যায়, উপর্যুক্ত গোপন প্ল্যান অনুসারেই আবু মৌরিবিলে মাছ ধরতে যায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

আবুর মাছ ধরতে এসে ঘুমিয়ে পড়া ও অদ্ভুত বড়শি-টোপ দেখে তার ভাই ও তার বন্ধুরা মজা পায় ও তাকে নিয়ে ঠাট্টা করে।

'আষাঢ়ের এক রাতে' গল্পে আবু সবার অগোচরে মৌরিবিলে মাছ ধরতে যায়। তার ভাইয়েরা তাকে নিয়ে যাবে না জেনে সে নৌকার খোলে লুকিয়ে চলে যায়। নৌকার খোলের মধ্যে লুকিয়ে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায়ই তাকে আবিষ্কার করে তার ভাই। এরপর জিজ্ঞাসাবাদ করলে আবু জানায়, সে বড়ো মাছ ধরতে এসেছে। পুঁচকে ছেলে বড়ো মাছ ধরবে শুনে আবুকে তারা উপহাস করে। তারা ঠাট্টা করে তাকে ঘুমিয়ে থাকতে বলে। বড়ো মাছ নিজে এসে আবুকে ঘুম থেকে ডেকে তুলবে। আবুর বড়শি আর টোপ দেখে সবাই হেসে গড়াগড়ি খায়। কেরোসিনের টিনের আংটা দিয়ে সে বড়শি বানিয়ে এনেছে আর টোপ হিসেবে নিয়ে এসেছে তেলাপোকা। এসব দেখে তার ভাই ও তার বন্ধুরা মজা পায়। এমন অদ্ভুত বড়শি-টোপ দিয়ে সে বড়ো মাছই নয় শুধু, কুমির-জলহস্তী সবই ধরতে পারবে বলে তাকে নিয়ে ঠাট্টা করে।

আবু ছোটো ছেলে। লুকিয়ে মাছ ধরতে আসতে গিয়ে তার ঘুমিয়ে পড়া ও অদ্ভুত বড়শি-টোপ দিয়ে বড়ো মাছ ধরার পরিকল্পনা তার ভাই ও তার বন্ধুদের হাসির উদ্রেক করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
55
উত্তরঃ

আবুর বড়ো ভাইয়েরা বিলে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা চালানোর জন্য কিষান তিনুকে তাদের সঙ্গে নিয়েছিল।

'আষাঢ়ের এক রাতে' গল্পে আবুর বড়ো ভাই সাজেদ তার দুই বন্ধু বিপুল ও বায়েজিদকে নিয়ে মৌরিবিলে মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করে। তারা বর্ষার সময় এমন করে মাছ শিকারের জন্য বের হয়। তারা সারা রাত মাছ ধরে আর নৌকাতেই রাতের খাবার খায়। তাদের নৌকা চালানোর জন্য একজন লোক দরকার ছিল। তাই তারা নৌকা চালানোর জন্য কিষান তিনুকে তাদের সঙ্গে নিয়ে যায়।

মূলত, মাছ ধরতে যাওয়ার সময় নৌকা চালানো ও টুকটাক কাজ করানোর জন্য আবুর বড়ো ভাইয়েরা কিষান তিনুকে তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

'আষাঢ়ের এক রাতে' গল্পে আবু লুকিয়ে তার বড়ো ভাইদের সাথে মাছ ধরতে গিয়ে বিরাট বড়ো একটি বোয়াল মাছ ধরে ফেলে। কিন্তু তার বড়ো ভাই সাজেদ ও তার দুই বন্ধু পুঁটি মাছ ছাড়া আর কিছুই ধরতে পারে না। এখান থেকে ছোটো বলে কাউকে অবহেলা না করার শিক্ষা পাওয়া যায়। ছোটো বয়সিদের মধ্যেও বড়োদের মতো বুদ্ধি ও কর্মদক্ষতা থাকতে পারে।

'আষাঢ়ের এক রাতে' গল্পে আবুর বয়স মাত্র দশ বছর। তার খুব ইচ্ছে ছিল বর্ষার বৃষ্টিঝরা রাতে বড়ো ভাইদের সাথে বিলে মাছ ধরতে যাওয়ার। কিন্তু ছোটো বলে তারা তাকে সঙ্গে নিতে চায় না। তাই আবু তাদের চোখ এড়িয়ে নৌকার খোলের মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু বিলে গিয়ে সে ধরা পড়ে যায়। তখন সাজেদ ও তার দুই বন্ধু আবুকে নিয়ে হাসাহাসি করে, বিদ্রূপাত্মকভাবে তাকে বলে যে, তার পক্ষে বড়ো মাছ ধরা সম্ভব নয়। উলটা বড়ো মাছই আবুকে ধরে নিয়ে যেতে পারে।

আবু তাদের এসব কথায় পাত্তা না দিয়ে মনের সুখে বড়শি ফেলে বড়ো মাছের জন্য অপেক্ষা করতে থাকে এবং একসময় বড়ো একটি বোয়াল মাছ পেয়ে যায়। অন্যদিকে, সাজেদ ও তার বন্ধুরা জাল ফেলে শুধু পুঁটি মাছ ধরতে সক্ষম হয়।

গল্পটিতে দেখা যায় যে, আবু বয়সে ছোটো হলেও তার মাছ ধরার কৌশল ও দক্ষতা তার বড়ো ভাইদের চেয়ে অনেক বেশি ছিল। সে তাদের হাসি-তামাশাকে পাশ কাটিয়ে প্রমাণ করে দিয়েছে যে, বয়সে ছোটো হলেও যেকোনো কাজে সফলতা অর্জন করা সম্ভব। অর্থাৎ, গল্পটির মূলশিক্ষা হলো বয়সে ছোটো বলে কাউকে অবজ্ঞা করতে নেই। যেকোনো কাজে সফলতা লাভের জন্য বয়স কোনো বাধা নয়। গল্পটি জীবনের এই ধ্রুব সত্যটিকেই উপস্থাপন করে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
79
উত্তরঃ

বড়ো ভাই সাজেদের কাছ থেকে নৌকায় থাকার আশ্বাস পেয়ে আবু মনের সুখে গান ধরেছিল।

'আষাঢ়ের এক. রাতে' গল্পে আবুর খুব ইচ্ছে ছিল বড়ো ভাইদের সঙ্গে বিলে মাছ ধরতে যাওয়ার কিন্তু বড়ো ভাইয়েরা জানতে পারলে তাকে সাথে নেবে না। তাই সে আগে থেকেই নৌকার পাটাতনের নিচে খোলের মধ্যে লুকিয়ে ছিল। তবে বিলে গিয়ে সে বড়ো ভাই সাজেদের কাছে ধরা পড়ে যায়। বাড়ির সবাই তার জন্য চিন্তা করছে ভেবে সাজেদ তাকে মারতে যায়। আবু তখন বলে, সে কালুকে বলে এসেছে। একথা শুনে সে আবুকে নৌকায় থাকার অনুমতি দেয়। ভাইয়ের অনুমতি পেয়ে আবু খুব খুশি হয় এবং মনের আনন্দে গান ধরে। অর্থাৎ, আবুর দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ার কারণেই সে মনের সুখে গান ধরেছিল।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

'আষাঢ়ের এক রাতে' গল্পে হালিমা খাতুন বর্ষাকালে দশ বছর বয়সি আৰু - নামের এক বালকের মাছ ধরতে যাওয়ার চমকপ্রদ কাহিনি বর্ণনা করেছেন।

আবু বাড়ির সকলের চোখ এড়িয়ে কৌশলে বড়ো ভাইদের সাথে বিলে মাছ ধরতে যায় এবং বড়ো একটি বোয়াল মাছ শিকার করে। তার মাছ ধরার কাহিনি বেশ রোমাঞ্চকর। আবু ঘন বর্ষার রাতে মৌরিবিলে বড়ো ভাইদের সাথে মাছ ধরতে যেতে | চায়। কিন্তু বড়ো ভাই সাজেদ জানতে পারলে তাকে কোনোভাবেই সাথে নেবে না। তাই সে নৌকার খোলের মধ্যে লুকিয়ে থাকে।

একসময় আবু তার বড়ো ভাইয়ের কাছে ধরা পড়ে যায়। তারা তার মাছ ধরা নিয়ে খুব ঠাট্টা-তামাশা করে। কিন্তু আবু মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েই এসেছিল। তার কাছে ছিল কেরোসিনের টিনের আংটা দিয়ে বানানো বড়শি এবং টোপ হিসেবে ছিল তেলাপোকা; বোয়াল মাছ তেলাপোকা খেতে ভালোবাসে বলে সে এটি নিয়ে গিয়েছিল। সে দুটি বড়শিতে তেলাপোকার টোপ গেঁথে পানিতে ছুড়ে দিয়েছিল এবং বড়শির দড়ি নৌকার গলুইয়ের সঙ্গে বেঁধে মাছের অপেক্ষায় বসে ছিল। এভাবে একসময় একটি বিরাট বোয়াল মাছ আবুর টোপ গিলে ফেলে। আবু ও কিষান তিনু মিলে অনেক কষ্টে মাছটিকে নৌকায় তোলে। লাফাতে থাকা বোয়ালটিকে বস্তা চাপা দিয়ে তারা শান্ত করে। বিরাট বড়ো বোয়াল মাছ ধরে আবু গর্বে ও খুশিতে নেচে ওঠে।

সুতরাং, দশ বছরের আবু অভিনব উপায়ে বর্ষার রাতে দক্ষতার সাথে বড়ো একটি বোয়াল মাছ ধরে, যা সত্যিই রোমাঞ্চকর।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
78
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews