রবার্ট ফ্রস্ট ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রের New England নামক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। তাকে বলা হয় আমেরিকার শ্রেষ্ঠ কবি।
প্রেসিডেন্ট কেনেডি তার সম্পর্কে বলেছিলেন, the great American poet of our time.
তাকে বলা হয় Nature poet, regional poet etc.
তিনি চারবার পুলিৎজার পুরস্কার [Pulitzer Prizes] লাভ করেন।
তার কাব্যগ্রন্থগুলোর নাম ও কবিতা-
A Boy's Will এই বইয়ের একটি বিখ্যাত কবিতা Mowing [ময়িং]।
North of Boston এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো- (a) Mending Wall (b) The Death of the Hired Man এই কবিতায় তিনি বাসস্থানের সংজ্ঞা দিয়েছেন এভাবে- Home is the place where, when you have to go there, They have to take you in. (c) Home Burial (d) The Mountain (e) After Apple-Picking
From Mountain Interval এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো-
Quotations:
(a) The Road not Taken এই কবিতার কতগুলো বিখ্যাত লাইন নিচে দেয়া হলো-
Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
……………………………………………………………….
I took the one less travelled by
And that has made all the difference
(b) Birches এই কবিতার কয়েকটি লাইন- Earth is the right place for love
I don't know where it's likely to go better.
Life is too much like a pathless wood.
New Hampshire এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো (a) I Will Sing You one-O (b) Fire and Ice (c) Stopping by Woods on a Snow Evening [সবচাইতে বিখ্যাত কবিতা]
West Running Brook
Tree at My Window
A Further Range
A Witness Tree
Steeple Bush
An Afterward
Quotation
Source
The woods are lovely, dark and deep
But I have promises to keep,
And miles to go before I sleep
Stopping by Woods on a Snowy Evening
Good fences make good neighbours
Mending wall
দা ডেথ অভ দা হাইআরড্ ম্যান
The Death of the Hired Man
সারাংশ:
ওয়ারেন ও ম্যারী দম্পতির খামার শ্রমিক সিলাস কবিতাটির কেন্দ্রীয় চরিত্র। ওয়ারেন তার প্রতি রূঢ়, সিলাসকে মনে করে কর্তব্য অসচেতন, অলস। ম্যারী তার প্রতি দয়ার্দ্র। ওয়ারেন তাকে তাড়িয়েই দেবে। সিলাস অত্যন্ত স্বাধীনচেতা, আত্মমর্যাদাশীল। সে ওয়ারেন দম্পতির খামারেই স্বাধীনভাবে কাজ করবে কোনো আত্মীয়ে আশ্রয়ী হবে না, কারো শরণাপন্ন হবেনা। আত্মসম্মান সচেতন সিলাসকে নিয়েই ওয়ারেন ও ম্যারী দম্পতির টানাপড়েন-মানুষের আত্মমর্যাদাবোধ, কবিতাটির প্রধান প্রতিপাদ্য বিষয়। নিজ চরিত্র বৈশিষ্ট্য অটল সিলাস, ওয়ারেন দম্পতির অজান্তে মারা যায় শেষ পর্যন্ত কিন্তু তবুও সে কারো আশ্রয়প্রার্থী, শরণার্থী হয় না। দৃঢ়চেতা একজন মানুষ সিলাস।
মেন্ডিং ওয়াল
Mending Wall
সারাংশ :
মানুষে মানুষে বিভেদই মানুষের ঐক্য সূত্র। বর্ণে, ধর্মে, দেশে মানুষ ভিন্ন আর এই ভিন্নতাই মানুষে মানুষে সামগ্রিক ঐক্য গড়ে তোলে। বিভেদের দেয়াল তাই একই সঙ্গে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয়। কবি তাঁর প্রতিবেশীর সঙ্গে দেয়ালটি প্রথমে অবহেলাই করেন বিভেদ আশঙ্কায়। পরে দেয়ালটি মেরামত করেন এই সিদ্ধান্তে 'সুন্দর দেয়ালই গড়ে তোলে সুপ্রতিবেশী'। কবির দ্বিতীয় সিদ্ধান্তটি যৌক্তিক কারণেই স্থায়ী হয়। এটিই বাস্তব, এটিই সত্য। মানুষ যেমন বিচ্ছিন্ন, তেমনি ঐকব্যবদ্ধ। বিচ্ছিন্নতার মধ্যে ঐক্য, মানব সমাজ এবং গোটা মানব সভ্যতার জন্য সর্বাপেক্ষা গ্রাহ্য সত্য।
দা রোড্ নট্ টেইকান্
The Road Not Taken
সারাংশ :
বনের গভীরে হারিয়ে গেছে দুটি পথ। দুটি পথই ঝরা পাতায় আবৃত, সমান আকর্ষণীয়, দুটি পথই শেষ হয়েছে ভিন্ন প্রান্তে। কবির মনে দ্বন্দ্ব কোন পথটি বেছে নেবেন। পথ ও মত নির্বাচনে সংশয় ফ্রস্টের রচনা রীতির প্রধান বৈশিষ্ট্য। এই সংশয়ের প্রতিফলনই বর্তমান কবিতাটি। দুটি পথের মধ্যে একটি ধরে কবি এগিয়ে গেলেন, অন্যটি রেখে দিলেন আরেক দিনের জন্য কিন্তু সে পথটির আকর্ষণও কবি ভুলতে পারলেন না। চিরকালীন মানবীয় দ্বন্দ্বের প্রকাশই কবিতাটির প্রতি ছত্রে প্রবাহমান।
বাচেস্
Birches
সারাংশ :
নিঃসর্গ প্রেমী কবি, দোদুল্যমান বাচ বৃক্ষ সারিকে দেখেন গভীর অভিনিবেশে। তাঁর মনে হয়, কোনো দুষ্ট বালক দল যেন বাচ সারিকে দোলাচ্ছে, ডানে বাঁয়ে। বরফ ঝরে পড়ছে বাচ শাখা থেকে, সূর্যের সাত রং পিছনে পড়ছে বাচ গাছের শাখার বরফ থেকে। বরফ গলে বিন্দু বিন্দু জল ঝরছে মাটিতে। এমন শোভায় ভরা পৃথিবী ছেড়ে কবি যেতে চান না। বার বার ফিরে আসতে চান এমন সুন্দর ভুবনে।
ট্রী আট মাই উইন্ডো
Tree at My window
সারাংশ : প্রকৃতির সঙ্গে কবির ঘনিষ্ঠ সংযোগ, কবিতাটির প্রধান বিষয়। কবির জানালার পাশের গাছটির পাতায় পাতায় বাতাসের খেলা কবির চেতন, অবচেতন মন জুড়ে থাকে। গাছটি দৃশ্য হয়ে বা অদৃশ্য হয়েও কবি মনে তার অস্বিত্ব রাখে। কবি তাই অনুপম গাছটিকে চেতনায় ধারণ করেন।
আকোয়েইনটেড্ উইদ্ দি নাইট
Acquainted with the Night
সারাংশ:
রাত্রির রূপ আবিষ্কারের আশায় কবি একাকী ঘুরে বেড়ান অলিতে গলিতে এমনকি বৃষ্টিতেও পাহারাদারের চোখ এড়িয়ে। রাত্রিকে গভীর করে দেখা, রাত্রির আঁধারে আত্মবোধে উদ্দীপ্ত হওয়া কবির অভীপ্সা।
আফটার অ্যাপ্ পিকিং
After Apple-Picking
সারাংশ:
লঘু রসাত্মক ভঙ্গিতে কবি একদা তার আপেল পাড়ার অভিজ্ঞতা বর্ণনা করছেন কবিতাটিতে। আপেল পাড়ায় অনভিজ্ঞ কবি একটা মই দিয়ে গাছে উঠবার চেষ্টা করছিলেন কিন্তু পা ফসকে নীচে পড়ে গেলেন। মইটিও পড়ে ভেঙে গেল। কবি তেমন ব্যথা না পেলেও মই ডাঙার অভিজ্ঞতা নিয়েই কবির আপেল পাড়ার অভিযান শেষ হলো। অথচ, তিনি ভেবেছিলেন অনেক অনেক টস টসে আপেল পেড়ে সেগুলোকে আপেল মাড়াই ঘরে নিয়ে যাবেন কিন্তু তন্দ্রাঘোরে গাছ থেকে পড়ে গিয়ে কবির সে স্বপ্ন, অনেক বাসনার মতো অপূর্ণই রয়ে গেল। কবি নিজের ব্যর্থতাকে নিজেই ব্যঙ্গ করে জিজ্ঞাসা করেন তাঁর সে আপেল ব্যর্থতা কি তার দোষে, নাকি তার ঘুম ঘোরের কারণে।
হোম বেরিয়াল
সারাংশ :
মৃত বৎসা এক নারী তার নবজাত সন্তান হারিয়ে শোেক বিহ্বল। তার স্বামী নিজ হাতে তার সন্তানকে সমাধিস্থ করে। স্ত্রীটির বার বারই মনে হয় স্বামীটি তার মতো শোকসন্তপ্ত নয়, ব্যথিত নয়। স্বামীটির সন্তান হারানোর বেদনাকে স্বাভাবিক ধীরতায় গ্রহণ করাকে স্ত্রীটি কিছুতেই মেনে নিতে পারছে না। সে চায় স্বামীটিও তার মতো শোককাতর হোক। কবিতাটি সংলাপাকারে স্বামী-স্ত্রীর এই মানসিক ব্যবধানটিই তুলে ধরেছে। স্বামীটি যতই বুঝাবার চেষ্টা করছে, স্ত্রীটি ছোট কবরস্থানে ততোধিক ছোট কবরে শোয়ানো শিশুটিকে কিছুতেই ভুলতে পারছে না। বার বার স্বামীটিকে কঠিন হৃদয়ের ভেবে বিস্মিত হচ্ছে। স্ত্রীটি বিস্মিত হচ্ছে এই ভেবে, মুহূর্তের জন্যও স্বামীটির মনে কোনো ব্যথার উদ্রেক হয়নি, এমনকি নিজ সন্তানকে সমাহিত করে কোদালটি দেয়ালের সাথে দাঁড় করিয়ে রাখার পরও না। আর স্ত্রীটি বার বারই জানালা দিয়ে ছোট সে কবরটি দেখে দেখে আরো বেদনার্ত হচ্ছে। ভুলতে চেয়েও নিজের নাড়ী ছেঁড়া ধনকে ভুলতে পারছে না মোটেও। কোনো সান্ত্বনায়ও প্রবোধ মানছে না। সব প্রবোধকেই মেকি মনে করছে।
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!