বাংলাদেশের উল্লেখযোগ্য দুর্যোগগুলো হলো- ১. অগ্নিকান্ড, ২. বন্যা ও ৩. ভূমিকম্প।
বাংলাদেশের অন্যতম একটি দুর্যোগ হলো অগ্নিকান্ড। অগ্নিকান্ডে আমাদের করণীয় হলো-
১. অগ্নিকান্ড থেকে প্রথমে নিজেকে রক্ষা করতে হবে।
২.পরনের কাপড়ে আগুন লাগলে দৌড়াদৌড়ি না করে মাটিতে গড়াগড়ি দিতে হবে। দেহের কোনো অংশ পুড়ে গেলে সেখানে প্রচুর পানি ঢালতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৩. বাড়িতে আগুন লেগে গেলে সাথে সাথে প্রতিবেশীদের সাহায্য চাইতে হবে।
৪. ফায়ার সার্ভিসকে টেলিফোন করে অগ্নিকান্ডের ঘটনা জানাতে হবে।
৫. জরুরি সেবার জন্য ৯৯৯ নম্বরে টেলিফোন করতে হবে।
বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা হয়। বন্যা প্রতিরোধে করণীয় হলো-
১. নদীর তীরে বাঁধ তৈরি করা।
২. বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া।
৩. নদীর তীরে অধিক হারে বৃক্ষরোপণ করা।
৪. অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি না করা।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় করণীয় হলো-
১. পুরাপুরি শান্ত থাকতে হবে। ছোটাছুটি করা যাবে না।
২. বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।
৩. কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে।
৪. আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে।
৫. পাকা দালানে থাকলে বিমের নিচে দাঁড়াতে হবে।
৬. বাড়ির বাইরে থাকা অবস্থায় ভূমিকম্প হলে উঁচু ভবন, দেয়াল, বড় গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে।
Related Question
View Allবাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে।
প্রাকৃতিক কারণ ছাড়াও মানবসৃষ্ট কারণে অনেক সময় দুর্যোগ ঘটে থাকে।
অগ্নিকান্ডে পরিবেশের অনেক ক্ষতি হয়
রান্নার পর চুলা ভালোভাবে করা বন্ধ উচিত।
অগ্নিকাণ্ড থেকে প্রথমে করতে নিজেকে রক্ষা হবে।
বাড়িতে আগুন লেগে গেলে সাথে সাথে প্রতিবেশীর সাহায্য চাইতে হবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!