উত্তরঃ

বাংলা শব্দগঠনে উপসর্গ এবং প্রত্যয় উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা নতুন শব্দ তৈরি করে, শব্দের অর্থের পরিবর্তন বা সম্প্রসারণ ঘটায় এবং ভাষাকে গতিশীলতা প্রদান করে। শব্দ গঠনে উপসর্গ শব্দের শুরুতে এবং প্রত্যয় শব্দ ও ধাতুর শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে ভাষার শব্দভান্ডার সমৃদ্ধ করে।

উপসর্গের প্রধান ভূমিকাগুলো হলো

  • নতুন অর্থবোধক শব্দ তৈরি করে।
  • শব্দের অর্থের পূর্ণতা সাধিত করে।
  • শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়।
  • শব্দের অর্থের সংকোচন ঘটায়।
  • শব্দের অর্থের পরিবর্তন ঘটায়।

প্রত্যয়ের প্রধান ভূমিকাগুলো হলো:

  • নতুন শব্দ সৃষ্টি করে।
  • পদের শ্রেণী পরিবর্তন করে ব্যাকরণিক পরিচয় পরিবর্তন করে।
  • অর্থের সম্প্রসারণ বা পরিবর্তন ঘটায়।
Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ৫ টি নিয়ম হল:

নিয়ম

উদাহরণ

১. ট-বর্গীয় ধ্বনির আগে দন্ত্য ন ব্যবহৃত হলে, সবসময় তা মূর্ধন্য 'ণ' হয়।বণ্টন, লুণ্ঠন, ঘণ্টা, কণ্টক, খণ্ড ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পরে মূর্ধন্য 'ণ' হয়।ঋণ, ঘৃণা, বর্ণ, বিষ্ণু, তৃণ, বরণ, ভূষণ, সুবর্ণা ইত্যাদি।
৩. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং এবং ক- বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।কৃপণ, হরিণ, অর্পণ, শ্রবণ, দর্পণ, গ্রহণ, প্রবণ, লক্ষণ, রামায়ণ, ব্রাহ্মণ ইত্যাদি।
৪. প্র, পরা, পূর্ব এবং অপর শব্দের পরে 'অহ্ন' শব্দের দন্ত্য 'ন' মূর্ধন্য 'ণ' হয়।প্রাহ্ন, পরাহ্ণ, পূর্বাহ্ণ, অপরাহ্ণ ইত্যাদি। তবে মধ্যাহ্ন, সায়াহ্ন শব্দে 'ণ' হয় না।
৫. ঋ, র, ষ, ব, প-বর্গীয় বর্ণের সাথে অয়ন/ আয়ন প্রত্যয় যুক্ত হলে অয়ন/আয়ন এর শেষ 'ন' হলে 'ণ' হয়।পরায়ণ, নারায়ণ, রামায়ণ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ, শিবায়ণ, রূপায়ণ ইত্যাদি।
Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
180

১. ণত্ব বিধান
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ণ ধ্বনির ব্যবহার নেই। সেজন্য বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য- ন-এর ব্যবহার আছে। তা বাংলায় অবিকৃতভাবে রক্ষিত হয়। তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।
ণ ব্যবহারের নিয়ম
১. ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়। যেমন – ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি।
২. ঋ, র, ষ – এর পরে মূর্ধন্য 'ণ' হয়। যেমন – ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি। ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য য় ব হ ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন – কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, v.
অর্পণ (র্ + প্ + অ+ণ), লক্ষণ (ক্ + ষ্ + অ + ণ)। এরূপ – রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি ৷
-
৪. কতকগুলো শব্দে স্বভাবতই ণ হয়

চাণক্য মাণিক্য গণ
বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা ।
কল্যাণ শোণিত মণি
স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা ।
আপণ লাবণ্য বাণী
নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ ৷
চিক্কণ নিক্কণ তূণ
কফণি (কনুই) বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ ৷


সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ন হয়। যেমন – ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক। ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না, ন হয়। যেমন – অন্ত,গ্রন্থ, ক্রন্দন।

২. ষ-ত্ব বিধান
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। যে-সব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’–এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।
ষ ব্যবহারের নিয়ম
১. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন— ভবিষ্যৎ (ত্ + অ + ব্ + ই + ) এখানে ব-এর পরে ই-এর ব্যবধান), মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন – অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, প্রতিসেধক > প্রতিষেধক, প্রতিস্থান অনুষ্ঠান, বিসম > বিষম, সুসমা > সুষমা ইত্যাদি। প্রতিষ্ঠান, অনুস্থান >
৩.‘ঋ’ এবং ঋ কারের পর ‘ষ’ হয়। যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।
৪. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন- বর্ষা, ঘর্ষণ, বৰ্ষণ
৫. র- ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে 'ষ' হয়। যথা : পরিষ্কার। কিন্তু অ, আ স্বরধ্বনি থাকলে স হয়। যথা পুরস্কার।
৬. ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়। যথা : কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন-ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি ।
জ্ঞাতব্য
ক. আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না। এ সম্বন্ধে সতর্ক হতে হবে। যেমন— জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
খ. সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ষ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

Related Question

View All
উত্তরঃ

১. অ, আ, ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি এবং ক ও র এর পরে ‘ষ’ প্রত্যয়ের ‘স’ থাকলে তা মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, বিষয়, বিষ, সুষমা ইত্যাদি।
২. ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্ত-‘স’ না হয়ে মূর্ধন্য-ষ হয়। যেমন- কষ্ট, কাষ্ঠ, স্পষ্ট ইত্যাদি। 
৩. ঋ-কার ও র-এর পর মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন- সৃষ্টি, বৃষ, ঋষি, কৃষক, বর্ষা, বৃষ্টি, দৃষ্টি ইত্যাদি।
৪. সমাসবদ্ধ হয়ে দুটি পদ একপদে পরিণত হলে এবং প্রথম পদের শেষে ই, উ, ঋ থাকলে মূর্ধন্য-ষ এ পরিণত হয়। যেমন- যুধিষ্ঠির, গোষ্ঠী, ভ্রাতুস্পুত্র ইত্যাদি। 
৫. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে মূর্ধন্য-ষ হয়। যেমন- অনুষ্ঠান, অভিষেক, প্রতিষেধক ইত্যাদি।

11.9k
উত্তরঃ

তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণত্ব বিধান।

406
উত্তরঃ

নৈ+অক=নায়ক

TASLIMA AKTER
TASLIMA AKTER
3 years ago
উত্তরঃ

বাঁধন = বাঁধ + অন

Nazneen Tania
Nazneen Tania
2 years ago
উত্তরঃ

ঢাকাই = ঢাকা + আই

Nazneen Tania
Nazneen Tania
2 years ago
উত্তরঃ

নীল+ ইমন

TASLIMA AKTER
TASLIMA AKTER
3 years ago
উত্তরঃ

দুল+অনা = দুলনা> দোলনা

TASLIMA AKTER
TASLIMA AKTER
3 years ago
156
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews