L, M ও N তিন বন্ধু। L মাদকাসক্ত, সে ধর্মীয় নির্দেশনা মানে না। M ও N প্রত্যহ এশা'র নামাজের পর কুরআন-হাদিস নিয়ে আলোচনা করে। আজকাল M নামাজ শেষে দোকানে বসা শুরু করেছে। N এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে M, N কে মহানবি (স) এর হাদিস - 

طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةً - بَعْدَ  শোনায়।

Updated: 10 months ago
উত্তরঃ

যে হাদিসের ভাব ও কথা মহান আল্লাহর, কিন্তু রাসুল  (স) তা নিজের ভাষায় মানুষের কাছে পৌছে দিয়েছেন, তা-ই হাদিসে কুদিস الْحَدِيثُ الْقُدْسِي

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ইসলামের স্তম্ভ পাঁচটি। ইসলামের মূল কাঠামো যে পাঁচটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তাই ইসলামের স্তম্ভ। এগুলো হলো- ইমান, সালাত, রোজা, হজ ও জাকাত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মাদকের সাথে জড়িত সাত শ্রেণির লোককে আল্লাহ অভিশাপ দিয়েছেন। এরা হলো- মদপানকারী, যে মদ পান করায়, মদ বিক্রিকারী, মদ ক্রয়কারী, মদ প্রস্তুতকারী, মদ প্রস্তুতের নির্দেশকারী, মদ বহনকারী এবং যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয়।

মদ ও নেশাজাতীয় যাবতীয় অপবিত্র বস্তু সব অনৈতিক ও অশ্লীল কাজের মূল প্রেরণা। তাই পবিত্র কুরআনে এগুলোকে হারাম ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে- 'হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তিপূজা ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণার বস্তু, শয়তানের কাজ' (সুরা মায়েদা-৯০)। রাসুল (স) বলেছেন, 'মদ সব অপকর্ম ও অশ্লীলতার জননী। এটি পানকারীর বিবেক-বুদ্ধি লোপ করিয়ে দেয়। ফলে তার হিতাহিত জ্ঞান থাকে না। এর ফলে সমাজে হত্যা, ব্যভিচার, লুণ্ঠন প্রভৃতি অসামাজিক কাজের প্রসার ঘটে। এ কারণে মদের সাথে সংশ্লিষ্ট উল্লিখিত ব্যক্তিদের ওপর আল্লাহ অভিশাপ বা লানত দিয়েছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

কুরআন-হাদিসের আলোকে M এর বর্তমান কর্মকাণ্ড সম্পূর্ণ যৌক্তিক। উদ্দীপকের বর্ণনার আলোকে M একজন ইমানদার লোক। নিয়মিত নামাজ আদায় করে। নামাজ শেষে সে দোকানে বসা শুরু করেছে। অর্থাৎ সে ব্যবসার মাধ্যমে হালাল রুজি অন্বেষণের প্রচেষ্টা চালাচ্ছে। আর ইসলামে এ কাজটির সমর্থন রয়েছে। কারণ রাসুল (স) বলেছেন, 'হালাল রুজি (জীবিকা) অন্বেষণ করা ফরজের পরও একটি ফরজ' (শুআবুল ইমান- বায়হাকি)।

ব্যবসা-বাণিজ্য পবিত্র পেশা। এ পেশার মাধ্যমে সৎভাবে উপার্জন করা সম্পূর্ণ হালাল। আর সৎ ব্যবসায়ীর জন্য আল্লাহ তায়ালা পরকালে উত্তম প্রতিদানের ব্যবস্থাও রেখেছেন। উদ্দীপকের M ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহের ক্ষেত্রে যদি সততা অবলম্বন করে তবে সেও আখিরাতে উত্তম প্রতিদান পাবে। প্রকৃতপক্ষে একজন মুসলমানের জন্য হালাল উপার্জনের কোনো বিকল্প নেই। কারণ অবৈধ উপার্জনকারীর ইবাদত কবুল হয় না। সে জন্যে হালাল উপার্জন করা অন্যান্য ফরজের মতো নিছক ফরজ মাত্র নয়, বরং এটি ফরজের চেয়েও বেশি। তাছাড়া আল্লাহ তায়ালা বলেছেন, 'তোমরা উত্তম ও পবিত্র বস্তু আহার করো, যা আমি তোমাদের জীবিকারূপে দিয়েছি' (সুরা আল-বাকারা: ১৭২)। আবার মহানবি (স) বলেছেন, 'যে ব্যক্তি হালাল উপার্জনের মাধ্যমে তার পরিবার প্রতিপালনের চেষ্টায় থাকে, সে আল্লাহর পথে মুজাহিদের মতো।' সুতরাং দেখা যাচ্ছে, কুরআন ও হাদিসের আলোকে M এর হালাল উপার্জনের প্রচেষ্টা যথার্থ ও প্রশংসনীয়। ওপরের আলোচনা থেকে বলা যায়, M এর ন্যায় আমাদের সবার উচিত কুরআন ও হাদিসের আলোকে হালাল উপার্জনের চেষ্টা করা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
152

Related Question

View All
উত্তরঃ

 'সিহাহ সিত্তাহ' হলো- বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রন্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
853
উত্তরঃ

আলোচ্য হাদিসের অর্থ হলো- 'লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ অঙ্গ'। উল্লেখিত হাদিসটি সহিহ বুখারি ও মুসলিম শরিফে সংকলিত হয়েছে। এ হাদিসে রাসুল (স) লজ্জাশীলতার গুরুত্ব তুলে ধরেছেন। একজন মুমিন তার আচার-আচরণ, কথাবার্তা, কাজকর্মে অবশ্যই লজ্জাশীল হবেন। কারণ লজ্জাশীলতা ইমানের অপরিহার্য একটি দিক। তাই মান-সম্মান রক্ষা করার জন্য ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেক মুমিনের লজ্জাশীল হওয়া প্রয়োজন। আলোচ্য হাদিসে ইমানের সাথে লজ্জার সম্পর্কের দিকটিই ফুটে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
691
উত্তরঃ

হাবিবের বক্তব্যে ওহিয়ে মাতলু তথা পবিত্র কুরআনের পরিচয় ফুটে উঠেছে। কুরআন মাজিদ আল্লাহর বাণী। এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব যা সর্বশ্রেষ্ঠ নবি হযরত মুহাম্মদ (স)-এর ওপর অবতীর্ণ হয়েছিল। উদ্দীপকের হাবিব ওহির বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমোক্ত ওহির মাধ্যমে পবিত্র কুরআনকে বুঝিয়েছে। উদ্দীপকের তিন বন্ধু ইসলামি শরিয়ার উৎস সম্বন্ধে আলোচনা করছিল। হাবিব এ সময় বলে, কিছু ওহির ভাব ও ভাষা সরাসরি আল্লাহর, যা পাঠ করা ইবাদত এবং নামাজেও এর তিলাওয়াত আবশ্যক। এর মাধ্যমে হাবিব পবিত্র কুরআনকে বুঝিয়েছে। ওহি দুই প্রকার। যথা- ওহিয়ে মাতলু ও ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু বা পঠিত ওহি হলো কুরআন মাজিদ। এটি লাওহে মাহফুজ থেকে জিবরাইল (আ)-এর মাধ্যমে নবুওয়তের দীর্ঘ তেইশ বছর ধরে মহানবি (স)-এর কাছে অবতীর্ণ হয়েছে। 

কুরআন সন্দেহাতীতভাবে অদ্যাবধি অবিকল ও অবিকৃত অবস্থায় সুরক্ষিত হয়ে আসছে। এর শব্দ, অর্থ, মর্ম উপস্থাপনা, বিন্যাস সবই আল্লাহ তায়ালার নিজস্ব। পবিত্র কুরআন তিলাওয়াত ছাড়া নামাজ আদায় হয় না। নামাজে কুরআন থেকে তিলাওয়াত করা ফরজ। সুতরাং উদ্দীপকের হাবিব প্রথমোক্ত ওহির মাধ্যমে কুরআন মাজিদের দিকেই ইঙ্গিত করেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
415
উত্তরঃ

হাসানের উল্লেখিত বিষয়টি ওহিয়ে গায়রে মাতলু তথা হাদিস; যার সাথে হাদিসে কুদসির কতিপয় সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। ওহি দুই প্রকার- যার মধ্যে একটি 'ওহি গায়রে মাতলু' অর্থাৎ অপঠিত ওহি বা হাদিস। মহানবি (স)-এর কথা, কাজ এবং মৌন সম্মতি তথা রাসুল (স)-এর বাস্তব জীবনের প্রতিটি কাজ ও সমর্থনই হাদিস। হাসানের বক্তব্যে হাদিসের কথাই প্রকাশ পেয়েছে।

উদ্দীপকের হাসান ইসলামি শরিয়ার দ্বিতীয় উৎস হাদিসের প্রসঙ্গে কথা বলছিল। সে বলে, হাদিস নামাজে তিলাওয়াত করতে হয় না এবং অপবিত্র অবস্থায়ও এটি স্পর্শ করা যায়। হাসানের উল্লেখিত ওহি গায়রে মাতলু বা হাদিসের বিভিন্ন প্রকারের মধ্যে হাদিসে কুদসি অন্যতম। হাদিসে কুদসি অন্যান্য হাদিসের মতই, তবে এ প্রকার হাদিসের ভাব স্বয়ং আল্লাহ তায়ালার পক্ষ থেকে এবং ভাষা রাসুল (স)-এর নিজের। অপরদিকে সাধারণ হাদিসের ভাব ও ভাষা উভয়টিই রাসুল (স)-এর নিজস্ব। তাছাড়া হাদিসে কুদসিও অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায়। 'রাসুল (স) বলেছেন', একথা অন্যান্য হাদিসের প্রারম্ভে থাকে। কিন্তু হাদিসে কুদসি শুরু হয় 'আল্লাহ বলেছেন' এ কথা দিয়ে।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, হাসানের উল্লিখিত বিষয়টি হচ্ছে রাসুলের (স) বাণী বা কাজ তথা হাদিস। আর হাদিসে কুদসি এরই একটি ধরন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
267
উত্তরঃ

সম্পূর্ণ কুরআন সর্বপ্রথম সংরক্ষিত হয় লাওহে মাহফুজে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
501
উত্তরঃ

কুরআনকে বিকৃতির হাত থেকে রক্ষা করে কুরআন পাঠের অভিন্ন রীতি চালু করায় হযরত উসমান (রা) কে জামিউল কুরআন বলা হয়। হযরত উসমান (রা) এর সময় ভিন্ন ভিন্ন রীতিতে কুরআন পাঠের ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কুরআনের প্রথম পাণ্ডুলিপিটি থেকে সাতটি কপি তৈরি করা হয়। এবং সেগুলো বিভিন্ন এলাকায় পাঠানো হয় যাতে সবাই একই রীতিতে কুরআন তিলাওয়াত করতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.9k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews