অর্থানুসারে বাক্যের প্রকারভেদ: অর্থানুসারে বাক্যকে সাত ভাগে ভাগ করা যায়। যথা:
ক. নির্দেশমূলক বা নির্দেশাত্মক;
খ. জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক;
গ. অনুজ্ঞাসূচক বা আদেশবাচক;
ঘ. ইচ্ছাপ্রকাশক বা প্রার্থনাসূচক;
ঙ. কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক;
চ. সংশয়বাচক বা সন্দেহসূচক;
ছ. আবেগসূচক বা উচ্ছ্বাসাত্মক।
ক. নির্দেশমূলক বা নির্দেশাত্মক: এ শ্রেণির বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা নির্দেশিত হয়। নির্দেশাত্মক বাক্য আবার দ্বিবিধ। যেমন: অস্তিবাচক (হ্যা-বোধক): কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করতে অস্তিবাচক বাক্য ব্যবহৃত হয়। যেমন: 'সুবর্ণ একজন মেধাবী ছাত্র।' 'তসলিমা পরীক্ষায় প্রথম হয়েছে।" নেতিবাচক (না-বোধক): কোনো কিছু অস্বীকার করতে নেতিবাচক বাক্য ব্যবহৃত হয়। যেমন: 'মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না।' 'ওখানে বসার জায়গা নেই।'
খ. জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক: এ শ্রেণির বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায়। যেমন: 'ট্রেন কি ছেড়েছে?" 'তুমি কী করছো?"
গ. অনুজ্ঞাসূচক বা আদেশবাচক: এ শ্রেণির বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। যেমন: 'আপনি অনুগ্রহ করে সব খুলে বলুন। "কখনো মিথ্যা বলো না।
ঘ. ইচ্ছাপ্রকাশক বা প্রার্থনাসূচক: এ শ্রেণির বাক্যে বক্তার কোনো কিছুর জন্য প্রার্থনা করা বোঝায়। শুভ-অশুভ ইচ্ছা বোঝাতেও এ শ্রেণির বাক্য গঠিত হয়। যেমন: 'সবার মঙ্গল হোক।' 'যদি প্রথম হতে পারতাম!'
ঙ. কার্যকারণাত্মক বা অপেক্ষাসূচক: এ শ্রেণির বাক্যে একটি ঘটনার ওপর আর একটি ঘটনার নির্ভরশীলতার সম্বদ্ধ স্থাপিত হয়। যেমন: "বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে।' 'আপনি না এলে ভালো লাগবে না।
চ. সংশয়বাচক বা সন্দেহসূচক: এ শ্রেণির বাক্যে বক্তার মনের সংশয় বা সন্দেহ প্রকাশ পায়। যেমন: 'আমার মনে হয় না, সে আসবে।' 'আছে কোথাও এইখানে।' 'আজ বোধ হয় বৃষ্টি হবে।
ছ. আবেগসূচক বা উচ্ছ্বাসাত্মক: এ শ্রেণির বাক্যে আনন্দ, শোক, উৎসাহ, ঘৃণা, বিস্ময়, কাতরতা, ভয় প্রভৃতি প্রকাশ পায়। যেমন: 'বাঃ, কী সুন্দর পাহাড়!" "হায় হায়, কী সর্বনাশ ঘটল!" "ছিঃ, তুমি এ কাজ করতে পারলে!'
লোকটি ধনী, কিন্তু উদার নয়। (জটিল) = যদিও লোকটি ধনী, তবুও উদার নয়।
এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়। (অস্তিবাচক) = এখন খাঁটি জিনিস দুর্লভ।
কিছু বলবেন না। (নির্দেশাত্মক) = কিছু বলতে নিষেধ করছি।
বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক) = বিপদে অধীর হয়ো না।
তুমি অন্যায় কাজ করেছ। (নেতিবাচক) = তুমি ন্যায়সঙ্গত কাজ করোনি।
যার গুণ আছে, সে বিনয়ী হয়। (সরল) = গুণী ব্যক্তিরা বিনয়ী হয়।
এদেশ বড়ো বিচিত্র। (বিস্ময়বোধ) = কী বিচিত্র এ দেশ!
সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবোধক) = সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়?
Related Question
View Allযে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা:
১. সরল বাক্য ২. মিশ্র বা জটিল বাক্য ৩. যৌগিক বাক্য।
১. সরল বাক্য: যে বাক্যে একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া তাকে সরল বাক্য বলে।
২. মিশ্র বা জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান বাক্য এবং একাধিক খণ্ড বাক্য বা আশ্রিত বাক্য থাকে তাকে মিশ্র বাক্য। বলে।
৩. যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলে যৌগিক বাক্য গঠিত হয়।
গঠনগত দিক দিয়ে বাক্যকে ৩ ভাগে ভাগ করা যায়।
বিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। = ক্রিয়াবিশেষণ
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা ৷ = সর্বনাম
বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। = ক্রিয়া
শাবাশ! দারুণ কাজ করেছ। = আবেগ
সানজিদা দ্রুত দৌড়াতে পারে। = ক্রিয়াবিশেষণ
বিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!