রচনামূলক প্রশ্ন ও উত্তর

Updated: 1 year ago
উত্তরঃ

চালের ছাতু এবং গমের বুটি আমাদের প্রধান খাদ্য। নিচে এ তাদের পুষ্টিগুণ এবং উপকারিতা তুলনামূলভাবে দেওয়া হলো-

১.চালের-ভাতের প্রধান পুষ্টি উপাদান: কার্বোহাইড্রেট।
উপকারিতা: দ্রুত শক্তি প্রদান করে। সহজে হজম হয়। দেশের প্রধান খাদ্য হওয়ার সহজলভ্য।

২. গমের রুটির প্রধান পুষ্টি উপাদান: কার্বোহাইড্রেট এবং প্রোটিন।
উপকারিতা: বেশি প্রোটিন থাকায় এটি দেহ গঠনে সহায়ক। ফাইবার বেশি থাকায় হজমের জন্য উপকারী। পেট ভরা রাখে এবং দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে। চালের ভাত শক্তি জোগাতে কার্যকর হলেও গমের রুটি বেশি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় স্বাস্থ্যের জন্য বেশি উপকারী।

উত্তরঃ

শুঁটকি মাছ ও তাজা মাছের পুষ্টিগুণের পার্থক্য নিচের ছকে তুলে ধরা হলো-

বিষয়

শুঁটকি মাছ

তাজা মাছ

প্রোটিন

প্রোটিনের পরিমাণ বেশি

প্রোটিনের পরিমাণ তুলনামূলক কম।

ফ্যাট

ফ্যাটের পরিমাণ কম

কিছু মাছে বেশি ফ্যাট থাকে।

ক্যালসিয়াম ও ফসফরাস

বেশি পরিমাণ বিদ্যমান

তুলনামূলক কম

সংরক্ষণ

দীর্ঘদিন সংরক্ষণ করা যায়

কম সময় সংরক্ষণযোগ্য

উত্তরঃ

দুধ থেকে তৈরি বিভিন্ন খাবারের নাম ও পুষ্টিমূল্য-
১. ছানা: প্রোটিন, ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎকৃষ্ট উৎস।
২. দই: প্রোটিন, ক্যালসিয়াম ও উপকারী ব্যাকটেরিয়ার জন্য বিখ্যাত।
৩. পনির:  উচ্চ প্রোটিন এবং ফ্যাটের সমন্বয়ে তৈরি।
৪. মিষ্টি : শক্তি প্রদানকারী কার্বোহাইড্রেটের চমৎকার উৎস।
৫. ক্ষীর:  কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিনযুক্ত।

উত্তরঃ

তেল ও ঘির প্রধান পুষ্টি উপাদান হলো ফ্যাট। এছাড়াও এতে ভিটামিন এ, ডি, ই এবং কে পাওয়া যায়। ফ্যাট থেকে দেহে সবচেয়ে বেশি তাপ শক্তি পাওয়া যায়। তেল ও ঘি দেহে তাপ শক্তি যোগান ও খাবারের স্বাদ বৃদ্ধি করে। এগুলো ফ‍্যাট ও ভিটামিন এ, ডি, ই ও কে-এর ভালো উৎস। স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তরঃ

দুধ থেকে ছানা, পনির, দই এবং নানা ধরনের মিষ্টিজাত খাবার তৈরি হয়। এগুলো পুষ্টিগুণে সমৃদ্ধ এবং দুধের প্রাথমিক পুষ্টি উপাদানগুলো সরবরাহ করে। এসব খাবার হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে এবং শক্তি. সরবরাহে সহায়তা করে।
দুধ প্রাকৃতিক উপায়ে তৈরি একটি আদর্শ খাদ্য। কারণ এতে সব ধরনের পুষ্টি উপাদান আছে। এতে প্রোটিন উচ্চ মানের এবং রিবোফ্লাভিনের পরিমাণ বেশি। দুধে উল্লেখযোগ্য পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড় গঠনে সহায়তা করে এটি সুস্বাদু, সহজপাচ্য এবং শিশুদের জন্য অপরিহার্য।

149

Related Question

View All
উত্তরঃ

ডিম একটি প্রোটিনজাতীয় খাদ্য। দেহ গঠনের উপযোগী সব উপাদান ডিমে উপস্থিত। ডিমের উপাদান বিশ্লেষণ করলে দেখা যায়, সম্পূর্ণ ডিমে পানি, প্রোটিন, ফ্যাট এবং ধাতব লবণ। ডিমের সাদা অংশ ও কুসুমের মধ্যে উপাদানের তফাৎ হয়। ডিমের প্রোটিন উৎকৃষ্ট মানের এবং শতকরা ১০০. ভাগই দেহের কাজে লাগে।

215
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত রাহেলার সমুদ্রসৈকতে দেখা মাছ আমাদের দেহের প্রোটিনের চাহিদা পূরণ করে। শুঁটকি মাছে ধাতব লবণ থাকে। ধাতব লবণের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, লোহা ও আয়োডিন উল্লেখযোগ্য। মাছের কাঁটাতে ক্যালসিয়াম থাকে। তাই যে মাছ কাঁটাসহ খাওয়া যায় সেই মাছ থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। সামুদ্রিক মাছ থেকে আয়োডিন পাওয়া যায়। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, প্রাণিজ প্রোটিনের উৎকৃষ্ট উৎস হচ্ছে মাছ।

136
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত রাহেলা সবসময় যে মাছ খেয়ে থাকে তা হলো তাজা মাছ. এবং সমুদ্রসৈকতে দেখা মাছ হলো শুঁটকি মাছ। বাংলাদেশে কোনো কোনো অঞ্চলে শুঁটকি মাছ খুবই জনপ্রিয়। শুঁটকি মাছে তাজা মাছ অপেক্ষা ২-৩ গুণ বেশি প্রোটিন থাকে। এছাড়াও শুঁটকি মাছে তাজা মাছের চেয়ে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে। তাজা মাছের মধ্যে কাঁটাসহ ছোট মাছে ক্যালসিয়াম পাওয়া যায়। শুঁটকি মাছে তাজা মাছের চেয়ে অনেকগুণ বেশি ধাতব লবণ থাকে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, শুঁটকি মাছে গুণগতমান তাজা মাছের চেয়ে অনেক বেশি।

141
উত্তরঃ

লাল গমে খাদ্যোপাদান বেশি হওয়ার কারণ হলো বাংলাদেশের দ্বিতীয় খাদ্যশস্য গম। গম থেকে আমরা আটা, ময়দা ও সুজি পাই। গমে প্রচুর খাদ্যশক্তি ও প্রোটিন থাকে। লাল গমের ওপর আবরণ 'থাকায় পুষ্টিমূল্য নষ্ট হতে পারে না বলে খাদ্যোপাদান বেশি থাকে, যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

161
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews