ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। NATO একটি সামরিক জোট, যা মূলত ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা উন্নত করতে কাজ করে।
NATO - এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ব্রিটেনের লন্ডনে এবং পরবর্তীতে ১৬ এপ্রিল ১৯৫২ ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়। সর্বশেষ ১৯৬৭ সালে বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর বর্তমান সদর দপ্তর স্থানান্তর করা হয়।
Related Question
View AllNATO = North Atlantic Treaty Organization.
NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization. উল্লেখ্য, এটি ৪ এপ্রিল ১৯৪৯ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় । NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম (১৯৬৭ সালে স্থানান্তর করা হয়)।
NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization.
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (ইংরেজি: North Atlantic Treaty Organisation বা NATO; ) ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
ন্যাটোর বর্তমান সদস্য-দেশের সংখ্যা ৩১। এদের মধ্যে ২৯ টি দেশ ইউরোপের, আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার৷ ২০০৯ সালের ১ এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগ দেয়। উত্তর মেসিডোনিয়া ২৭ মার্চ ২০২০ তারিখে যোগ দেয়। সর্বশেষ ফিনল্যান্ড ৪ এপ্রিল ২০২৩ তারিখে ন্যাটোতে যোগ দেয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!