মনে করি, O কেন্দ্রবিশিষ্ট ABDC একটি বৃত্ত। বৃত্তটিতে CD ব্যাস এবং AB ব্যাস নয় এমন একটি জ্যা।
প্রমাণ করতে হবে যে, CD > AB.

অঙ্কন: O, A এবং O, B যোগ করি।
প্রমাণ:
ধাপ ১. O কেন্দ্রবিশিষ্ট ABDC বৃত্তে
OA = OB = OC = OD [একই বৃত্তের ব্যাসার্ধ]
ধাপ ২. এখন, △ OAB-এ,
OA + OB > AB [ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর]
বা, OC + OD > AB [OA = OC এবং OB = OD]
CD > AB [OC + OD = CD] (প্রমাণিত)
মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQRS চতুর্ভুজটি অন্তর্লিখিত।
প্রমাণ করতে হবে যে, ∠PQR + ∠PSR = দুই সমকোণ।

অঙ্কন: O, P এবং O, R যোগ করি।
প্রমাণ:
ধাপ ১. একই চাপ PQR এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ ∠POR = 2 (বৃত্তস্থ ∠PSR)
অর্থাৎ ∠POR = 2∠PSR [বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ]
ধাপ ২. আবার একই চাপ PSR এর কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ ∠POR = 2(বৃত্তস্থ ∠PQR)
অর্থাৎ প্রবৃদ্ধ কোণ ∠POR = 2 ∠PQR
এখন, ∠POR + প্রবৃদ্ধ ∠POR = 2(∠PSR + ∠PQR)
কিন্তু, ∠POR + প্রবৃদ্ধ ∠POR = চার সমকোণ
2(PSR+ ∠PQR) = চার সমকোণ
বা, ∠PSR + ∠PQR = দুই সমকোণ
অর্থাৎ ∠PQR + ∠PSR = দুই সমকোণ। (প্রমাণিত)
মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQRS চতুর্ভুজটি অন্তর্লিখিত। PQRS চতুর্ভুজের PR ও QS কর্ণদ্বয় পরস্পর T বিন্দুতে ছেদ করেছে।
দেখাতে হবে যে, ∠POQ + ∠ROS = 2∠PTQ.

অঙ্কন: O, P; O, Q; O, R যোগ করি।
প্রমাণ :
ধাপ ১. PQ চাপের উপর অবস্থিত
∠POQ = 2∠PSQ [বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ]
ধাপ ২. RS চাপের উপর অবস্থিত ∠ROS = 2∠SPR [একই কারণে]
ধাপ ৩. ∠POQ + ∠ROS = 2(∠ZPSQ + ∠SPR) [ধাপ (১) ও (২) থেকে]
= 2(∠PST + ∠SPT)
ধাপ ৪. SPT এর বহিঃস্থ ∠PTQ = অন্তঃস্থ (∠PST + ∠SPT)
∠POQ + ∠ROS = 2∠PTQ [ধাপ (৩) থেকে] (দেখানো হলো)
Related Question
View Allবৃত্তস্থ চতুর্ভুজ হলো বৃত্তীয় চতুর্ভুজ বা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ যার চারটি শীর্ষবিন্দু বৃত্তের উপর অবস্থিত।

চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ
মনে করি, কোণদ্বয় x° ও 2x°.
আমরা জানি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণ দুইটির সমষ্টি 180°.
নির্ণেয় কোণ দুইটির পরিমাণ 60° ও 120°.

এখানে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQRS একটি অন্তর্লিখিত চতুর্ভুজ
PQRS চুর্ভুজে এর বিপরীত কোণ
[বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ বা 180°]
নির্ণেয় এর মান
আমরা জানি, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়ত। তাই এর প্রতিটি কোণ এক সমকোণ বা 90° এবং AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ CDE কোণটিও সমকোণ হবে।

চিত্রে, ABCD বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ABC =
আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি

এ
[AB ব্যাস, অর্ধবৃত্তস্থ ]
=
বৃত্তে অন্তর্লিখিত ABCD চতুর্ভুজের
[ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180°]
যেহেতু,
এখন, এ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
