O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে AB ব‍্যাস নয় এমন একটি জ্যা।

Updated: 6 months ago
উত্তরঃ

বর্ণনা অনুযায়ী বৃত্তটি হলো:

এখানে, O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস নয় এমন একটি জ্যা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
উত্তরঃ

মনে করি, O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে AB ব্যাস নয় এমন একটি জ্যা এবং কেন্দ্র O থেকে এই জ্যা এর উপর OD লম্ব। প্রমাণ করতে হবে যে, OD, AB জ্যা কে D বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ AD = BD।

অঙ্কন: O, A এবং O, B যোগ করি।

প্রমাণ:

ধাপ ১. OD AB হওয়ায় ∠ODA = ∠ODB = এক সমকোণ। অতএব, △ODA ও △ODB উভয়ই সমকোণী ত্রিভুজ। [কল্পনা]

ধাপ ২. এখন, △ODA ও △ODB সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে

অতিভুজ OA = অতিভুজ OB [উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ]

এবং OD = OD [সাধারণ বাহু]

△ODA △ODB

অতএব, AD = BD (প্রমাণিত)

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
উত্তরঃ

মনে করি, ABC বৃত্তের কেন্দ্র O । AB ও GH দুইটি সমান্তরাল জ্যা। E এবং F যথাক্রমে AB ও GH-এর মধ্যবিন্দু। EF মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। প্রমাণ করতে হবে যে, EF কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব।

অঙ্কন: O, F এবং O, E যোগ করি।

প্রমাণ:

ধাপ ১. F, GH এর মধ্যবিন্দু।

OF GH এবং ∠OFG = এক সমকোণ। [বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখাংশ ঐ জ্যা-এর উপর লম্ব]

ধাপ ২. E, AB এর মধ্যবিন্দু। [একই কারণে]

OE AB এবং ∠OEA = এক সমকোণ।

ধাপ ৩. ∠OFG = ∠OEA [(১) ও (২) থেকে]

ধাপ ৪. AB || GH [কল্পনা]

∠OFG ও ∠OEA অনুরূপ কোণ।

O, F, E একই সরলরেখায় অবস্থিত।

সুতরাং E ও F বিন্দুর সংযোজক রেখা কেন্দ্র O গামী এবং AB ও GH সমান্তরাল রেখা জ্যাদ্বয়ের উপর লম্ব। (প্রমাণিত)

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
43

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews