এখানে, PQ সরলরেখার ০ বিন্দুতে OR রশ্মি মিলিত হয়েছে। OR রশ্মিকে PQ রেখার পেছনের দিকে S পর্যন্ত বর্ধিত করি। ফলে ∠POS উৎপন্ন হয়। ∠POS এর এবং ∠ROQ এর সমদ্বিখন্ডক যথাক্রমে EO এবং FO । প্রমাণ করতে হবে যে, EO এবং FO একই সরলরেখায় অবস্থিত।

প্রমাণ: যেহেতু ∠POS এর সমদ্বিখন্ডক OE
সেহেতু ∠POE = ∠SOE
আবার, ∠POS = ∠POE + ∠SOE
বা, ∠POS = ∠POE + POE [: ∠POE = ∠SOE]
বা, ∠POS = 2∠POE
অনুরূপভাবে, ∠ROQ = 2∠QOF এখন, ∠POS = ∠ROQ [:: বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। বা, 2∠POE = 2∠QOF
বা, ∠POE = ∠QOF অতএব, EO এবং FO একই সরলরেখায় অবস্থিত কেননা ∠POE ও ZQOF পরস্পর বিপ্রতীপ বলে EF একই সরলরেখা হবে।
অর্থাৎ ∠POS এবং ∠ROQ এর সমদ্বিখন্ডক একই সরলরেখায় অবস্থিত। (প্রমাণিত)
Related Question
View Allউপরের তিনটি বিন্দু দিয়ে তিনটি ভিন্ন রেখাংশের নাম করা যায়। নামগুলো হলো:
(i) AB রেখাংশ
(ii) BC রেখাংশ
(iii) AC রেখাংশ।
উপরের তিনটি বিন্দু দিয়ে তিনটি ভিন্ন রেখার নাম করা যায়।
নামগুলো হলো: (i) , (ii) , (iii) .
উপরের তিনটি বিন্দু দিয়ে ছয়টি রশ্মির নাম করা যায়। নামগুলো হলো:
(i) AC রশ্মি;
(ii) AB রশ্মি
(iii) BC রশ্মি
(iv) CA রশ্মি
(v) CB রশ্মি
(vi) BA রশ্মি।
AB, BC, AC রেখাংশগুলোর মধ্যে সম্পর্ক হলো: AC=AB+BC.
যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে তল বলে। যেমন: কাগজের উপরিভাগ হচ্ছে তল। ইটের প্রতিটি পৃষ্ঠই এক-একটি তল।
যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ বা উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। যেমন: বই, ইট ইত্যাদি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!



