বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 11 months ago
উত্তরঃ

হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করেছেন।
১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর ১৯৫৪ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট বিজয় লাভ করে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। তাই তাঁকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়।

উত্তরঃ

নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাকিস্তান প্রতিষ্ঠার পর শেখ মুজিবুর রহমান পাকিস্তান সরকারের নানা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এজন্য তাঁকে অনেকবার কারাবরণ করতে হয়। তিনি ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন। এছাড়া তিনি ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দেন।

উত্তরঃ

মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মজলুম জননেতা।
মওলানা ভাসানী সারাজীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন। তিনি এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের ওপর নির্যাতন থাকবে না, সমাজে বৈষম্য থাকবে না। তিনি গ্রাম-গঞ্জ, শহর-বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন।

উত্তরঃ

এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা। তাই তাকে শেরে বাংলা বলা হয়।
এ কে ফজলুল হক কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিশি বোর্ড গঠন করেন। শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ। বাংলাদেশের সাধারণ মানুষের নেতা হিসেবে এ কে ফজলুল হককে বাংলার বাঘ বলা হতো।

উত্তরঃ

শেরে বাংলা এ কে ফজলুল হকের পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। তিনি ১৮৭৩ সালে এখনকার বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স (এসএসসি) এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (এইচএসসি) পাস করেন। এরপর তিনি কলকাতা আইন কলেজ থেকে আইন বিষয়ে পড়ে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তখন দেশের বেশির ভাগ জমির মালিক ছিল কিছু জমিদার। আর বাকি সবাই ছিল প্রজা। শেরে বাংলা জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিশি বোর্ড গঠন করেন।

উত্তরঃ

মওলানা আবদুল হামিদ খান ভাসানী আসামের ভাসানচরে কৃষকদের জন্য অনেক কাজ করেন। এজন্য ওই এলাকার মানুষ তাকে 'ভাসানী' উপাধি দিয়ে সম্মান জানায়।
১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠা হয়। এরপর থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানী সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন। রাষ্ট্রভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন। এজন্য তিনি ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা।

উত্তরঃ

হোসেন শহীদ সোহ্রাওয়াদী তার কর্মজীবনে নানাবিধ দায়িত্ব পালন করেছেন। তিনি কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, বাংলা' প্রাদেশিক সরকারের শ্রমমন্ত্রী, সরবরাহ মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।
জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। তিনি মুসলিম লীগেরও গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পাকিস্তান সৃষ্টির পর ১৯৫৪ সালে একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে মুসলিম লীগ পরাজিত হয়। হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী যুক্তফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন। তৎকালীন পাকিস্তানের সকল জাতি ও সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। তাই তাঁকে
'গণতন্ত্রের মানসপুত্র' বলা হয়।

উত্তরঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
পাকিস্তান সরকারের নানা শোষণ-শাসন ও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৬৬ সালে সাধারণ মানুষের কল্যাণের জন্য ছয় দফা দাবি পেশ করেন। এছাড়া ১৯৭১ সালের ৭ই মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। এতে পূর্ব বাংলার সাধারণ মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়। তার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়। ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়।

92

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews