দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
চিত্রে চিহ্নিত ∠XYZ একটি প্রবৃদ্ধ কোণ।

মনে করি, PQR সমকোণী ত্রিভুজের ∠QPR = 90° এবং QR অতিভুজ। প্রমাণ করতে হবে যে,

অঙ্কন: QR, QP এবং RP বাহুর উপর যথাক্রমে QRED, QPGF এবং RPHK বর্গক্ষেত্র অঙ্কন করি। P বিন্দু দিয়ে QD বা RE রেখার সমান্তরাল PL রেখা আঁকি। মনে করি, তা QR কে M বিন্দুতে এবং DE কে L বিন্দুতে ছেদ করে। Pও D এবং R ও F যোগ করি।
প্রমাণ :
ধাপ ১: PQD ও FQR এ PQ = QF, QD = QR এবং অন্তর্ভুক্ত ∠PQD = ∠PQR + ∠DQR = ∠PQR + ∠PQF = অন্তর্ভুক্ত
∠RQF [∠RQD = ∠PQF = 1 সমকোণ]
অতএব, PQD FQR [বাহু-কোণ-বাহু উপপাদ্য]
ধাপ ২ : ত্রিভুজক্ষেত্র PQD এবং আয়তক্ষেত্র QDLM একই ভূমি QD এর উপর এবং QD ও PL সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত।
সুতরাং, আয়তক্ষেত্র QDLM = 2 (ত্রিভুজক্ষেত্র PQD)
ধাপ ৩ : ত্রিভুজক্ষেত্র RQF এবং বর্গক্ষেত্র QPGF একই ভূমি QF এর উপর এবং QF ও RG সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। সুতরাং, বর্গক্ষেত্র QPGF = 2 (ত্রিভুজক্ষেত্র FQR) = 2 (ত্রিভুজক্ষেত্র PQD)
ধাপ ৪: আয়তক্ষেত্র QDLM = বর্গক্ষেত্র QPGF.
ধাপ ৫: অনুরূপভাবে P, E ও Q, K যোগ করে প্রমাণ করা যায় যে, আয়তক্ষেত্র RELM = বর্গক্ষেত্র RPHK
ধাপ ৬ : আয়তক্ষেত্র (QDLM + RELM) = বর্গক্ষেত্র QPGF + বর্গক্ষেত্র RPHK [(৪) ও (৫) থেকে]
বা, বর্গক্ষেত্র QRED = বর্গক্ষেত্র QPGF + বর্গক্ষেত্র RPHK
অর্থাৎ (প্রমাণিত)
দেওয়া আছে, PQR সমকোণী ত্রিভুজে ∠P = এক সমকোণ এবং PS এর একটি মধ্যমা।
প্রমাণ করতে হবে যে, PS = QR

অঙ্কন: RP-এর মধ্যবিন্দু E নিই এবং E, S যোগ করি।
প্রমাণ:
ধাপ ১: ES || PQ [ES, RP ও RQ রেখার মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা]
যেহেতু PQ, RP-এর উপর লম্ব।
অতএব, ES, RP এর উপর লম্ব।
এবং △RES এবং △PES উভয়ই সমকোণী।
ধাপ ২: এখন, △RES ও △PES-এর মধ্যে
RE = PE [অঙ্কন অনুসারে]
ES = ES [সাধারণ বাহু]
∠RES = ∠PES [প্রত্যেকে সমকোণ]
△RES △PES [বাহু-কোণ-বাহু উপপাদ্য]
সুতরাং, RS = PS
আবার, RS = RQ [S, RQ-এর মধ্যবিন্দু]
RS = RQ (প্রমাণিত)
Related Question
View Allপ্রত্যেক সীমাবদ্ধ সমতলক্ষেত্রের নির্দিষ্ট পরিমাপ রয়েছে যাকে ক্ষেত্রফল বলে। এই ক্ষেত্রফল পরিমাপের জন্য সাধারণত এক একক বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গ একক হিসেবে গ্রহণ করা হয়। যেমন, যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার তার ক্ষেত্রফল হবে এক বর্গ সেন্টিমিটার।
চিত্রে, DAE অঙ্কিত ত্রিভুজ যার ক্ষেত্রফল ABCD চতুর্ভুজক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।

পিথাগোরাসের উপপাদ্য: সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
মনে করি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a একক
কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল
= বর্গ একক
= বর্গ একক
= 2 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ।

এখানে, PQR এ, PQR = 90° ,PQ=5 সে.মি. এবং QR =12 সে.মি.
PQR সমকোণী ত্রিভুজ হতে পাই,
= 25 + 144 = 169
বা,
PR এর মান 13 সে.মি
নির্ণেয় মান PR = 13 সে.মি.।

চিত্রে, ABCD একটি সামান্তরিক।
সামান্তরিকের বাহ্ AB = বাহু CD
এবং বাহ্ AD = বাহু BC, প্রমাণ করতে হবে যে,
△ ক্ষেত্র ABC = সামান্তরিক ক্ষেত্র ABCD
প্রমাণ : △ABC ও △ADC - এ
AB = CD [দেওয়া আছে]
BC = AD [দেওয়া আছে]
এবং AC = AC [সাধারণ বাহু]
△ABC △ADC
সামান্তরিকক্ষেত্র ABCD = △ ক্ষেত্র ABC + △ ক্ষেত্র ADC
= △ ক্ষেত্র ABC+ △ ক্ষেত্র ABC
= 2△ ক্ষেত্র ABC
Δ ক্ষেত্র ABC সামান্তরিকক্ষেত্র ABCD. (দেখানো হলো)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!