Relational Database Design : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো কতকগুলো প্রোগ্রামের সমন্বয়ে গঠিত একটি Software. অর্থাৎ যে Software ব্যবহার করে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের রেকর্ডগুলো বিভিন্ন টেবিলে ফাইলে জমা হয় এবং কুয়েরির মাধ্যমে একাধিক ডেটাবেজের মধ্যে রিলেশনশীপ তৈরি করা যায় তাকে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। এটি পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফাইল নিয়ে গঠিত। ডেটাবেজ তৈরি, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজের জন্য এ ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করা হয়। রিলেশনাল ডেটাবেজ মডেল হলো আধুনিক ডেটাবেজ টেকনোলজির ভিত্তি। ১৯৭০ সালে এডগার কড (Edgar Codd) সর্বপ্রথম রিলেশনযুক্ত ডেটাবেজ পদ্ধতি প্রবর্তন করেন। তিনি তাঁর প্রবর্তিত ডেটাবেজকে চমৎকার গাণিতিক সূত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন।
Primary Key: যে ফিল্ডের সাহায্যে কোন রেকর্ডকে ইউনিক বা অদ্বিতীয়ভাবে সনাক্ত করা যায়, তাকে Primary Key বলে।
| Student-ID | Student-Name |
এই টেবিলের Student – ID ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নেই। তাই এটি Primary Key, একটি টেবিলে একটির বেশি Primary Key থাকে না। Primary Key তে একাধিক ভ্যালু বা নাল ভ্যালু (Null value) থাকতে পারে না।
Foreign Key: কোনো একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য কোন টেবিলের সাধারণ কী হিসেবে ব্যবহার করা হয় তাকে Foreign Key বলে।
| Student-ID | Student Name |
| Student-ID | egpa |
এখানে Student – ID প্রাইমারি কী অন্য টেবিলে ব্যবহৃত হয়েছে। তাই Student ID এখানে Foreign Key একটি টেবিলের Foreign Key কে অবশ্যই রেফারেন্স টেবিলের প্রাইমারি কী হতে হবে। ডুপ্লিকেট অথবা Null value ইনসার্ট, করা যাবে।
Related Question
View Allএনটিটি রিলেশনসিপ মডেলে Attribute এর Entity set এবং Entity set এর সাথে Relationship এর যে সম্পর্ক ডায়াগ্রাম এর মাধ্যমে দেখানো হয় তাকে Entity-Relationship (ER) Diagram বলে। বিভিন্ন প্রকার Entity সমূহের মধ্যে যে সম্পর্ক এটাই হলো Entity-Relationship ভায়াগ্রাম। ব্যবহারঃ এটি ডাটাবেসের Conceptual ডিজাইন করতে ব্যবহার করা হয় এবং ডাটার সহজ উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
One-to-many ER Diagram:
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!