দক্ষিণ এশিয়ার জাতি গোষ্ঠী সমূহের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতি, আঞ্চলিক যোগাযোগ এবং ব্যবসা- বাণিজ্যের প্রসারের লক্ষ্যে ১৯৮৫ সালে SAARC গঠিত হয়। এর গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র কোনো বিষয়ে আপত্তি জানালে তা নিয়ে আর আলোচনা করা যায় না এমনকি দ্বি-পাক্ষিক কোনো বিষয় এই ফোরামেও আলোচনা করা যায় না। দক্ষিণ এশিয়ার বিবাদমান দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত এবং পাকিস্তান কাশ্মিরকে কেন্দ্র করে শুরু থেকেই পরস্পর বিরোধী অবস্থানে থাকার করণে SAARC তার উদ্দেশ্যে পূরণে অনেকটাই ব্যর্থ হয়েছে। এই বিবাদমান দুই দেশের বিরোধ মিমাংসা SAARC কে একটি গতিশীল ও কার্যকর সংস্থায় পরিণত করবে।
Related Question
View AllSouth Asian Association for Regional Co-operation.
SAARC - South Asian Association for Regional Cooperation.
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বাধিক শিক্ষার হার 'মালদ্বীপ' এর ।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে গঠিত হয়।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ৮ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সাতটি সদস্য দেশ নিয়ে এটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে আট সদস্য বিশিষ্ট সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!