ETP বা Effluent Treatment Plant হলো বর্জ্য পরিশোধনের বিশেষ ব্যবস্থা যা বিভিন্ন শিল্প-কারখানায় স্থাপন করা বাধ্যতামূলক।
একক আয়তনে পানির ভরকে বলা হয় পানির ঘনত্ব। সে অনুযায়ী ১ সি. সি. পানির ভর হলো ১ গ্রাম বা ১ কিউবিক মিটার পানির ভর ১০০০ কেজি। পানির এই সর্বোচ্চ ঘনত্ব পাওয়া যায় সেলসিয়াস তাপমাত্রায়
জাউদ্দীপকের উৎপাদিত পদার্থটির গাঠনিক সংকেত হতে বলা যায় এটি হলো বা পানি। পানি এমন একটি পদার্থ যা একই সাথে তিনটি ভৌত অবস্থা অর্থাৎ তরল, কঠিন ও গ্যাসীয় অবস্থায় অবস্থান করতে পারে। এ ঘটনাটি ঘটে এর ঘনত্বের পরিবর্তনের কারণে যা তাপমাত্রার ওপর নির্ভরশীল।
পানি কঠিন অবস্থায় বরফ আকারে থাকে যখন তাপমাত্রা সেলসিয়াসের নিচে থাকে। এসময় পানির অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং এদের মধ্যে আকর্ষণ অনেক বেশি থাকে সেলসিয়াস তাপমাত্রায় পানি গলতে শুরু করে এবং তরলে পরিণত হতে থাকে। এসময় অণুগুলোর আকর্ষণ পূর্বের তুলনায় কম হয়। তবে একমাত্র
পানির ক্ষেত্রে একটি ব্যতিক্রম ঘটনা লক্ষণীয়। তা হলো সেলসিয়াস তাপমাত্রায় পানি আবার জমতে শুরু করে এবং এর ঘনত্বের সর্বোচ্চ হয়।
তাপমাত্রা বেড়ে সেলসিয়াস হলে পানি ফুটতে শুরু করে এবং গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। এসময় পানির ঘনত্ব সবচেয়ে কম হয়।
আলোচনায় এটা স্পষ্ট, যে পানি বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন ঘনত্বের অবস্থান করে। তাই বলা যায়, পানির ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল
উদ্দীপকে উৎপাদিত পদার্থ বা পানি বিশুদ্ধ অবস্থায় সম্পূর্ণ নিরপেক্ষ। তবে এসিড বা ক্ষারের উপস্থিতিতে এর নিরপেক্ষতার ধর্ম পরিবর্তিত হয়। এছাড়াও পানির বেশ কিছু বৈশিষ্ট্য বা ধর্ম পরিলক্ষিত হয়। যেমন-
i. এসিডের উপস্থিতিতে ক্ষার ও ক্ষারের উপস্থিতিতে এসিডের ন্যায় কাজ করে।
ii. গলনাঙ্ক ০০ ডিগ্রি সেলসিয়াস ও স্ফুটনাঙ্ক ১০০° সেলসিয়াস।
iii. বিশুদ্ধ অবস্থায় স্বাদহীন, গন্ধহীন ও বর্ণহীন।
iv. বিশুদ্ধ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না।
V.
বেশির ভাগ অজৈব ও অনেক জৈব পদার্থকে দ্রবীভূত করতে পারে। সুতরাং বলা যায় যে, পানি নিরপেক্ষ হলেও এর নিজস্ব কিছু ধর্ম আছে
পানির আরেক নাম জীবন। শুধু জীবন ধারণের জন্য নয়, দেশের উন্নয়নের জন্যও আমাদের পানির দরকার। নানা উৎস থেকে আমরা পানি পাই। নানা কারণে আমাদের অতিপ্রয়োজনীয় এই পানির উৎস হুমকির মুখে পড়ছে। এই অধ্যায়ে আমরা এই হুমকিগুলোর কথা জানব এবং কেমন করে তার মোকাবেলা করতে পারব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
এই অধ্যায় পাঠ শেষে আমরা:
- পানির ধর্ম বর্ণনা করতে পারব।
- পানির গঠন ব্যাখ্যা করতে পারব।
- পানির বিভিন্ন উৎস বর্ণনা করতে পারব।
- জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা এবং পানির মানদন্ড ব্যাখ্যা করতে পারব।
- পরিবেশ সংরক্ষণে পানির পুনরাবর্তন ধাপসমূহে পানির ভূমিকা বিশ্লেষণ করতে পারব।
- মানসম্মত পানির প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারব।
- পানি বিপুখকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব।
- বাংলাদেশে পানির উৎসে দূষণের কারণ ব্যাখ্যা করতে পারব।
- পানিদূষণের প্রভাব বিশ্লেষণ করতে পারব।
- বাংলাদেশের মিঠা পানিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব বিশ্লেষণ করতে পারব।
- পানিদূষণ প্রতিরোধের কৌশল ও নাগরিকের দায়িত্ব বর্ণনা করতে পারব।
- উন্নয়ন কার্যক্রমে পানির ভূমিকা বিশ্লেষণ করতে পারব।
- বাংলাদেশে পানির উৎসে হুমকির প্রভাব বিশ্লেষণ করতে পারব।
- পানির উৎস সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং কৌশল বর্ণনা করতে পারব।
- পানি প্রাপ্তি সকল নাগরিকের মৌলিক অধিকার – ব্যাখ্যা করতে পারব।
- পানিপ্রবাহের সর্বজনীনতা এবং আন্তর্জাতিক নিয়মনীতি বর্ণনা করতে পারব ।
- বিশুদ্ধ পানির ব্যবহার এবং সুস্থ জীবনযাপনে এর প্রভাব বিষয়ে অনুসন্ধানমূলক কাজ পরিচালনা করতে পারব।
- পানির সংকটের (গৃহস্থালি/কৃষি/শিল্পে ব্যবহার) কারণ অনুসন্ধান করতে পারব।
- পানি ব্যবহার ও পানির সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টার অঙ্কন করতে পারব।
- পানির উৎসে পানির স্বাভাবিক প্রবাহ, দূষণ রোধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করব।
- “পানি নাগরিকের মৌলিক মানবিক অধিকার” বিষয়ে সচেতনতা সৃষ্টি করব।
- পানির অপচয়রোধ এবং কার্যকর ব্যবহারে সচেতন হব।
Related Question
View Allপৃথিবীতে পানি একই প্রক্রিয়ায় ঘুরে ফিরে ব্যবহার হয়। এটি সূর্যের তাপে বাষ্পীভবন, মেঘে রূপান্তর ও বৃষ্টির মাধ্যমে আবার ভূমি ও সমুদ্রে ফিরে আসে। একে পানির পুনরাবর্তন বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!