উত্তরঃ

রাসায়নিক বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করার পর আর অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

এক মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তনকে ঐ গ্যাসের মোলার আয়তন বলে। মোলার আয়তন তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি এবং চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পায়। অনুরূপভাবে তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস এবং চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ গ্যাসের আয়তন তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল। এজন্য মোলার আয়তন তাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের I নং পাত্রের দ্রবণের জন্য-

Na2CO3 এর আণবিক ভর = 23 × 2 + 12 + 16 × 3 = 106

1000 mL দ্রবণে 106g Na2CO3 থাকলে ঘনমাত্রা = 1 মোলার

⇒ 1000 mL   "     1 g Na2CO3      “           ”       1 106   "

⇒ 1 mL          “                 ”                  “           ”      1× 1000 106    "

⇒ 100 mL      “               ”                   “            ”     1 × 1000 106 × 100    "

100 mL          "      2.12 g Na2CO3 “           ”      2.12× 1000 106 × 100    "

                                                                                   = 0.2 মোলার

II নং পাত্রের দ্রবণের জন্য,

HCI এর আণবিক ভর = 1 + 35.5 = 36.5

1000 mL দ্রবণে 36.5 g HCl থাকলে ঘনমাত্রা = মোলার

1mL দ্রবণে 1g HCI থাকলে ঘনমাত্রা = 1000 36.5 মোলার

100 mL  “  0.73 g HCl   ”        "     0.73 × 1000 36.5 × 100 "

                                                        = 0.2 মোলার

সুতরাং উদ্দীপকের । নং ও II নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা সমান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

অ্যাসিটিক অ্যাসিডের (CH3COOH) আণবিক ভর = 60

অর্থাৎ

1000 mL 1 মোলার দ্রবণে CH3COOH আছে = 60 g

⇒100 mL 0.5   “        ”    CH3COOH    "       60 × 100 × 0.5 1000 g

                                                                         = 3 g

1 নং পাত্রের Na2CO3 দ্রবণ এবং CH3COOH দ্রবণের মধ্যে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া হলো-

2 CH3COOH + Na2CO3  2 CH3COONa + CO2 + H2O

2 ×60                        106                           2 × 82

বিক্রিয়ানুসারে

2 × 60 g CH3COOH এর সাথে বিক্রিয়ায় Na2CO3 প্রয়োজন = 106 g

3 g CH3COOH                “      ”           “             ”                   "        106 × 3 2 × 60 g

                                                                                                               = 2.65 g

যেহেতু। নং পাত্রে 2.12 g Na2CO3 আছে, সেহেতু Na2CO3 হবে লিমিটিং বিকারক।

এখন বিক্রিয়ানুসারে

106 g Na2CO3 থেকে CH3COONa লবণ পাওয়া যায় = 2 × 82 g

2.12 g Na2CO3   “              ”                   “          ”      "    2 × 82 × 2.12 106 g

                                                                                              = 3.28 g

প্রাপ্ত লবণের বিশুদ্ধতা = 3.25 3.28 × 100%

                                   = 99.09%

আমরা জানি, অ্যানালার পদার্থসমূহ প্রায় 99% বিশুদ্ধ হয়। সুতরাং উৎপন্ন লবণটি অ্যানালার গ্রেডের হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
81

রসায়নে মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, যা পুণগত বিশ্লেষণ এবং পরিমাণগত বিশ্লেষণ। কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনান্ত করার পদ্ধতির নাম গুণগত বিশ্লেষণ এবং কোনো পদার্থের পরিমাণ নির্ণয়ের পদ্ধতির নাম পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়। এসব হিসাব-নিকাশকে একত্রে রাসায়নিক গণনা বলা হয়। রাসায়নিক গণনায় কোনো পদার্থ এর পরিমাণ অনেক সময়েই মোল এককে প্রকাশ করা হয়। এই অধ্যায়ে তোমরা মোল কী, মোল দিয়ে হিসাব-নিকাশ কীভাবে করা হয়, মোলের হিসাব-নিকাশ থেকে কীভাবে ঘনমাত্রার হিসাব করা হয়। এই বিষয়গুলো জানতে পারবে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা
 

• মোলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারব ।
• নির্দিষ্ট ঘনমাত্রার প্রবণ প্রস্তুত করতে পারব।
• প্রদত্ত তথ্য ও উপাত্ত ব্যবহার করে যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারব।
• শতকরা সংযুক্তি ব্যবহার করে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে পারব।
• মৌল ও যৌগমূলকের প্রতীক সংকেত ও যোজনী ব্যবহার করে রাসায়নিক সমীকরণ লিখতে এবং সমতা বিধান করতে পারব।
• রাসায়নিক সমীকরণের মাত্রিক তাৎপর্য থেকে বিক্রিয়ক ও উৎপাদের ভরভিত্তিক গাণিতিক
° সমস্যা সমাধান করতে পারব।
• তুঁতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয় করতে পারব।
• নিত্তি ব্যবহার করে রাসায়নিক দ্রব্য পরিমাপ করতে সক্ষম হব।

Related Question

View All
উত্তরঃ

পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তা-ই সংশ্লিষ্ট পদার্থের এক মোল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
978
উত্তরঃ

যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের অনুপাত প্রকাশ পায় তাকে ঐ যৌগের স্থূল সংকেত বলে। যেমন-হাইড্রোজেন পারঅক্সাইড যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত হলো 2 : 2 বা 1 : 1 । অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড যৌগের স্থূল সংকেত হলো HO । আবার যে সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে ঐ যৌগের আণবিক সংকেত বলে। যেমন- হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেত হলো H2O2

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
2k
উত্তরঃ

উদ্দীপকের দ্রবণদ্বয় হলো হাইড্রোক্লোরিক এসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারের দ্রবণ। এ দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এসিড ও ক্ষারের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড নামক লবণ ও পানি উৎপন্ন হয়। বিক্রিয়ার সমীকরণটি নিম্নরূপ-

HCl + NaOH = NaCl + H2O

NaCl লবণের সংযুতি নির্ণয় :

NaCl এর আপেক্ষিক আণবিক ভর = 23 + 35.5 = 58.5

যৌগটিতে,

সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর = 23

এবং ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর = 35.5

সোডিয়ামের সংযুতি  = 23 58.5×100% =39.32%

এবং ক্লোরিনের সংযুতি = 35.5 58.5×100%=60.68%

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
662
উত্তরঃ

দ্রবণে HCI এর পরিমাণ = 4g

HCI এর মোল সংখ্যা =  4 36.5 মোল = 0.1095 মোল [ HCI এর আণবিক ভর = 1 + 35.5 = 36.5]

আবার,

100 mL দ্রবণে HCI দ্রবীভূত আছে = 0.1095 মোল

1000 mL  “    HCI        ”          "     0.1095 ×1000 100 মোল

                                                      = 1.095 মোল

অর্থাৎ HCI দ্রবণের ঘনমাত্রা = 1.095M

দ্রবণে NaOH এর পরিমাণ = 4g

NaOH এর মোল সংখ্যা = 440 মোল = 0.1 মোল [ NaOH এর আণবিক ভর = 23 + 16 + 1 = 40 ]

আবার,

100 mL দ্রবণে NaOH দ্রবীভূত আছে = 0.1 মোল

1000 mL   “    NaOH      ”            "    = 0.1 × 1000100 মোল

                                                            = 1.0 মোল

অর্থাৎ NaOH দ্রবণের ঘনমাত্রা 1.0 M

সুতরাং, উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
426
উত্তরঃ

এক বা একাধিক কোন মৌল বা যৌগের অণুর সংকেত উল্লেখ করে কিছু চিহ্নের সহায়তায় কোন রাসায়নিক পরিবর্তনের সংক্ষেপে লিখিতরূপকে রাসায়নিক সমীকরণ বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
335
উত্তরঃ

এক মোল পরিমাণ পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। প্রমাণ তাপমাত্রা ও চাপ অর্থাৎ ০°C তাপমাত্রা এবং । বায়ুমণ্ডলীয় চাপে কোন গ্যাসীয় পদার্থের মোলার আয়তন 22.4 লিটার। একই ভাবে, কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন দ্বারা প্রমাণ তাপমাত্রা ও চাপে । মোল বা 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার বুঝানো হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews