উত্তরঃ

সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে।

খালটি পোর্ট সৈয়দের উত্তর টার্মিনাস থেকে সুয়েজ শহরের বন্দর তৌফিকের দক্ষিণ টার্মিনাস পর্যন্ত বিস্তৃত। উত্তর এবং দক্ষিণ অ্যাক্সেস-চ্যানেল সহ এর দৈর্ঘ্য ১৯৩.৩০ কিমি (১২০.১১ মাইল)। ২০২০ সালে ১৮,৫০০টিরও বেশি জাহাজ খালটি অতিক্রম করেছে (প্রতিদিন গড়ে ৫১.৫ টি)।

S H A G O R
S H A G O R
1 year ago
উত্তরঃ

প্রশান্ত মহাসাগর। ডেড সি জর্ডান ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত।


পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এটি পৃথিবীর মোট আয়তনের প্রায় এক-তৃতীয়াংশ (প্রায় ১৬৫.২ মিলিয়ন বর্গ কিলোমিটার) এবং পৃথিবীর সমস্ত স্থলভাগের সম্মিলিত আয়তনের চেয়েও বেশি স্থান দখল করে আছে। এর গভীরতম স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ, যা প্রায় ১১,০০০ মিটার গভীর।

ডেড সি (Dead Sea) বা মৃত সাগর হলো একটি লবণাক্ত হ্রদ যা জর্ডান ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত। এটি পৃথিবীর স্থলভাগের সর্বনিম্ন উচ্চতার স্থান, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৩০ মিটার নিচে অবস্থিত। এর লবণাক্ততা অত্যন্ত বেশি (সাধারণ সমুদ্রের জলের চেয়ে প্রায় ৯.৭ গুণ বেশি), যার কারণে এখানে কোনো মাছ বা অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারে না, তাই এর নাম 'মৃত সাগর'। এই হ্রদের উচ্চ লবণাক্ততার কারণে মানুষ সহজে এর উপর ভেসে থাকতে পারে এবং এর খনিজ সমৃদ্ধ জল ও কাদা থেরাপিউটিক গুণাবলীর জন্য পরিচিত।

Satt AI
Satt AI
1 month ago
উত্তরঃ বসফরাস প্রণালী

বসফরাস প্রণালী হলো একটি প্রাকৃতিক প্রণালী যা তুরস্কের ইউরোপীয় ও এশীয় অংশকে পৃথক করেছে এবং মারমারা সাগরকে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত করেছে। এর ফলে এটি এশিয়া এবং ইউরোপ মহাদেশের একটি প্রাকৃতিক সীমারেখা হিসেবে কাজ করে। বসফরাস বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উভয় তীরে তুরস্কের ইস্তাম্বুল শহর অবস্থিত, যা বিশ্ব ইতিহাসে এক অনন্য কৌশলগত ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে।

Satt AI
Satt AI
1 month ago
150

প্রণালী হলো দুটি জলভাগ, যেমন দুটি সমুদ্র, দুটি মহাসাগর, দুটি উপসাগর, বা দুটি নদীর সংযোগকারী একটি সংকীর্ণ জলপথ। প্রণালীগুলো আন্তর্জাতিক বাণিজ্য এবং জাহাজ চলাচলের জন্য দুরত্ব কমিয়ে দিয়ে সময়কে সাশ্রয় করতে পারে । যার ফলস্বরুপ বিভিন্ন দেশের মধ্যে জাহাজ চলাচল এবং বাণিজ্যকে সহজতর করে তোলে । নিচের চিত্রটি বুঝতে পারলে অনেক সহজেই প্রণালীগুলোর A to Z মনে রাখা যাবে । Strait অর্থ প্রণালী। এখানে প্রণালীটি- পৃথক করেছেঃ দেশ-১ হতে দেশ-২ কে। সংযুক্ত করেছে: সাগর-১ কে সাগর-২ এর সাথে।

বিশ্বের বিখ্যাত প্রণালীসমূহ

এক নজরে বিশ্বের বিখ্যাত প্রণালীসমূহ

প্রণালী

সংযুক্ত করেছে

পৃথক করেছে

পক প্রণালীভারত মহাসাগর-আরব সাগরভারত-শ্রীলঙ্কা
জিব্রাল্টার প্রণালীউত্তর আটলান্টিক-ভূমধ্যসাগরআফ্রিকা-ইউরোপ
দার্দনেলিস প্রণালীইজিয়ান সাগর-মর্মর সাগরএশিয়া-ইউরোপ
বসফরাস প্রণালীকৃষ্ণসাগর-মর্মর সাগরএশিয়া-ইউরোপ
কার্চ প্রণালীকৃষ্ণসাগর-এডেন সাগরক্রিমিয়া-রাশিয়া
বাব-এল-মানদেবএডেন সাগর-লোহিত সাগরএশিয়া-আফ্রিকা
বেরিং প্রণালীবেরিং সাগর- উত্তর সাগরএশিয়া-উত্তর আমেরিকা
ডেভিস প্রণালীব্যাফিন সাগর-লাব্রাডার সাগরগ্রিনল্যান্ড-কানাডা
ডোভার প্রণালীইংলিশ চ্যানেল-উত্তর সাগরফ্রান্স-ব্রিটেন
ইংলিশ চ্যানেলআটলান্টিক মহাসাগর-উত্তর সাগরফ্রান্স-ব্রিটেন
নর্থ চ্যানেলআটলান্টিক মহাসাগর-আইরিস সাগরউত্তর আয়ারল্যান্ড-স্কটল্যান্ড
ফ্লোরিডা প্রণালীমেক্সিকো উপসাগর-আটলান্টিক মহাসাগরফ্লোরিডা-কিউবা
ফারমোজা প্রণালীপূর্বচীন সাগর-টংকিং সাগরতাইওয়ান-চীন
কোরিয়া প্রণালীপূর্বচীন সাগর-জাপান সাগরকোরিয়া-জাপান
মালাক্কা প্রণালীবঙ্গোপসাগর-জাভা সাগরসুমাত্রা-মালয়েশিয়া
সুন্দা প্রণালীভারত মহাসাগর-জাভা সাগরসুমাত্রা-জাভা
হরমুজ প্রণালীপারস্য উপসাগর- ওমান উপসাগরআরব-ইরান
মেসিনা প্রণালীটিরহেনিয়ান সাগর-আইওনিয়ান সাগরইতালি-সিসিলি
সিসিলি প্রণালীটিরহেনিয়ান সাগর-ভূমধ্যসাগরসিসিলি-আফ্রিকা
ড্রাগন'স মাউথপারস্য উপসাগর-ক্যারিবিয়ান সাগরভেনিজুয়েলা-ত্রিনিদাদ

☞ জিব্রাল্টার প্রণালী (Strait of Gibraltar) পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী। এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের সাইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে। প্রণালীটি ৬০ কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কিলোমিটার হতে পারে। প্রণালীর মধ্যে দিয়ে একটি ৮ কিলোমিটার প্রশস্ত ও ৩০০ মিটার গভীর চ্যানেল চলে গেছে।

অন্তরীপ (Cape)

ভূ-ভাগের কোন অংশ যদি সরু হয়ে সাগরের মধ্যে প্রসারিত থাকে, তবে ভূভাগের সে অংশটিকে অন্তরীপ বলে। যেমন- দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ।

  • কন্যাকুমারী অন্তরীপ : ভারতের তামিলনাড়ু প্রদেশে, যা ভারত মহাসাগরে পড়েছে।

  • চেলুস্কিন অন্তরীপ : এশিয়ার সর্ব উত্তরের বিন্দু। এখানে তুন্দ্রা অঞ্চল অবস্থিত।

  • গার্ছাফুই অন্তরীপ : সোমালিয়ার অগ্রভাগ, আরব সাগরে অবস্থিত।

  • মাতাপান অন্তরীপ : গ্রীসের বর্ধিতাংশ, ভূ-মধ্যসাগরে পড়েছে।

  • কাসাউ অন্তরীপ : ভিয়েতনামের অগ্রভাগ, দক্ষিণ চীন সাগরে অবস্থিত।

খাল (Canal)

গ্রান্ড খাল :

  • অবস্থান: চীন

  • দৈর্ঘ্য: ১৭৭৬ কি.মি.

  • পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম খাল। ৫৮১-৬১৮ খ্রিস্টাব্দে এই খালের প্রাচীনতম অংশের খনন কাজ করা হয়।

  • এটি চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং এর মধ্যে অবস্থিত। এর অন্য নাম বেইজিং-হাংজু গ্র্যান্ড খাল।

  • পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল।

সুয়েজ খাল :

  • অবস্থান: মিশর

  • দৈর্ঘ্য: ১৯২ কি.মি.

  • ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। এই খাল খননের ফলে এশিয়ার সাথে ইউরোপের জলপথে দূরত্ব অনেক কমে আসে।

  • ১৮৫৯ খ্রিস্টাব্দে সুয়েজখালের খনন কাজ শুরু হয় এবং পুরো খননকাজে ১০ বছর সময় লাগে। ১৮৬৯ সালে এর খনন কাজ শেষ হয়।

  • ফরাসি ইঞ্জিনিয়ার ফার্দিনেন্দ দ্য লিসেপস খালটি খনন করেন।

  • ১৮৬৯ সালে খালটির উদ্বোধন করা হয়।

  • ১৮৮২ সালে ব্রিটেন খালটি দখল করে নেয়।

  • ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশর খালটির জাতীয়করণ করে।

  • ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের কারণে সাময়িকভাবে খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

  • ১৯৭৫ সালে পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

  • নতুন সুয়েজ খাল নামে এই খালের বর্ধিতাংশে জাহাজ চলাচল শুরু হয় আগস্ট ২০১৫ তে।

  • সুয়েজ খালের দুপাশে অবস্থিত বন্দর সৈয়দ ও বন্দর তৌফিক (সুয়েজ বন্দর)।

পানামা খাল :

  • অবস্থান: পানামা

  • দৈর্ঘ্য: ৮০ কি.মি.

  • আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করে।

  • বনভূমি কেটে তৈরিকৃত ৮০ কিমি দীর্ঘ ও ৯১ মিটার প্রস্থ এই খাল।

  • পৃথিবীর গভীরতম খাল। গভীরতা-১৪ মিটার।

  • পানামা খাল খননের উদ্যোগ নিয়েছিল ফ্রান্স। তারা ১৮৮৯-১৮৯৪ পর্যন্ত কাজ করে ছেড়ে দেয় যুক্তরাষ্ট্রের হাতে।

  • পরবর্তীতে ১৯০৪ খ্রিস্টাব্দে পানামা খালের নির্মাণ কাজ শুরু হয়।

  • ১৯১৪ সালের ১৫ আগস্ট খালের উদ্বোধন করা হয়।

  • পানামা খাল ভ্রমণের উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট থিওরি রুজভেল্ট।

  • যুক্তরাষ্ট্র পানামা খালের খনন কাজ করেছিল। ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এই খালটি পানামার নিকট হস্তান্তর করে।

অন্যান্য খাল

খালের নাম

অবস্থান

গোটা খালসুইডেন
কিয়েল খালজার্মানি [ জার্মানি ও ডেনমার্ক সীমান্তে অবস্থিত ]
ত্রলক ট্রেড খালজার্মানি
ম্যানচেস্টার খালইংল্যান্ড
উইল্যান্ড খালকানাডা
প্রিন্সেস জুলিয়ানা খালনেদারল্যান্ড
আমস্টারডাম খালনেদারল্যান্ড
  • সুয়েজ খালের উভয় পাশে অবস্থিত পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর।

  • সুয়েজ খাল নিয়ন্ত্রণ করে সুয়েজ খাল কর্তৃপক্ষ (SCA)।

  • ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্যিক জাহাজগুলো যাতায়াত করে সুয়েজ খাল দিয়ে।

  • দীর্ঘতম, প্রাচীনতম, কৃত্তিম খাল গ্র্যান্ড খাল।

  • গভীরতম খাল পানামা খাল।

  • প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয় পানামা খাল কে।

Related Question

View All
উত্তরঃ

 সুয়েজ খাল ভূ-মধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
289
উত্তরঃ

উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্নকারী খালের নাম হলো পানামা খাল ।

240
উত্তরঃ

সুয়েজখাল লোহিতসাগর ও ভূ-মধ্যসাগরকে যুক্ত করেছে।

235
উত্তরঃ

বিশ্বের গভীরতম খাল (১৪ মিটার) পানামা খাল। বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল সুয়েজ খাল।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
369
উত্তরঃ

বসফরাস প্রণালি মর্মর সাগর এবং কৃষ্ণ সাগর (পৃথক করেছেঃ এশিয়া-ইউরোপ) সাগরকে সংযুক্ত করেছে ।

365
উত্তরঃ

ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে বসফরাস প্রণালি ।

223
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews