উত্তরঃ

ব্রায়োফাইটা বিভাগের উদ্ভিদে মূলের পরিবর্তে এককোষী যে উপাঙ্গ থাকে তাই হলো রাইজয়েড।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

ফার্নের পাতা পক্ষল, যৌগিক এবং সাধারণত সচূড়। ফার্নের এই পাতাকে ফ্রন্ড বলে। মুকুল অবস্থায় পাতা কীভাবে বিন্যস্ত থাকে তাকে বলা 'হয় ভার্নেশন। ফার্নের পাতা কচি অবস্থায় কুণ্ডলিত থাকে।. কুণ্ডলিত এ অবস্থাকে বলা হয় সারসিনেট ভার্নেশন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

উদ্দীপকের চিত্র-A তে লাইকেনের প্রস্থচ্ছেদকে দেখানো হয়েছে। লাইকেনে শৈবাল ও ছত্রাক নামক দুটি জীব পাশাপাশি সহাবস্থান করে এবং তাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে। লাইকেনে শৈবাল ও ছত্রাকে এ সহাবস্থানকে মিথোজীবিতা বলে। অর্থাৎ এখানে উভয়েই একে অন্যের দ্বারা উপকৃত হয়। লাইকেন উদ্ভিদে ছত্রাক চারিদিক থেকে শৈবালকে ঘিরে রেখে বাসস্থান প্রদান করে। এ ছাড়াও. ছত্রাক পরিবেশ থেকে পানি, খনিজ লবণ ও জলীয় বাষ্প ইত্যাদি শোষণ করে শৈবালকে প্রদান করে। অন্যদিকে, শৈবাল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং উভয়ে তা ভাগাভাগি করে গ্রহণ করে। এভাবে লাইকেনের দুটি জীব অর্থাৎ শৈবাল ও ছত্রাক একে অন্যকে উপকারের মাধ্যমে তাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে উঠেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

উদ্দীপকে প্রদত্ত চিত্র-'B' ও 'C'-এর মূল উদ্ভিদ দুটি যথাক্রমে Pteris ও Agaricus। উক্ত উদ্ভিদ দুটির মধ্যে 'B' অর্থাৎ Pteris উদ্ভিদটি উন্নত। নিচে এর স্বপক্ষে যুক্তি দেখানো হলো-

  • Agaricus-এ কোনো ভাস্কুলার বান্ডল নেই, কিন্তু Pteris উদ্ভিদে, সুস্পষ্ট ভাস্কুলার বান্ডল রয়েছে। ভাস্কুলার বান্ডল উন্নত উদ্ভিদেরই বৈশিষ্ট্য।
  • Agaricus মৃতভোজী, কারণ এখানে ক্লোরোফিল অনুপস্থিত। কিন্তু Pteris উদ্ভিদ স্বভোজী, কারণ এদের কোষে ক্লোরোফিল উপস্থিত।
  • Agaricus কে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় 'না, কিন্তু Pteris উদ্ভিদকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায়, যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য।
  • Pteris উদ্ভিদের আকার আকৃতি Agaricus এর আকার আকৃতি থেকে বড়।
  • Agaricus-এর দেহ নরম, কিন্তু Pteris উদ্ভিদের দেহ শক্ত। শক্ত উদ্ভিদদেহ উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করে।
  • Agaricus গ্যামিটোফাইটিক পর্যায়ের উদ্ভিদ, কিন্তু Pteris স্পোরোফাইটিক পর্যায়ের উদ্ভিদ।
Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
8

আমাদের চারপাশে সচরাচর যে সব উদ্ভিদ আমরা দেখে থাকি এদের অধিকাংশেই কোনো না কোন সময় ফুল ফোটে। এরা সপুষ্পক উদ্ভিদ বা Phanerogamia. এমন অনেক উদ্ভিদ আছে যাদের কখনও ফুল হয় না এবং অল্প কিছু ছাড়া আমাদের চোখে তেমন একটা পড়েওনা । এরা অপুষ্পক উদ্ভিদ বা Cryptogamia. Bryophyta ও Pteridophyta গ্রুপের উদ্ভিদগুলো হচ্ছে → অপুষ্পক উদ্ভিদ। তবে বৈশিষ্টে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা অপেক্ষা অনুন্নত । Bryophyta ও Pteridophyta-র মধ্যে বাহ্যিক মৌলিক পার্থক্য হচ্ছে Bryophyta উদ্ভিদগুলোকে সত্যিকার মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না। কিন্তু Pteridophyta কে মূল,কান্ড ও পাতায় ভাগ করা যায়। তাছাড়া Bryophyta অভাস্কুলার কিন্তু Pteridophyta ভাস্কুলার উদ্ভিদ ।

 

Related Question

View All
উত্তরঃ

যে এনজাইমের সহায়তায় RNA থেকে DNA সৃষ্টি হয় তাকে রিভার্স ট্রান্সক্রিপটেজ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
10
উত্তরঃ

মাইটোকন্ড্রিয়া কোয়ের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো থাকে। এই অঙ্গাণুতে ক্ষুদ্র, চক্রাকার ও দ্বিতন্ত্রী এবং আদিকোষের DNA এর অনুরূপ DNA পাওয়া যায়। DNA-এর উপস্থিতির জন্য মাইটেকান্ড্রিয়া স্বপ্রজননশীল। এছাড়া মাইটোকন্ড্রিয়ার রাইবোসোম 70S প্রকৃতির এবং এতে বিভিন্ন ধরনের এনজাইম সংশ্লেষিত হয়। তাছাড়া মাইটোকন্ড্রিয়ার অংশ অক্সিসোম হলো ATP সংশ্লেষের কেন্দ্র। এসব কারণে মাইটোকন্ড্রিয়াকে অর্ধস্বায়ত্তশাসিত অঙ্গাণু বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
9
উত্তরঃ

উদ্দীপকে প্রদর্শিত চিত্রটির মাধ্যমে Pieris এর জনুক্রমকে নির্দেশ করা হয়েছে। নিচে এর জনুক্রম চিহ্নিতকরণপূর্বক সম্পূর্ণ করা হলো-

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
8
উত্তরঃ

উদ্দীপকে প্রদর্শিত উদ্ভিদটি Pieris যা টেরিডোফাইটস। টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ ব্রায়োফাইটা বিভাগের উদ্ভিদ থেকে উন্নত। কারণ-টেরিডোফাইট উদ্ভিদটি মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত, কিন্তু ব্রায়োফাইট উদ্ভিদ থ্যালাস প্রকৃতির যা অনুন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। টেরিডোফাইট উদ্ভিদটি স্পোরোফাইটিক পর্যায়ের যা উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু ব্রায়োফাইট উদ্ভিদ সর্বদা গ্যামিটোফাইটিক পর্যায়ের। ব্রায়োফাইট তে মূল অনুপস্থিত, মূলের পরিবর্তে রাইজয়েড উপস্থিত কিন্তু টেরিডোফাইট এ মূল উপস্থিত।. ব্রায়োফাইট উদ্ভিদে কোনো পরিবহন টিস্যু না থাকলেও টেরিডোফাইট উদ্ভিদে পরিবহন টিস্যু উপস্থিত। পরিবহন টিস্যুর উপস্থিতি উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। টেরিডোফাইট উদ্ভিদটিতে সুস্পষ্ট ভাস্কুলার টিস্যু রয়েছে কিন্তু ব্রায়োফাইট উদ্ভিদের কোনো ভাস্কুলার টিস্যু নেই। অনেক সময় ব্রায়োফাইটর স্পোরোফাইটিক উদ্ভিদ গ্যামিটোফাইটিক উদ্ভিদের ওপর নির্ভরশীল হয়ে থাকে, কিন্তু টেরিডোফাইট এর স্পোরোফাইটিক উদ্ভিদটি স্বতন্ত্র, স্বাধীন ও স্বনির্ভর।
উপরিউক্ত বৈশিষ্ট্যগুলোর কারণেই সুস্পষ্টভাবে বলা যায় যে, টেরিডোফাইট ব্রায়োফাইট থেকে উন্নত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
7
উত্তরঃ

শৈবাল ও ছত্রাক মিলিতভাবে সম্পূর্ণ পৃথক ধরনের যে উদ্ভিদের সৃষ্টি করে তা হলো লাইকেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
13
উত্তরঃ

প্রাথমিক পর্যায়ে Cycas এর প্রধান মূল থাকলেও পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। অস্থানিক মূলের ভূমিতলের উপর অসংখ্য খাটো খাটো দ্ব্যাগ্র শাখার সৃষ্টি হয়। দ্ব্যাগ্র শাখাবিশিষ্ট এ সকল মূল বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। ফলে আক্রান্ত মূলগুলো সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে যা সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। এ কারণগুলোর জন্যই কোরালয়েড মূল সৃষ্টি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
8
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews