উত্তরঃ

ওয়াক্সিং হলো ফল সংরক্ষণের জন্য কৃত্রিম উপায়ে ফলের উপর মোমের প্রলেপ প্রদান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ফল ও শাকসবজি প্রসেসিং এর পূর্বে গ্রেডিং করা জরুরি। কারণ অপুষ্ট, আঘাতপ্রাপ্ত বা বেশি পরিপক্ক ফল ও শাকসবজি সংরক্ষণ করা ঠিক নয়। কারণ এসবের মধ্যে জীবাণুর আক্রমণ বেশি হয় এবং পচন রোধে তাদের ক্ষমতাও কম থাকে। তাই রং, আকার ও পুষ্টতা অনুযায়ী ফল ও সবজি আলাদা শ্রেণিতে ভাগ করে নিলে এদের সংরক্ষণ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে 'A' চিহ্নিত অংশে ফল সংরক্ষণ এবং 'M' অংশে টাটকা অবস্থায় এবং 'N' অংশে প্রক্রিয়াজাত করে ফল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি দেখানো হয়েছে।

টাটকা অবস্থায় ফল সংরক্ষণের পদ্ধতি হলো- i. ফ্রিজিং পদ্ধতি: টাটকা ফল সাধারণ' বা ডিপ ফ্রিজে নিম্ন তাপমাত্রায় অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। ii. হিমাগার পদ্ধতি: এ পদ্ধতিতে হিমাগারের তাপমাত্রা কমিয়ে একটি কাঙ্ক্ষিত তাপমাত্রায় এনে বাণিজ্যিক ভিত্তিতে ফল সংরক্ষণ করা যায়। iii. মোম আবৃতকরণ পদ্ধতি: কৃত্রিম উপায়ে ফলের ওপর মোমের প্রলেপ দিয়ে অনেক দিন পর্যন্ত ফল সংরক্ষণ করা যায়। iv. পলিথিন পদ্ধতি: পলিথিন ব্যাগ ফলের প্রস্বেদন ও শ্বসন হ্রাস করে। ফলে গুদামজাতকরণে মোড়ক হিসেবে পলিথিন ব্যবহার করা হয়। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফল সংরক্ষণের অনেক পদ্ধতি আছে। এক্ষেত্রে ফলের স্বাদ ও গন্ধের তেমন পরিবর্তন হয় না। যেমন- i. তাপ প্রয়োগের সাহায্যে, ii. রাসায়নিক দ্রব্যের সাহায্যে, iii. অতিরিক্ত চিনি ব্যবহার করে, iv. অতিরিক্ত লবণ ব্যবহার করে, v. জৈব এসিডের সাহায্যে এবং vi. তেল ব্যবহার করে ফল সংরক্ষণ করা যায়।

পরিশেষে বলা যায়, ফলমূল ও শাকসবজির পচন রোধ করে তা দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখতে এগুলো সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা জরুরি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের 'A' চিহ্নিত অংশটি ফল সংরক্ষণকে নির্দেশ করে। আমাদের দেশে প্রতিবছর শতকরা ২০-৩০ ভাগ ফল ও শাকসবজি নষ্ট হয় সংরক্ষণের অভাবে। ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা ও খনিজ দ্রব্যের অভাব পূরণে ভূমিকা রাখতে পারে ফল সংরক্ষণ পদ্ধতি। একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক মাথাপিছু ফলের চাহিদা গড়ে ৫৬ গ্রাম, কিন্তু ঘাটতির কারণে আমরা পেয়ে থাকি মাত্র ২৫ গ্রাম। সংরক্ষিত ফল সারা বছর মানবদেহের পুষ্টির চাহিদা পূরণ করে। তাছাড়া সারা বছর বাজারে দাম স্বাভাবিক রাখতে, প্রধান খাদ্য ভাতের ওপর চাপ কমানো এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য পচনের হাত থেকে রক্ষা করে খাদ্যদ্রব্যের চাহিদা পূরণে ফল সংরক্ষণ করা প্রয়োজন। টাটকা অবস্থায় ফল সংরক্ষণ করলে ফলের স্বাদ, গন্ধ ও খাদ্যমান প্রায় অপরিবর্তিত থাকে। শুকিয়ে ফল সংরক্ষণ করলে তা দীর্ঘদিন থাকে, ফলে সারাবছর বিভিন্ন ফলের প্রাপ্যতা বাড়ে। প্রক্রিয়াজাত করে সংরক্ষিত ফল খুব মুখরোচক হয়। এমনকি প্রক্রিয়াজাতকৃত ফলের বাজারমূল্যও বেশি। ফল প্রক্রিয়াজাত করে রাখলে শুধু অপচয়ই রোধ হয় না বহু লোকের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিকভাবে লাভবান হতে ফল প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব অপরিসীম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
126
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

কারখানার কাঁচামাল যোগান দেওয়ার জন্য যে সকল ফসল উৎপাদন করা হয় তাদেরকে শিল্প ফসল বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1.4k
উত্তরঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিস প্রায় প্রতি মাসে অথবা প্রয়োজন অনুসারে মাঝে মাঝে কৃষকদের নিয়ে যে সভা বা বৈঠক করে তাকে উঠোন বৈঠক বলে।

উঠোন বৈঠক আধুনিক কৃষি সম্প্রসারণ তথা কৃষি তথ্য সরবরাহ ও কৃষি সেবার একটি অত্যন্ত কার্যকর কৌশল। এই কৌশলের একটি প্রধান সুবিধা হলো যে এতে সকল ধরনের নারী-পুরুষ কৃষক স্থানীয়ভাবে অংশ গ্রহণ করতে পারে। তারা সেখানে • নিঃসংকোচে তথ্য বিনিময় করতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
322
উত্তরঃ

ফাহাদ বিভিন্ন কৃষি তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহ করতে পারবে।

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কৃষি বিষয়ক নানান তথ্য ও সেবা দিয়ে কৃষকদের সাহায্য করে থাকে। ফাহাদ তার বাগানের ফল ও শাকসবজি সংরক্ষণের জন্য কৃষি তথ্য সার্ভিসের সাথে যোগাযোগ করে প্রক্রিয়াজাতকরণের তথ্য নেয়। এই ফল ও সবজি প্রক্রিয়াজাতকরণের তথ্য বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভোকেশনাল কৃষি ফার্ম, পলিটেকনিক ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকেও সরবরাহ করা হয়। এ সকল প্রতিষ্ঠানের পাশাপাশি 'এ টু আই' প্রকল্প, কৃষি তথ্য সংস্থা, কৃষি তথ্য সম্প্রসারণ অধিদপ্তরের গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সেন্টারসমূহ হতেও সে তথ্য সংগ্রহ করতে পারবে। এছাড়াও সে কৃষিতথ্য সংগ্রহের সবচেয়ে সহজ মাধ্যম ইন্টারনেটের থেকেও এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারবে। বিভিন্ন ওয়েবসাইটে উল্লিখিত উৎসগুলো ছাড়াও ফাহাদ অভিজ্ঞ কৃষক, উঠোন বৈঠক বা কৃষক সভা থেকেও ফল ও শাকসবজি সংরক্ষণের তথ্য সংগ্রহ করতে পারবে।

ফাহাদ তাই এ সকল প্রতিষ্ঠান থেকে ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণের তথ্য সংগ্রহ করতে পারবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
302
উত্তরঃ

ফাহাদকে তথ্য সার্ভিস সংস্থা প্রক্রিয়াজাত করে ফল ও শাকসবজি সংরক্ষণ করতে পরামর্শ দেয়।

বিভিন্ন উপায়ে ফল ও শাকসবজি প্রক্রিয়াজাতকরণ করা যায়। যেমন- চিনি ও অ্যাসিড সংযোজন করে জ্যাম, জেলি, মোরব্বা ও ক্যান্ডি তৈরি করে বিভিন্ন ধরনের ফল ও সবজি সংরক্ষণ করা। প্রক্রিয়াজাতকৃত এইসব খাদ্যকে বেশ সুগন্ধযুক্ত ও দর্শনীয় করার জন্য অনেক রকম খাদ্য রং ও এসেন্স মিশ্রিত করা হয়।

জেলি তৈরির সময় ফলের রস ব্যবহার করা হয়। মিহি চালনী বা কাপড়ের সাহায্যে ফলের শাঁসকে ছেঁকে নেওয়া হয় বলে ফলের আঁশ বাদ পড়ে যায়। জ্যাম তৈরির সময় ফলের পাল্প ব্যবহার করা হয়। যে সকল ফল বা সবজিতে পেকটিন কম সে ক্ষেত্রে পালপের সাথে পেকটিন যোগ করে নেওয়া হয়। এছাড়া জ্যাম ও জেলির সাথে সাইট্রিক অ্যাসিডও মিশিয়ে নেওয়া হয়। ফল বা সবজির বড় টুকরা চিনির সিরায় ডুবিয়ে সিরা নিংড়িয়ে মোরব্বা তৈরি করা হয়। রকমারি মশলা মেশানো ফল বা সবজিকে খাওয়ার তেল বা ভিনেগারে ডুবিয়ে প্রক্রিয়াজাত করে আচার তৈরি করা হয়। মশলা হিসেবে আদা, রসুন, হলুদ, মরিচ, মেথি, কালজিরা ব্যবহার করা হয়। লবণ ও চিনি মিশিয়ে চাটনি তৈরি করা যায়। বিভিন্ন মশলা মিশিয়ে চাটনির স্বাদ ও সুগন্ধ বাড়ানো হয়।

উল্লিখিত যেকোনো পদ্ধতি প্রয়োগ করেই ফাহাদ তার ফল ও শাকসবজিগুলো প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
260
উত্তরঃ

যে সকল ফসল উদ্যানে বেড়াযুক্ত অবস্থায় নিবিড় পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয় সেগুলোকে উদ্যান ফসল বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
294
উত্তরঃ

বসতবাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে, রেললাইনের পাশে, বিভিন্ন প্রতিষ্ঠানের আশেপাশেসহ বিভিন্ন সামাজিক এলাকায় যে বন গড়ে উঠে তাকে সামাজিক বন বলে। সামাজিক বনে বিভিন্ন ফলজ বৃক্ষ লাগানো হয়। সামাজিক বন মানুষের ফলের চাহিদা পূরণ, ভূমিক্ষয় রোধ হয়, কুটির শিল্প তৈরির কাঁচামাল, ঘরবাড়ি তৈরির কাঠ ও জ্বালানি কাঠ পায়। এছাড়াও সামাজিক বনায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। অতএব বলা যায়, সামাজিক বন জনগণের উপকার করে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
483
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews