উত্তরঃ

পূর্ণাঙ্গ ও ব্যাপকভাবে কোনো কিছু সম্পন্ন করতে হলে যে পন্থার সাহায্য নিতে হয় তাকে পদ্ধতি বলে।

উত্তরঃ

বিশেষ উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কোনো বস্তু বা ঘটনা সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করার প্রক্রিয়াকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে। আমেরিকান সমাজবিজ্ঞানী পি. ভি. ইয়ং পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞায় বলেন, "দৃশ্যমান ঘটনা বা বিষয়কে সুশৃঙ্খলভাবে নিরীক্ষণ করাই হলো পর্যবেক্ষণ।” পর্যবেক্ষণ পদ্ধতির উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হচ্ছে- ক. কোনো গবেষণার নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়, খ. সৃশৃঙ্খলভাবে পরিকল্পিত থাকে, গ. সুসংঘবদ্ধভাবে ধারণ করা হয়, ঘ. তথ্যের নির্ভরযোগ্যতা ও যথার্থতা নিশ্চিত করার জন্য নিয়ন্ত্রণ করা হয় ইত্যাদি। এ পদ্ধতি প্রধানত দুই প্রকার। যথা- সরাসরি অংশগ্রহণমূলক এবং অংশগ্রহণহীন পর্যবেক্ষণ। সাধারণত নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা সম্প্রদায় সম্পর্কে গবেষণা করার জন্য পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়।

উত্তরঃ

প্রদত্ত ছকে '?' চিহ্নিত স্থানে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরসমূহ প্রতিফলিত হয়েছে।

বিষয়বস্তুর বিচার-বিশ্লেষণ ও অনুধাবনের উদ্দেশ্যে সব ধরনের বিজ্ঞানই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে। আর এ পদ্ধতি অবলম্বন করতে গিয়ে গবেষককে কতগুলো স্তর অতিক্রম করতে হয়। অর্থাৎ বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হতে হলে কতগুলো পর্যায় পার হতে হয়। এ স্তরগুলোই বৈজ্ঞানিক পদ্ধতির পরিচায়ক। বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো হলো- সমস্যা নির্বাচন, সমস্যার সংজ্ঞা নির্ধারণ, অনুসিদ্ধান্ত প্রণয়ন, অনুসিদ্ধান্ত যাচাই এবং ভবিষ্যদ্বাণী করা।

উদ্দীপকে উল্লেখিত ছকে উপাত্তের শ্রেণিবিন্যাস, সত্যতা যাচাই, সমস্যা নির্বাচন ও চিহ্নিতকরণ, পূর্বানুমান প্রণয়ন ও ভবিষ্যদ্বাণীর কথা বলা হয়েছে। উপরের আলোচনার সাথে ছকের এই বিষয়গুলোর তুলনামূলক আলোচনা করলে সহজেই প্রতীয়মান হয় যে, আলোচ্য ছকে বৈজ্ঞানিক পদ্ধতির বিভিন্ন স্তর প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রদত্ত ছকে বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলো প্রতিফলিত হয়েছে।

উত্তরঃ

উক্ত বিষয়টি অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ সমাজবিজ্ঞানকে যথার্থই বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে।

সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দেওয়া হলো বিষয়টিকে বিজ্ঞান হিসেবে সাব্যস্ত করা। কিন্তু কোনো বিষয়কে বিজ্ঞান হতে হলে তাকে অবশ্যই কতগুলো স্তর অতিক্রম করতে হয়। এদিক থেকে বিচার করলে বলা যায়, সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে। সমাজবিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করতে গিয়ে প্রথমে গবেষণার বিষয় নির্ধারণ করা হয়। তারপর নির্ধারিত বিষয়ের ওপর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের শ্রেণিবিন্যাস, অনুসিদ্ধান্ত প্রণয়ন এবং যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করে একটি সাধারণ সূত্রে পৌঁছানোর চেষ্টা করা হয়। এক্ষেত্রে সমাজবিজ্ঞান বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণলব্ধ তথ্যের বিচার- বিশ্লেষণপূর্বক জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়। এ অর্থে সমাজবিজ্ঞানকে বিজ্ঞানরূপে অভিহিত করা যুক্তিসংগত।

উপরের আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক পদ্ধতির স্তরগুলোর প্রয়োগ সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে সক্ষম হয়েছে।

147
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

গণমাধ্যম আধুনিককালে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণের এক শক্তিশালী মাধ্যম।

গণমাধ্যম বলতে বোঝানো হয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যম ইত্যাদিকে। এসব মাধ্যমে প্রচারিত সংবাদ, বিজ্ঞাপন, বিভিন্ন অনুষ্ঠান শিশুদেরকে দারুণভাবে প্রভাবিত করে। এর ফলে শিশু-কিশোররা নিজেদেরকে সমাজ-সংস্কৃতির সাথে খাপ খাইয়ে চলতে শেখে, বিভিন্ন ক্ষেত্রে তাদের সচেতনতা বৃদ্ধি পায়, বিজ্ঞানমনস্কতা ও মানসিক স্বাস্থ্য বিকশিত হয়।

1k
উত্তরঃ

উদ্দীপকের আশুর পঠিত বিষয়ের সাথে অর্থাৎ- সমাজবিজ্ঞানের সাথে বিজ্ঞানের ব্যাপক সাদৃশ্য রয়েছে।

আমরা জানি, সমাজবিজ্ঞান ঠিক প্রাকৃতিক বিজ্ঞানের মতো নয়, তবে এটি গবেষণার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি ও কলাকৌশল প্রয়োগ করে। বিজ্ঞানের উদ্দেশ্য প্রজ্ঞা, ধীশক্তি, নির্দেশনা বা ধারণার জন্ম দেওয়া নয়, বরং জ্ঞানের উদ্ভাবন। সেদিক থেকে বিচার করলে দেখা যায়, সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে। এক্ষেত্রে প্রথমে গবেষণার বিষয় নির্ধারণ করা হয়। তারপর নির্ধারিত বিষয়ের ওপর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের শ্রেণিবিন্যাস, অনুসিদ্ধান্ত প্রণয়ন এবং তা যাচাইয়ের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করা হয় এবং এর ভিত্তিতে একটি সাধারণ সূত্রে পৌঁছানোর প্রচেষ্টা নেওয়া হয়। অর্থাৎ সমাজবিজ্ঞান বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণলব্ধ তথ্যসমূহের বিচার-বিশ্লেষণপূর্বক জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়। এদিক থেকে বলা যায়, সমাজবিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞান গভীরভাবে সম্পর্কযুক্ত।

উদ্দীপকের আশু বলে, সমাজের গতি-প্রকৃতি জানতে হলে একটি বিষয় অধ্যয়ন করতে হয় এবং এ বিষয়টি পদ্ধতিগত দিক থেকে বিজ্ঞানের মর্যাদা পেয়েছে। আশুর এ বক্তব্যে সমাজবিজ্ঞানের প্রকৃতি ফুটে উঠেছে। আর সমাজবিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে রয়েছে ব্যাপক মিল বা সাদৃশ্য যা উপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, আশুর পঠিত বিষয় সমাজবিজ্ঞানের সাথে বিজ্ঞানের মিল বা সম্পর্ক রয়েছে।

384
উত্তরঃ

উদ্দীপকের আশুর বক্তব্যে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ফুটে উঠেছে।

সমাজবিজ্ঞান বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান দান করে। সামাজিক জীব হিসেবে আমাদের সমাজ সম্পর্কে ধারণা লাভ করা প্রয়োজন। আর সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে এ সম্পর্কে জ্ঞানার্জন করা যায়। সমাজের সুযোগ-সুবিধা ও অধিকার কারা কতটা এবং কীভাবে ভোগ করছে, আর কারাইবা সমাজের সম্পদ ও সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তা সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়।

বাংলাদেশ একটি উন্নয়নশীল ও কৃষিপ্রধান দেশ। এ দেশের কৃষির বৈশিষ্ট্য, সম্পর্ক, কাঠামো ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে কৃষি উন্নয়নের সমস্যা দূরীকরণে সমাজবিজ্ঞান পথ নির্দেশ করে। বাংলাদেশে দারিদ্র্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, জন অসন্তোষ, সম্পদহীনতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে অনুসন্ধান, বিশ্লেষণ ও সম্ভাব্য সমাধান সূত্র নির্ণয়ে সমাজবিজ্ঞান বিশেষ ভূমিকা পালন করে। সমাজ যেহেতু প্রধানত স্তৱায়িত, তাই সমাজ উন্নয়নে কোন শ্রেণির বা অর্থনৈতিক ও সামাজিক গোষ্ঠীর কী ভূমিকা থাকে তা নিয়ে সমাজবিজ্ঞান অত্যন্ত গুরুত্বসহকারে আলোচনা করে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজকে জানতে ও বুঝতে হলে সমাজবিজ্ঞান পাঠের বিকল্প নেই। কারণ একমাত্র সমাজবিজ্ঞানই সমাজকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে।

480
উত্তরঃ

যুক্তি বিকাশের ধারাবাহিকতায় মানুষের অগ্রসর চিন্তার ফসল হচ্ছে একেশ্বরবাদ।

যুক্তির ধারাবাহিকতায় বহু ঈশ্বরের ক্ষমতা একজন ঈশ্বরের ওপর আরোপ করা হয়। এখানে মনে করা হয়, সকল প্রাকৃতিক ও সামাজিক ঘটনার সর্বোচ্চ এবং সর্বশেষ পরিণতি হচ্ছে সর্বশক্তিমান একক সত্তা।

320
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews