উত্তরঃ

যে সুনিব্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশিত হয় তাকে বাক্য বলে।

একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান। যথাঃ 

১) আকাঙক্ষা 

২) আসত্তি 

৩) যোগ্যতা

আকাঙক্ষাঃ বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙক্ষা বলে। যেমনঃ পৃথিবী সূর্যের চারদিকে -> পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।

আসত্তিঃ বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। যেমনঃ আছে কলম আমার কালো একটি - > আমার কাছে একটি কালো কলম আছে।

যোগ্যতাঃ বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে। পদ সমষ্টির মধ্যে আকাঙ্ক্ষা ও আসত্তি উপস্থিতি থাকলেও সেটি বাক্য হবে না যদি না তার যোগ্যতা থাকে।

যেমনঃ গরুগুলো ইলেকট্রিক তারের উপরে বসে আছে। বাক্যটি একটি অযোগ্য বাক্য কারন গরুর ইলেকট্রিক তারের উপরে বসে বসে থাকাটা অবাস্তব। - > পাখিগুলো ইলেকট্রিক তারের উপরে বসে আছে।

উত্তরঃ

তাহার মন একবারে কাঠ হইয়া গেল। (নেতিবাচক) = তাহার মন কাঠ না হইয়া পারিল না।

উত্তরঃ

যদি পড়াশোনা না কর, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। (যৌগিক) = পড়াশোনা কর, নইলে ভবিষ্যৎ অন্ধকার।

উত্তরঃ

সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা) = সদা সত্য কথা বলবে।

উত্তরঃ

মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। (অস্তিবাচক) = মিথ্যাবাদীকে সকলে অপছন্দ করে।

উত্তরঃ

তার আভাস পেতাম কিন্তু নাগাল পেতাম না। (জটিল) = যদিও তার আভাস পেতাম তবুও তার নাগাল পেতাম না।

উত্তরঃ

যে লোক চরিত্রহীন, সে পশুর চেয়ে অধম। (সরল) = চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম।

উত্তরঃ

গভর্নমেন্ট বাড়িটা রিকুইজিশন করেছে। (প্রশ্নবাচক) = গভর্নমেন্ট কি বাড়িটা রিকুইজিশন করেনি?

উত্তরঃ

আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক) = আমাদের দেশ কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে!

95

Related Question

View All
423
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews