উত্তরঃ

pH হলো কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার নেগেটিভ লগারিদম।

উত্তরঃ

লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক এসিড বিদ্যমান। সাইট্রিক এসিড এক ধরনের দুর্বল জৈব এসিড। যা আমাদের জন্য ক্ষতিকর নয়। বরং লেবুতে প্রাপ্ত এই এসিড আমাদের খুবই প্রয়োজনীয়। এই এসিড পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং হজমশক্তি বৃদ্ধি করে। অতএব, লেবুতে বিদ্যমান এসিড আমাদের জন্য ক্ষতিকর নয়।

উত্তরঃ

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি সম্পূর্ণ করলে পাই-

CaO + H2SO4→ CaSO4 + H2O একটি প্রশমন বিক্রিয়া। কারণ
আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় এসিড ও ক্ষার বা ক্ষারক বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। উপরোক্ত বিক্রিয়া থেকে দেখা যায় যে, বহুল ব্যবহৃত ক্ষারক চুন (CaO) এবং সালফিউরিক এসিড (H₂SO₄) বিক্রিয়া করে যথাক্রমে ক্যালসিয়াম সালফেট (CaSO4) এবং পানি (H₂O) উৎপন্ন করে। অতএব, এটি একটি প্রশমন বিক্রিয়া।

উত্তরঃ

উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই, CaO+H2SO4→ CaSO4 + H2O
... X চিহ্নিত যৌগটি হলো CaO বা চুন।

CaO-এর বৈশিষ্ট্য হলো-

এটি পানিতে হাইড্রোক্সাইড আয়ন (OH) উৎপন্ন করে।
-এটি এসিডের (H₂SO₄) সাথে বিক্রিয়া করে লবণ (CaSO4) ও পানি (H₂O) উৎপন্ন করে।
-এটি লাল লিটমাস কাগজের রং পরিবর্তন করে নীল করে।

(ii) নং বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই, HCI+NaOH→ NaCl + H2O .. Y চিহ্নিত যৌগটি হলো NaCl বা টেবিল লবণ 
NaCl এর বৈশিষ্ট্য হলো-
-এটি এসিড (HCI) ও ক্ষারকের (NaOH) এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। 
এটি লিটমাস কাগজের রং পরিবর্তন করে না। 
-প্রায় সব লবণই কঠিন এবং উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পন্ন। উপরের আলোচনা দ্বারা প্রমাণিত হয় X ও Y এর ধর্ম একই ধরনের নয়। 

75

অষ্টম শ্রেণিতে তোমরা অম্ল, ক্ষার ও লবণ কী ধরনের রাসায়নিক পদার্থ তার একটা প্রাথমিক ধারণা পেরেছ। এই অধ্যায়ে আমরা অম্ল বা এসিড, ক্ষার ও লবণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এগুলো কীভাবে আমাদের দৈনন্দিন কিংবা কর্মজীবনে ব্যবহার হয়, সেটার একটা ধারণা দেওয়া হবে। অম্ল ও ক্ষারের পরিমাপের জন্য pH বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অধ্যায় শেষে আমরা সেটি সম্পর্কেও ধারণা পেয়ে যাব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • শক্তিশালী ও দুর্বল এসিডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা ব্যাখ্যা করতে পারব।
  • এসিড অপব্যবহারের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারব (লিটমাস, পূর্বের শ্রেণিতে তৈরিকৃত ফুল, সবজির নির্যাসের সাহায্যে)।
  • পাকস্থলীতে এসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন ব্যাখ্যা করতে পারব।
  • পদার্থের pH এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সাবধানতা ব্যাখ্যা করতে পারব ।
  • প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  লবণের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রকার লবণ তৈরি করতে পারব। (ধাতু + এসিড, ধাতুর অক্সাইড+এসিড)
  •  আমাদের প্রাত্যহিক জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদানকে প্রশংসা করব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews