উত্তরঃ

বাক্য শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কথ্য বা কথিত বিষয়। যে সুবিন্যস্ত পদসমষ্টি বক্তার কোন মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে।

  • বাক্যের মৌলিক উপাদান শব্দ।
  • ভাষার মূল উপকরণ বাক্য।

 

বাক্যের গুণ

ভাষার বিচারে বাক্যের তিনটা গুণ থাকা আবশ্যক। যথাঃ

১) আকাঙ্ক্ষা 

২) আসত্তি 

৩) যোগ্যতা 

বাক্যের অর্থ পরিষ্কার ভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা-ই আকাঙক্ষা। 

উদাহরণঃ মা আমাকে অনেক আদর …

উপরের বাক্যে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করছে না। বাক্য শেষ হওয়ার পরও আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। 

সুতরাং, বাক্যের আকাঙক্ষা গুণটি নেই। তাই এটি বাক্য নয়।

সম্পূর্ণ বাক্যটি হবে মা আমাকে অনেক আদর করে।

এটি শোনার পর আর কিছু শোনার আগ্রহ বাকি থাকছে না। সুতরাং এটি আকাঙক্ষা গুণ সম্পন্ন একটি সার্থক বাক্য।

উত্তরঃ

সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক) = সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।

উত্তরঃ

এখনই ডাক্তার ডাকা উচিত। (অনুজ্ঞাবাচক) = এখনই ডাক্তার ডাকো।

উত্তরঃ

ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক) = ফুল কে না ভালোবাসে?

উত্তরঃ

বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক) = বাংলাদেশ চিরজীবী / চিরস্থায়ী হোক।

উত্তরঃ

যে অন্ধ তাকে আলো দাও। (সরল) = অন্ধকে আলো দাও।

উত্তরঃ

বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে। (জটিল) = যদি বৃষ্টির অভাব হয় তবে ফসল নষ্ট হবে।

উত্তরঃ

শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। (নেতিবাচক) = শিশুরা দূষিত পরিবেশ চায় না।

উত্তরঃ

শীতের পিঠা খেতে খুব মজা। (বিস্ময়সূচক) = শীতের পিঠা খেতে কী মজা!

148

Related Question

View All
421
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews