উত্তরঃ

অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়।

উত্তরঃ

প্রাপ্য বিল উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে ভাঙানোই হলো প্রাপ্য বিল বাট্টাকরণ।
একজন বিক্রেতা ধারে বিক্রয়কৃত পণ্যের অর্থ ফেরত প্রাপ্তির নিশ্চয়তা হিসেবে ক্রেতার কাছ থেকে যে দলিল নেয় তাকে প্রাপ্য বিল বলা হয়।
এ ধরনের দলিল বিনিময় বিল হিসেবে বহুল প্রচলিত। সাধারণত নির্দিষ্ট

মেয়াদের জন্য এসব দলিল তৈরি করা হয়। উক্ত মেয়াদের আগে বিলের প্রাপকের টাকার প্রয়োজন হলে তিনি বিলে উল্লিখিত টাকার পরিমাণের চেয়ে কম টাকা নেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের কাছে বিলটি ভাঙাতে পারেন। এটি বিলের বাট্টাকরণ নামে পরিচিত।

উত্তরঃ

উদ্দীপকে অবণ্টিত মুনাফা ও লভ্যাংশ সমতাকরণ তহবিল হলো প্রতিষ্ঠানের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস।
অবণ্টিত মুনাফা বলতে মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করাকে বোঝায়। অন্যদিকে কোনো বছর প্রতিষ্ঠানে লভ্যাংশের ঘাটতি দেখা দিলে যে তহবিল থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়া হয় তা হলো লভ্যাংশ সমতাকরণ তহবিল। যে বছর মুনাফার পরিমাণ বেশি হয় সে বছরের মুনাফা দিয়ে এ তহবিল গঠন করা হয়।
প্রতিষ্ঠানের নিট লাভ থেকে শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বণ্টন করার পর যে অবশিষ্ট অংশ থাকে তাই অবণ্টিত মুনাফা। ভবিষ্যতে। আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্যও এ তহবিল থেকে অর্থ সংগ্রহ করা যায়। অপরদিকে লভ্যাংশ দেওয়ার সাথে কোম্পানির সুনাম জড়িত। কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ ঘোষণা করা হয় না। এক্ষেত্রে ব্যবসায়ের সুনাম ক্ষুন্ন হতে পারে। তাই ব্যবসায় প্রতিষ্ঠান যে বছর মুনাফা বেশি হয় সে বছর নিট মুনাফায় একটি অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে সরিয়ে রাখা হয়। ফলে প্রতিষ্ঠানটির কোনো বছর মুনাফা না হলেও এ তহবিল থেকে লভ্যাংশ দেওয়া যায়।

উত্তরঃ

মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস থেকে অর্থসংগ্রহ শন্তহীন হওয়ায় এর প্রয়োজনীয়তা অপরিসীম।
ব্যবসায়ের মালিকের জমানো বা অব্যবহৃত মুনাফার মাধ্যমে এ তহবিল গঠন করে। অবণ্টিত মুনাফা ও সঞ্চিতি তহবিল এবং লভাংশ সমতাকরণ তহবিল এ ধরনের উৎস হিসেবে বিবেচিত হয়।
উদ্দীপকে অভ্যন্তরীণ উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। প্রতিষ্ঠানে নিজস্ব তহবিলের ঘাটতি দেখা দিলে অভ্যন্তরীণ তহবিল থেকে প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করা হয়। এরূপ অর্থায়নের অন্যতম সহজ মাধ্যম হচ্ছে মুনাফাভিত্তিক উৎস।
অবণ্টিত ও সঞ্চিত তহবিলের উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবিলা করা। আর লভ্যাংশ সমতাকরণ তহবিলের মাধ্যমে মুনাফার ঘাটতি সমন্বয় করা হয়। এটি মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎসের প্রধান উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। এছাড়া বহিস্থ ঋণের ক্ষেত্রে কিস্তি এবং সুদ পরিশোধ করা বাধ্যতামূলক। কিন্তু মুনাফাভিত্তিক উৎস ব্যবহারে তেমন কোনো শর্ত নেই। ফলে তহবিল পরিশোধের বঝুঁকি অ কমে যাওয়ার সাথে মুনাফার সম্ভাবনাও বেড়ে যায়। তাই বলা যায়, সব জন প্রতিষ্ঠানেই

139

অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বণ্টনকে বুঝায়। এই অধ্যায়ে আমরা তহবিল সংগ্রহ করার কাজটি সুচারুরূপে সম্পাদনের জন্য এর বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা লাভ করব। অর্থায়নের বিভিন্ন উৎসের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের কারণে ব্যবসায়ের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত। যেমন: স্থায়ী মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা উচিত। আবার দৈনন্দিন প্রয়োজন যেমন: কাঁচামাল ক্রয়ের জন্য বাকিতে ক্রয়ের সুযোগ ব্যবহার করা উচিত বা স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত।


এই অধ্যায় পাঠ শেষে আমরা –

  • অর্থায়নের উৎস চিহ্নিত করতে পারব ।
  • অর্থায়নের উৎসের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করতে পারব।
  • বিভিন্ন মেয়াদি অর্থায়নের সুবিধা-অসুবিধার তুলনামূলক আলোচনা করতে পারব।
  • স্বল্পমেয়াদি অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারব।
  • মধ্যমেয়াদি অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারব।
  • দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎসসমূহ চিহ্নিত করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের জন্য অবণ্টিত মুনাফা যে তহবিলে আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিতি তহবিল বলা হয়।
এ তহবিলে অর্থ আলাদা করে রাখা হয়। ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণের প্রয়োজনে এ অর্থ ব্যবহার করা যায়। অর্থাৎ ব্যবসায়ের মূলধন সংস্থানে এ তহবিল সহায়ক ভূমিকা রাখে

779
উত্তরঃ

বর্তমানে দীননাথ চক্রবর্তী ব্যবসায়ের ক্ষেত্রে লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন।
লিজিং দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি বহিস্থ উৎস। একটি প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ব্যয়বহুল মেশিন, যন্ত্রপাতি, যানবাহন ইত্যাদি সরাসরি না কিনে লিজিং প্রতিষ্ঠান থেকে ভাড়া নিতে পারে। ছোট ও নতুন ব্যবসায়ের জন্য এ ধরনের অর্থায়ন উপযোগী উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। বিভিন্ন উৎস থেকে তিনি প্রয়োজনে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি তাঁতবস্ত্রের ব্যবসায়ও শুরু করতে মনস্থির করেন। এজন্য তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি ১০০টি মেশিনসহ দীর্ঘ ১০ বছরের জন্য নেয়ার চেষ্টা করছেন। তার এ কার্যক্রম অর্থায়নে লিজিং হিসেবে পরিচিত। এক্ষেত্রে তাকে উক্ত মেশিন ব্যবহারের জন্য নির্দিষ্ট ভাড়া দিতে হবে। তবে মেশিনের মালিকানা লিজিং কোম্পানিরই থাকবে। নতুন বা ছোট প্রতিষ্ঠান যাদের মূলধন কম তারা লিজিং-এর সহায়তায় আর্থিক সমস্যার সমাধান করতে পারে। এক্ষেত্রে লিজিং কোম্পানি লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে। এভাবে উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের জন্য কাজ করছেন।

427
উত্তরঃ

আমি মনে করি, ব্যবসায় সম্প্রসারণে দীননাথ চক্রবর্তীকে লিজিং ছাড়াও ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল ব্যবহারের প্রয়োজন হতে পারে।
ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনে স্বল্প, মধ্য ও দীর্ঘ এ তিন মেয়াদে অর্থসংস্থান করা হয়ে থাকে। তবে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের প্রয়োজন হয়। কারণ এক্ষেত্রে বড় আকারের মূলধনের প্রয়োজন হয়।

উদ্দীপকে দীননাথ চক্রবর্তী দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায়ে নিয়োজিত। তিনি মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থসংস্থান করতেন। বর্তমানে তিনি একই সাথে তাঁত বস্ত্রের ব্যবসায় শুরু করার মনস্থির করেছেন।
উদ্দীপকে দীননাথ চক্রবর্তী লিজিং-এর মাধ্যমে অর্থায়নের লক্ষ্যে কাজ করছেন। ব্যবসায় সম্প্রসারণে তার প্রচুর অর্থের প্রয়োজন হবে। এক্ষেত্রে তিনি নগদ অর্থের চাহিদা মেটাতে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। এছাড়াও তিনি নিজস্ব তহবিল ব্যবহার করতে পারেন। তাই বলা যায়, দীননাথ চক্রবর্তীর এ সকল উৎস থেকে অর্থসংস্থানের প্রয়োজন হতে পারে।

286
উত্তরঃ

অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।

551
উত্তরঃ

এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি তহবিল হিসেবে গণ্য হয়।
এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলতি মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়। বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে ইত্যাদি এ ধরনের তহবিলের উৎস।

435
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews