বিনিময় বিল হলো এমন এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য শর্তহীন নির্দেশ দেয় এবং অপরপক্ষ এতে স্বীকৃতিদান করে।
হুকুম চেক শুধু অর্পণের দ্বারা ধস্তান্তরযোগ্য নয় বলে তা বাহক চেক অপেক্ষা অধিকতর নিরাপদ।
হুকুম চেকের প্রাপক অন্য কোনো ব্যক্তিকে চেক হস্তান্তর কররে চেকে যথাযথ অনুমোদন থাকতে হয়। এক্ষেত্রে ব্যাংক প্রাপক বা অনুমোদন বলে প্রাপকের যথার্থতা যাচাই করে অর্থ পরিশোধ করে। আর বাহক চেকে এ সুযোগ থাকে না। তাই হুকুম চেক অধিকতর নিরাপদ।
উদ্দীপকের ১ নং চিত্রের চেকটি সাধারণ দাগকাটা চেক।
এ চেকের উপরে বাম কোণায় আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা থাকে। সমান্তরাল রেখার মাঝে ব্যাংকের নাম লেখা থাকে না। তবে সমান্তরাল রেখার মাঝে এন্ড কোং প্রাপকের হিসাব, হিসাবে প্রদেয়, হস্তান্তরযোগ্য নয় ইত্যাদি লেখা থাকতে পারে।
উদ্দীপকের রহমান করিমের নিকট থেকে একটি চেক পান। চেকটির উপরিভাগে বাম কোণে অঙ্কিত আড়াআড়ি দুটি সমান্তরাল রেখার মাঝখানে 'হিসাবে প্রদেয়' কথাটি লেখা ছিল। এখানে চেকের বাম কোণায় দুইটি সমান্তরাল রেখা থাকায় চেকটি একটি দাগকাটা চেক। আবার চেকটির সমান্তরাল রেখার মাঝে ব্যাংকের নাম উল্লেখ না থাকায় তাকে সাধারণভাবে দাগকাটা চেক বলা হবে। তাই বলা যায়, বৈশিষ্ট্যগতভাবে উদ্দীপকের ১নং চিত্রের চেকটি একটি সাধারণ দাগকাটা চেক।
উদ্দীপকের ১ নং চিত্রের চেকটি সাধারণ দাগকাটা চেক এবং ২য় চিত্রের চেকটি বিশেষভাবে দাগকাটা চেক।
চেকের উপরে বাম কোণায় আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টেনে দাগকাটা চেক তৈরি করা হয়। এ দাগকাটা চেকের মাঝে এন্ড কোং, প্রাপকের হিসাব ইত্যাদি লেখা থাকলে তা সাধারণ দাগকাটা চেক। অপরদিকে, আড়াআড়ি দাগের ভিতর নির্দিষ্ট ব্যাংকের নাম উল্লেখ থাকলে তা বিশেষভাবে দাগকাটা চেক।
উদ্দীপকের ১ নং চিত্রে করিম ইছামতি ব্যাংক লি. এর একটি চেক রহমানকে দেয়। এ চিত্রের উপরে বামে আড়াআড়ি দাগকাটা রয়েছে এবং দাগের ভিতরে লেখা হিসাবে প্রদেয়। আবার উদ্দীপকের ২নং চিত্রে জামাল মেঘনা ব্যাংক লি. এর একটি চেক তুষারকে দেয়। এ চেকটির উপরে বামপাশেও আড়াআড়ি রেখা টানা তবে এ রেখার মাঝে লেখা 'সোনালী ব্যাংক লি.'।
সমান্তরাল রেখার মাঝে ব্যাংক এর নাম ও শাখা ব্যতীত অন্য কিছু লেখা থাকলে তা সাধারণ দাগকাটা চেক। এ বৈশিষ্ট্যের বিচারে উদ্দীপকের ১ নং চিত্রের চেকটি সাধারণ দাগকাটা চেক। অপরদিকে, দাগকাটা চেকের ২ দাগের মাঝে ব্যাংক বা ব্যাংকের শাখার নাম লেখা থাকলে তা বিশেষভাবে দাগকাটা চেকে রূপান্তর হয়। এ বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের ২য় চিত্রের দুই দাগের মাঝে 'সোনালী ব্যাংক লি.' লেখা থাকার চেকটি একটি বিশেষভাবে দাগকাটা চেক।
Related Question
View Allভ্রমণকালে বিদেশে অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ভ্রমণকারীদের যে বিশেষ ধরনের চেক ইস্যু করে তাকে ভ্রমণকারীর চেক বলে।
চেকের অনুমোদন দ্বারা চেকের মালিকানা পরিবর্তন নিশ্চিত হওয়ায় চেক হস্তান্তরে চেকের অনুমোদন গুরুত্বপূর্ণ। বাহক চেক শুধু প্রদানের মাধ্যমে অনুমোদন হলেও হুকুম চেকের উল্টো পিঠে অবশ্যই বৈধ অধিকারী দ্বারা অনুমোদিত হতে হয়। চেকের অনুমোদন অবশ্যই সম্পূর্ণ চেকের জন্য হয়।
উদ্দীপকে জনাব মাসুদ রাসেলকে প্রথমে দাগকাটা চেক প্রদান করেন।
বাহক বা হুকুম চেকের ওপরে বাম কোণে দুটি দাগ টেনে দিলে তাকে দাগকাটা চেক বলা হয়। এ চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা দিয়ে উত্তোলন করতে হয়। এ চেক লেনদেনের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। উদ্দীপকে জনাব মাসুদ তার পাওনাদার জনাব রাসেলকে একটি চেক প্রদান করেন। চেকটি লেনদেনের ক্ষেত্রে নিরাপদ বলে বিবেচতি হয়। দূর্ভাগ্যবশত জনাব রাসেল চেকটি হারিয়ে ফেলেন এবং মাসুদ সাহেবকে অবহিত করেন। জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হতে বলেন। সাধারণত, দাগকাটা চেক লেনদেনের ক্ষেত্রে সর্বাপেক্ষা নিরাপদ। এ চেক হারিয়ে গেলেও অন্য কেউ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে না। যার কারণে জনাব মাসুদ রাসেলকে বিচলিত না হওয়ার কথা বলে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মাসুদ রাসেলকে প্রথমে দাগকাটা চেক প্রদান করেন।
উদ্দীপকের জনাব মাসুদ কর্তৃক প্রদত্ত প্রথম চেক হলো দাগকাটা চেক এবং দ্বিতীয় চেক হলো হুকুম চেক।
হুকুম চেকে প্রাপকের নামের পরে 'অথবা আদেশানুসারে' কথাটি লেখা থাকে। এ চেকে অবশ্যই প্রাপকের নামের উল্লেখ থাকে। ব্যাংক চেকের প্রাপককে সত্যতা যাচাই করে অর্থ পরিশোধ করে। অন্যদিকে, বাহক বা হুকুম চেকের বাম কোণে দুটি রেখা অঙ্কন করলে তাকে দাগকাটা চেক বলে।
উদ্দীপকে জনাব মাসুদ একজন ঠিকাদার। তিনি পাওনাদার জনাব রাসেলকে এক লক্ষ টাকার একটি দাগকাটা চেক প্রদান করেন। জনাব রাসেল চেকটি দূর্ভাগ্যবশত হারিয়ে ফেলেন। বিষয়টি জনাব মাসুদকে জানালে তিনি বিচলিত না হওয়ার পরামর্শ দেন। জনাব মাসুদ পরবর্তীতে জনাব রাসেলের নামের শেষে 'আদেশ অনুসারে' কথাটি লিখে নতুন একটি চেক ইস্যু করেন। জনাব মাসুদ প্রথমে দাগকাটা চেক প্রদান করেন। এ চেকের অর্থ গ্রাহকের হিসাবে জমা দিয়ে শুধু উত্তোলন করা যায়। ফলে চেকটি হারিয়ে গেলে বা চুরি হলেও অন্য কেউ অর্থ উত্তোলন করতে পারবে না। অন্যদিকে, পরবর্তীতে প্রদত্ত চেকটি হলো হুকুম চেক। এ চেকের অর্থ প্রাপক নিজেই শুধু উত্তোলন করতে পারে। তবে প্রাপকের বৈধ অনুমতিক্রমে অন্য কেউও এ চেকের অর্থ উত্তোলন করতে পারে। তবে দাগকাটা চেকের চেয়ে হুকুম চেক অপেক্ষাকৃত কম নিরাপদ। এভাবেই উদ্দীপকের দাগকাটা চেক ও হুকুম চেক ভিন্ন প্রকৃতির বলে বিবেচিত।
আমানতকারি কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের লিখিত শর্তহীন নির্দেশনামাকে চেক বলে।
বিনিময় বিল হচ্ছে এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশ দেয়।
সাধারণত ধারে পণ্য কেনা-বেচার ক্ষেত্রে এ বিল ব্যবহার করা হয়। বিক্রেতা বিনিময় বিলের মাধ্যমে ক্রেতার কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ শেষে অর্থ আদায় করে। মেয়াদের আগেই অর্থ সংগ্রহ করতে চাইলে বিলটি ব্যাংকে বাট্টায় ভাঙ্গানো যায়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!