এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে বা এক যন্ত্র থেকে অন যন্ত্রে কথা-বার্তা, চিন্তাভাবনা বা তথ্যের আদান-প্রদান বা বিনিময়ই হলো যোগাযোগ।
প্রেরক যে সংচতরূপী বার্তা প্রেরণ করে তা গ্রাহক গ্রহণ করে বার্তার অর্থ উদ্ধার পরে এবং প্রয়োজন হলে সাড়া প্রদান করে বা উত্তর দেয়। এ সাড়া বাতর প্রদানের কাজকে ফিডব্যাক বলা হয়। প্রেরকের কাছে গ্রাহক ফিডব্যাক প্রদান করে।
চিত্র দ্বারা এনালগ সিগন্যালকে বোঝানো হয়েছে। আমাদের
চারপাশে প্রতিমুহূর্তে যা ঘটছে, যেমন শব্দ, আলো, চাপ, তাপমাত্রা বা অন্য কিছু সেগুলোকে আমরা কোনো এক ধরনের তথ্য বা উপাত্ত হিসেবে প্রকাশ করি। তাদের মান নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে পারে। আমাদের নানা কাজে সেই মানের প্রয়োজন হতে পারে, তাই সেই মান আমরা সংরক্ষণ করি, বিশ্লেষণ করি কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করি। উপাত্ত প্রক্রিয়া করার জন্য আমরা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করতে পারি। নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকা একই তথ্য বা উপাত্তকে বৈদ্যুতিক সিগন্যালে পরিবর্তন করা সম্ভব এবং এই ধরনের সংকেত বা সিগন্যালকে আমরা বলি এনালগ সংকেত বা এনালগ সিগন্যাল। এই এনালগ সিগন্যালকে যদি সরাসরি কোনো এক ধরনের ইলেকট্রনিক্স দিয়ে আমরা প্রক্রিয়া করি, তাহলে সেটাকে বলা হয় এনালগ ইলেকট্রনিক্স।
চিত্র ৮ দ্বারা ডিজিটাল সিগন্যালকে বোঝানো হয়েছে। ডিজিটাল ইলেকট্রনিক্সে ডিজিটাল সিগন্যাল ব্যবহৃত হয়।
ইলেকট্রনিক্সের সবচেয়ে বড় অবদান কম্পিউটার। কম্পিউটারে সকল তথ্যের আদান-প্রন বা তথ্য প্রক্রিয়া করা হয় ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে। ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্কেও ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করে তথ মাদান প্রদান করা হয়। শব্দ ছবি বা ভিডিও ইত্যাদি সিগন্যালগুলো শু হয় এনালগ সিগন্যাল হিসেবে এবং ব্যবহারও হয় এনালগ সিগন্যাল ইসেবে কিন্তু সেগুলো ডিজিটাল সিগন্যাল হিসেবে সংরক্ষণ, প্রক্রিয়া।প বা প্রেরণ করা হয়। এনালগ সিগন্যালে খুব সহজেই নয়েজ (oise) প্রবেশ করে সিগন্যালের গুণগত মান নষ্ট করতে পারে। এ বার সেটিকে ডিজিটাল সিগন্যালে পরিবর্তিত করে নিলে সেখানে এ এতো সহজে অনুপ্রবেশ করতে পারে না। কাজেই সিগন্যালের গুণগ মান অবিকৃত থাকে।
ডিজিটাল সিগন্যা প্রক্রিয়া করার জন্য বিশেষ ধরণের আইসি তৈরি করা হয়। এই আইসিং লা ধীরে ধীরে অনেক ক্ষমতাশালী হয়ে উঠছে। অর্থাৎ অনেক কম সময় নির্ভুলভাবে অনেক বেশি পরিমাণ ডিজিটাল সিগন্যালে প্রক্রিয়া করতে পারে। কাজেই যতই দিন যাচ্ছে, ডিজিটাল প্রক্রিয়া করার বিষয়টি ততই সহজ হয়ে যাচ্ছে এবং এটি বলা বাহুল্য নয় যে আমাদের চায়নাশের জগৎটি একটি ডিজিটাল জগতে রূপান্তরিত হচ্ছে। তাই ডিজিল জগতে ডিজিটাল সিগন্যালের গুরুত্ব অপরিসীম
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!