উত্তরঃ

মাটির উর্বরতা বৃদ্ধির জন্য মাটিতে গোবর বা জৈব সার মেশাতে হয়।

উত্তরঃ

গৃহের অনানুষ্ঠানিক স্থান বলতে সাধারণত যে স্থানগুলোতে ব্যক্তিগত কাজগুলো সম্পন্ন করা হয় এমন স্থানকে বোঝায়। যেমন-শোবার, পড়ার ও সাজসজ্জার ঘর।

উত্তরঃ

২নং চিত্রের গৃহ পরিবেশটি পরিষ্কার-পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত।'
২ নং চিত্রে একটি রান্নাঘরের ছবি দেখানো হয়েছে। এ ধরনের রান্নাঘরে রান্নার সাথে সম্পর্কিত সব ধরনের কাজ (মসলা বাটা, তরকারি কাটা-ধোয়া) সুন্দরভাবে করা যায়। রান্নাঘরটিতে রান্নার সরঞ্জামগুলো পরিপাটি করে রাখা হয়েছে। এছাড়া কাজের শেষে রান্নাঘরের দরজা লাগানো থাকার ফলে গৃহপালিত পশু-পাখি এখানে প্রবেশ করতে পারে না। রান্নাঘরটি পরিষ্কার, স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত। খাবার যেন খোলা না থাকে তার জন্য এখানে ঢাকনাযুক্ত সেলফ বা খাবার রাখার তাক ব্যবহার করা হয়েছে। পানির পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে।
এক কথায় এটিকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি রান্নাঘর বলা যায়।

উত্তরঃ

১নং চিত্রে একটি অপরিচ্ছন্ন রান্নাঘরের ছবি দেখানো হয়েছে। এটি পরিবারের সদস্যদের সুস্বাস্থ্যের অন্তরায় বা বাধা। এ ধরনের পরিবেশে রান্না করা খাবার খেয়ে সদস্যরা অসুস্থ হয়ে পড়বে।
১নং চিত্রে রান্নাঘরের যেখানে সেখানে ময়লা এবং খাদ্যদ্রব্য খোলা অবস্থায় পড়ে আছে। এছাড়া খাদ্যদ্রব্য ও রান্নার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলোতে কুকুর; বিড়াল ও হাঁস-মুরগির সংস্পর্শ লক্ষ করা যাচ্ছে। এতে পরিবেশটি অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ফলে খাদ্যদ্রব্য বিভিন্ন জীবাণু দ্বারা সংক্রমিত হবে।
এসব সংক্রমিত খাদ্যদ্রব্য গ্রহণের ফলে শরীরও জীবাণু দ্বারা আক্রান্ত হবে,! ফলে পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
সুতরাং, ১নং চিত্রের গৃহ পরিবেশটি পরিবারের সদস্যদের 'সুস্থ' বিকাশের জন্য প্রধান অন্তরায়।

195

Related Question

View All
উত্তরঃ

ছোট বা বড় কোনো দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আরাম দেওয়ার জন্য যে চিকিৎসা দেওয়া হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। এ চিকিৎসায় ব্যবহৃত উপকরণ হলো- তুলা; ব্যান্ডেজ, ডেটল, বার্নল, অ্যান্টিসেপটিক মলম ইত্যাদি।

582
উত্তরঃ

রাইয়ানের জিনিসপত্র গুছিয়ে না রাখার অভ্যাসের জন্য রূপা ব্যথা পেল।
রাইয়ান স্কুল থেকে ফিরে তার ব্যাগ, বই ও জুতা নির্দিষ্ট জায়গায় রাখে না। আবার প্রতিদিন পড়ালেখা শেষে বই, খাতা ও কলম গুছিয়ে রাখে না। ফলে প্রয়োজনের সময় সে সবকিছু হাতের কাছে পায় না। খেলা। শেষে সে খেলার সামগ্রীগুলো এলোমেলো করে রাখে। একদিন ছড়িয়ে রাখা একটি খেলার সামগ্রীর সাথে তার ছোট বোন রূপা হোঁচট খায়। ফলে তার কপাল কেটে যায়। রাইয়ান যদি তার খেলার সামগ্রীগুলো গুছিয়ে রাখত তাহলে তার বোন আহত হতো না।

152
উত্তরঃ

রাইয়ানের এ ধরনের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।

রাইয়ান তার প্রয়োজনীয় সামগ্রীগুলো ব্যবহারের পর নির্দিষ্ট স্থানে রাখে না। ফলে সে কিছুদিন পর পর এগুলো হারিয়ে ফেলে। এছাড়া তার এই অগোছালো স্বভাবের কারণে গৃহে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনা এড়াতে আমাদের প্রয়োজনীয় প্রতিটি জিনিস যথাস্থানে রাখা অত্যন্ত জরুরি। এতে জিনিসগুলো যেমন টেকসই হয় তেমনি গৃহ পরিবেশ পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে।
কিন্তু রাইয়ানের মতো অভ্যাসের কারণে আমাদের দৈনন্দিন জীবনে
প্রায়ই দুর্ঘটনা ঘটে। এছাড়া জিনিস খোঁজাখুঁজি করতে গিয়ে অযথা সময় ও শক্তির অপচয় হয়। ফলে কাজের সময় অসুবিধা হয় ও বিরক্তি আসে। সুতরাং, রাইয়ানের এ ধরনের অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে উল্লিখিত সমস্যাগুলো সৃষ্টি করে।

168
উত্তরঃ

গৃহের অনানুষ্ঠানিক স্থান বলতে সাধারণত যে স্থানগুলোতে ব্যক্তিগত কাজগুলো সম্পন্ন করা হয় এমন স্থানকে বোঝায়। যেমন-শোবার, পড়ার ও সাজসজ্জার ঘর।

218
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews