বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম বান্দরবানের তাজিনডং বা বিজয় (উচ্চতা ১,২৩১ মিটার)।
বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে প্লাইস্টোসিনকালের সোপান এলাকা অন্যতম।
বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি (রাজশাহী, নওগাঁ, দিনাজপুর), মধ্যভাগের মধুপুর (টাঙ্গাইল) ও ভাওয়ালের গড় (গাজীপুর) এবং কুমিল্লার লালমাই পাহাড় প্লাইস্টোসিনকালের সোপানের অন্তর্ভূক্ত। আজ থেকে প্রায় ৫ লাখ বছর পূর্বে এসব ভূমিরূপের সৃষ্টি হয়েছে।
মানচিত্রের 'P' চিহ্নিত স্থানটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত।
সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট-বড় নদী বাংলাদেশের উপর জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতলভূমির উপর দিয়ে এ নদীগুলো প্রবাহিত হওয়ায় বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। এ বন্যার সাথে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এ সমভূমি বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন।
উদ্দীপকে প্রদর্শিত 'p' স্থানটি হলো স্রোতজ সমভূমি, যা সমুদ্র সমতলে অবস্থিত। অঞ্চলটি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা নিয়ে গঠিত। এ অঞ্চলটি নদীবাহিত পলিমাটি দ্বারা গঠিত হয়েছে। এ অঞ্চলে বিক্ষিপ্তভাবে জলাভূমি ও নিম্নভূমি এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ ছড়িয়ে রয়েছে।
মানচিত্রে 'Q' এবং 'R' অঞ্চল দুটি যথাক্রমে বরেন্দ্রভূমি এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়শ্রেণির অন্তর্ভুক্ত। উক্ত স্থান দুটির মধ্যে কোনো সাদৃশ্য নেই।
'R' চিহ্নিত স্থানটি বরেন্দ্রভূমি, যা প্লাইস্টোসিনকালের সোপানসমূহের অন্তর্ভূক্ত। বরেন্দ্রভূমি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের (রাজশাহী, নওগাঁ, দিনাজপুর) প্রায় ৯,৩২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্লাবন সমভূমি হতে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার। এসব স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের।
'Q' চিহ্নিত স্থানটি উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহকে নির্দেশ করে। এটি টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণির অন্তর্ভুক্ত। এ যুগে হিমালয়
পর্বত গঠিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এগুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এখানকার পাহাড়সমূহের অধিকাংশই সিলেট জেলার উত্তর ও উত্তর-পূর্বাংশে এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জের দক্ষিণে অবস্থিত। এ পাহাড়গুলোর গড় উচ্চতা ২৪৪ মিটারের কম। স্থানীয়ভাবে এগুলো টিলা নামে পরিচিত।
সুতরাং, উপরের আলোচনা হতে বলা যায়, 'Q' ও 'R' চিহ্নিত স্থান দুটির মধ্যে কোনো সাদৃশ্য নেই।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!