যে সুনিব্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশিত হয় তাকে বাক্য বলে।
একটি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান। যথাঃ
১) আকাঙক্ষা
২) আসত্তি
৩) যোগ্যতা
আকাঙক্ষাঃ বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙক্ষা বলে। যেমনঃ পৃথিবী সূর্যের চারদিকে -> পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
আসত্তিঃ বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। যেমনঃ আছে কলম আমার কালো -> একটি আমার কাছে একটি কালো কলম আছে।
যোগ্যতাঃ বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে। পদ সমষ্টির মধ্যে আকাঙ্ক্ষা ও আসত্তি উপস্থিতি থাকলেও সেটি বাক্য হবে না যদি না তার যোগ্যতা থাকে।
যেমনঃ গরুগুলো ইলেকট্রিক তারের উপরে বসে আছে। বাক্যটি একটি অযোগ্য বাক্য কারন গরুর ইলেকট্রিক তারের উপরে বসে বসে থাকাটা অবাস্তব। -> পাখিগুলো ইলেকট্রিক তারের উপরে বসে আছে।
মাতৃভূমির সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক) = মাতৃভূমির সেবা করো।
তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (অস্তিবাচক) = তারা অনিয়মিত শিক্ষার্থী।
এ পৃথিবী অস্থায়ী। (নেতিবাচক) = এ পৃথিবী চিরস্থায়ী নয়।
এখানে এসেই সে বসে পড়ল। (যৌগিক) = সে এখানে এল এবং বসে পড়ল।
দেশপ্রেমিককে সকলেই ভালোবাসে। (প্রশ্নবোধক) = দেশপ্রেমিককে কি সকলেই ভালোবাসে না?
জ্ঞানীরাই সত্যিকার ধনী। (জটিল) = যারা জ্ঞানী তারাই সত্যিকার ধনী।
যে লোক দুর্জন, সে পরিত্যাজ্য। (সরল) = দুর্জন লোক পরিত্যাজ্য।
কী মজার গল্প! (নির্দেশাত্মক) = গল্পটি বেশ মজার।
Related Question
View Allবিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। = ক্রিয়াবিশেষণ
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা ৷ = সর্বনাম
বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। = ক্রিয়া
শাবাশ! দারুণ কাজ করেছ। = আবেগ
সানজিদা দ্রুত দৌড়াতে পারে। = ক্রিয়াবিশেষণ
বিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। = ক্রিয়াবিশেষণ
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা ৷ = সর্বনাম
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!