পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বিঘ্নিত হয় তাকে রোধ বলে।
আমরা জানি, কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাই হলো তড়িৎ প্রবাহ। সুতরাং ১০ অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে বোঝায়, পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ১০ কুলম্ব আধান প্রবাহিত হবে।
উদ্দীপকের 'X' চিত্রটি হলো ফিউজ। যা বর্তনীতে শ্রেণিতে সংযুক্ত করা হয়। নিচে বর্তনীতে ফিউজ ব্যবহারের কারণ ব্যাখ্যা করা হলো-আমরা দৈনন্দিন জীবনে যেসব তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়। বাড়ির তড়িৎ বর্তনীতে কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে অনেক সময় তার থেকে বাড়িতে আগুন পর্যন্ত লেগে যেতে পারে। এ ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এই বিশেষ ব্যবস্থা হলো ফিউজ তার ব্যবহার করা। ফিউজ সাধারণত টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। এটি একটি চীনামাটির কাঠামোর উপর দিয়ে আটকানো থাকে। তারটি সরু এবং গলনাঙ্ক কম। এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়। ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। অর্থাৎ বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে বর্তনীতে ফিউজ ব্যবহার করা হয়।
উদ্দীপকে Y ও Z হলো যথাক্রমে সিরিজ বর্তনী ও সমান্তরাল বর্তনী। গৃহে বিদ্যুতায়নের জন্য সিরিজ বর্তনীর তুলনায় সমান্তরাল বর্তনী অধিকতর উপযোগী। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-
সিরিজ বর্তনীর ক্ষেত্রে সমগ্র বর্তনীর তড়িৎ উপকরণসমূহকে মাত্র একটি সুইচের মাধ্যমে একসাথে বন্ধ করা বা চালু রাখা যায়। ফলে প্রতিটি তড়িৎ উপকরণের জন্য আলাদা সুইচের মাধ্যমে অন বা অফ করা যায় না। এ বর্তনীতে সক্ল যন্ত্রের মধ্য দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহ প্রবাহিত হওয়ার ফলে একটি তড়িৎ যন্ত্র বা উপকরণ তড়িৎ প্রবাহে যতটুকু বাধা দেয়, একাধিক তড়িৎ যন্ত্র বা উপকরণ তার চেয়ে বেশি বাধা দেয়। ফলে প্রতিটি তড়িৎ যন্ত্র বা উপকরণ পূর্ণ তড়িচ্চালক শক্তি পায় না। এছাড়া কোনো একটি তড়িৎ যন্ত্র বা উপকরণ ফিউজ হলে বর্তনীর সম্পূর্ণ অংশই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়।
অপরদিকে সমান্তরাল সংযোগ বর্তনীর মধ্য দিয়ে প্রতিটি তড়িৎ যন্ত্র বা উপকরণ ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়। ফলে একটি তড়িৎ যন্ত্র বা উপকরণ ফিউজ হলে অন্যগুলো চলে এবং পৃথকভাবে এদেরকে চালানো যায়। এ বর্তনীতে একটি তড়িৎ যন্ত্র বা উপকরণের মধ্য দিয়ে যতটুকু তড়িৎ প্রবাহ হবে, একাধিক যন্ত্র বা উপকরণের ক্ষেত্রে তাদের মধ্য দিয়ে ঠিক একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে।
সুতরাং কার্যকারিতার দিক বিবেচনা করে বলা যায়, গৃহে বিদ্যুতায়নের জন্য সিরিজ বর্তনীর তুলনায় সমান্তরাল বর্তনী অধিকতর উপযোগী।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
