উত্তরঃ

মানুষের ত্বকের pH ৪-৬ এর মধ্যে থাকে।

উত্তরঃ

কোমলপানীয়সমূহে থাকে দ্রবীভূত বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট (NaHCO3)। পোলাও, বিরিয়ানি খেলে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে যায়। এমতাবস্থায় কোমল পানীয় পান করলে এতে থাকা সোডিয়াম বাইকার্বনেট অতিরিক্ত এসিডের সাথে বিক্রিয়া করে। ফলে পাকস্থলীতে এসিডের মাত্রা হ্রাস পায় এবং বদহজম হয় না। এজন্যই আমরা পোলাও, বিরিয়ানি খাওয়ার পর কোমলপানীয় পান করি।

উত্তরঃ

উদ্দীপকের চিত্র-১ এর যৌগটি হলো H₃PO₄ বা ফসফরিক এসিড। H₃PO₄ যে একটি এসিড তা প্রমাণ করতে এর কয়েকটি ধর্ম পরীক্ষা করা প্রয়োজন। যেমন-

i. এসিডের দ্রবণ নীল লিটমাসকে লাল করে। A পাত্রে নীল লিটমাস রাখলে তা যদি লাল বর্ণ ধারণ করে তবেই এটি এসিড।
ii. এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
H₃PO₄ এর ক্ষেত্রে বিক্রিয়া ঘটিয়ে পাই-
H₃PO₄ + NaOH → Na3PO4 + H2O
এসিড ক্ষার লবণ পানি
iii. এসিডের যৌগগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রোটন (H') আয়ন উৎপন্ন করে। এক্ষেত্রে H₃PO₄ বিয়োজিত হয়-
H₃PO₄H2PO4 + H
iv. এসিড টক স্বাদযুক্ত হয়। H₃PO₄ ও টক স্বাদযুক্ত হবে।
উপরোক্ত ধর্মগুলো পরীক্ষা করলেই প্রমাণ পাওয়া যাবে যে চিত্র-১ এর
যৌগটি বা H₃PO₄ একটি এসিড।

উত্তরঃ

উদ্দীপকের চিত্র-২ ও চিত্র-৩ এর যৌগ দুটি হলো যথাক্রমে CaO ও Al(OH);। CaO একটি ধাতুর অক্সাইড। আবার, Al(OH), একটি ধাতুর হাইড্রোক্সাইড।
ধাতুর অক্সাইড, হাইড্রোক্সাইড ও ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যারা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে তাদেরকে ক্ষারক বলে। যেমন: ক্যালসিয়াম অক্সাইড বা CaO একটি ধাতু ক্যালসিয়ামের অক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর হাইড্রোক্সাইড, উভয়ই ক্ষারক। এরা এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। যেমন-
CaO + HCl → CaCl₂ + H₂O
Al(OH)3 + HCl → AlCl3 + H₂O

আবার, পানিতে অতিমাত্রায় দ্রবণীয় ধাতব হাইড্রোক্সাইড ও ধনাত্মক যৌগমূলকের হাইড্রোক্সাইডকে ক্ষার বলে। ক্যালসিয়াম অক্সাইড ধাতুর হাইড্রোক্সাইড নয়।
আবার, Al(OH); ধাতুর হাইড্রক্সাইড হলেও এটি পানিতে দ্রবীভূত হয় না। তাই CaO এবং Al(OH); উভয়েই ক্ষারক কিন্তু ক্ষার নয়।
ওইয়ারিতে

123

অষ্টম শ্রেণিতে তোমরা অম্ল, ক্ষার ও লবণ কী ধরনের রাসায়নিক পদার্থ তার একটা প্রাথমিক ধারণা পেরেছ। এই অধ্যায়ে আমরা অম্ল বা এসিড, ক্ষার ও লবণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এগুলো কীভাবে আমাদের দৈনন্দিন কিংবা কর্মজীবনে ব্যবহার হয়, সেটার একটা ধারণা দেওয়া হবে। অম্ল ও ক্ষারের পরিমাপের জন্য pH বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অধ্যায় শেষে আমরা সেটি সম্পর্কেও ধারণা পেয়ে যাব।

 

এই অধ্যায় পাঠ শেষে আমরা:

  • শক্তিশালী ও দুর্বল এসিডের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে এসিডের ব্যবহার এবং সাবধানতা ব্যাখ্যা করতে পারব।
  • এসিড অপব্যবহারের সামাজিক প্রভাব বিশ্লেষণ করতে পারব।
  • নির্দেশক ব্যবহার করে বিভিন্ন বস্তুর অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করতে পারব (লিটমাস, পূর্বের শ্রেণিতে তৈরিকৃত ফুল, সবজির নির্যাসের সাহায্যে)।
  • পাকস্থলীতে এসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন ব্যাখ্যা করতে পারব।
  • পদার্থের pH এর মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে ক্ষারের প্রয়োজনীয়তা এবং ব্যবহারের সাবধানতা ব্যাখ্যা করতে পারব ।
  • প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে প্রশমনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  লবণের রাসায়নিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব।
  • প্রাত্যহিক জীবনে লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  • পরীক্ষণের মাধ্যমে বিভিন্ন প্রকার লবণ তৈরি করতে পারব। (ধাতু + এসিড, ধাতুর অক্সাইড+এসিড)
  •  আমাদের প্রাত্যহিক জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদানকে প্রশংসা করব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews