Updated: 9 months ago
উত্তরঃ

অ্যানথ্রাসাইটে কার্বনের পরিমাণ ৯৫%।

উত্তরঃ

জৈব পদার্থের উপস্থিতি মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাবলি উন্নত করে। মাটিস্থ অণুজীবের সংখ্যা ও কার্যাবলি বাড়ায়, মাটির রস ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাই জৈব পদার্থকে মাটির জীবন বলা হয়।

উত্তরঃ

উদ্দীপকের M, N, O হলো যথাক্রমে মাটি, জ্বালানি ও উদ্ভিদ। এরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। মাটির নিচ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রকার প্রাকৃতিক জ্বালানি তৈরির মূল উপকরণ হলো উদ্ভিদ। মাটির নিচ থেকে প্রাপ্ত জ্বালানি প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম তৈরি হয়েছে মূলত উদ্ভিদ থেকে। হাজার হাজার বছর আগে মরে যাওয়া গাছপালা ও প্রাণীর দেহাবশেষ কাদা ও পানির সাথে ভূগর্ভে জমা হয়। সময়ের সাথে সাথে এরা বিভিন্ন রকম শিলা স্তরে ঢাকা পড়ে। শিলাস্তরের চাপে পচা দেহাবশেষ ঘনীভূত হয়ে এতে বিদ্যমান জৈব পদার্থ প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামে পরিণত হয়। আবার প্রায় ৩৫০ মিলিয়ন বছর আগে জলাভূমিতে জন্মানো ফার্ন, শৈবাল, গুল্ম ও অন্যান্য গাছপালা মরে ক্ষত্রাপ্ত হয়ে কয়লা তৈরী হয়েছে। আবার, উদ্ভিদ বেঁচে থাকার জন্য তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান মাটি থেকে শোষণ করে।
তাই উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে, মাটি, জ্বালানি ও উদ্ভিদ পরস্পর সম্পর্কযুক্ত।

উত্তরঃ

উদ্দীপক উল্লিখিত M হলো মাটি। আমাদের দৈনন্দিন জীবন পরিচালনাসহ খাদ্যশস্য উৎপাদন, উদ্ভিদ জন্মানো, বাসস্থান তৈরি, খনিজ পদার্থের উৎস, জ্বালানির উৎস ও পানি এই সবক্ষেত্রে মাটির ভূমিকা রয়েছে।

প্রথমত, মাটিতে গাছপালা জন্মায়। আর গাছপালা থেকেই আমরা খাদ্যশস্য পাই। আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেনও আমরা পাই গাছপালা থেকেই। দ্বিতীয়ত, মাটিতে আমরা ঘরবাড়ি, অফিস রাস্তাঘাট তৈরি করি। মাটির নিচ থেকে জীবন ধারণের দরকারি পানির বড় অংশ আসে। আমাদের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় জ্বালানির সিংহভাগ আহরণ করি মাটির নিচ থেকে। একইভাবে সোনা, রূপা, লোহাসহ নানারকম খনিজ পদার্থ মাটিরই অংশ।
সুতরাং দেখা যায়, উদ্দীপকে যেসব বিষয় তুলে ধরা হয়েছে তার সবগুলোর উৎসই হচ্ছে মাটি। তাই মাটির গুরুত্ব অপরিসীম।

125

মাটি আমাদের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক সম্পদ। মাটিতে পাছপালা জন্মার, ফসল উৎপন্ন হয়। আমাদের দায়িত্ব এই প্রাকৃতিক সম্পদকে নানা ধরনের দূষণ থেকে রক্ষা করা। একই সাথে মাটি আমাদের তেল, গ্যাস, কয়লাসহ নানা রকম খনিজ পদার্থের উৎস। তাই আমরা একদিকে যেরকম এই খনিজ উত্তোলন করে দেশকে সমৃদ্ধ করব, অন্যদিকে লক্ষ রাখব এই প্রক্রিয়ায় আমাদের মূল্যবান সম্পদটির যেন অপচয় না হয়।বিজ্ঞান
 এই অধ্যায় পাঠ শেষে আমরা :

  •  মাটি ও ভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব ।
  • বিভিন্ন প্রকার মাটির মধ্যে পার্থক্য করতে পারব।
  • মাটির গঠন ব্যাখ্যা করতে পারব।
  •  মাটির pH মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  মাটি দূষণের কারণ, ফলাফল এবং মাটি সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  •  মাটিতে অবস্থিত খনিজের ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারব।
  •  খনিজের ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  • প্রাকৃতিক জ্বালানির গঠন, প্রক্রিয়াকরণ, ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  • শিক্ষার্থীর এলাকায় মাটিদূষণের কারণ ও ফলাফল অনুসন্ধান করতে পারব।
  •  pH পেপার দিয়ে মাটির pH নির্ণয় অথবা লিটমাস পেপার দিয়ে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয় করতে পারব।
  • সম্পদ সংরক্ষণে যত্নবান হব ও অন্যদের সচেতন করব।

 



 

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews