উত্তরঃ

কোনো দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোর ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
উত্তরঃ

কোনো বাল্বের গায়ে 220V-60W লেখা থাকলে বোঝা যায় 220 বিভব পার্থক্যে বাতিটিকে সংযুক্ত করলে বাতিটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো ও তাপশক্তিতে রূপান্তরিত হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
উত্তরঃ

উদ্দীপকের চিত্র-১ অনুসারে,

প্রতিটি বাল্বের ক্ষমতা = 60W

২টি বাম্বের ক্ষমতা = (60 × 2) W = 120W

ফ্যানের ক্ষমতা = 65W

বাল্ব ও ফ্যানের মোট ক্ষমতা,, P = (120 + 65) W = 185W

মোট সময়, t = (6 × 30) ঘণ্টা ১ মাস = ৩০ দিন)

= 180 ঘণ্টা

= P× t1000

=185×1801000''

= 33.3 কিলোওয়াট-ঘণ্টা

= 33.3 ইউনিট

অতএব, চিত্র-১ এর ক্ষেত্রে ব্যয়িত বিদ্যুৎ শক্তির পরিমাণ 33.3 ইউনিট।.

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
উত্তরঃ

উদ্দীপকে চিত্র-১ এ সিরিজ বা শ্রেণি বর্তনী এবং চিত্র-২ এ সমান্তরাল বর্তনী দেখানো হয়েছে। গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে চিত্র-২ অর্থাৎ সমান্তরাল বর্তনীটিই সুবিধাজনক। নিচে এর সপক্ষে যুক্তি উত্থাপন করা হলো-

চিত্র-১ এর শ্রেণি সংযোগে একই বিদ্যুৎ প্রবাহ দুইটি বাল্ব ও একটি ফ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হবে। একটি তড়িৎ উপকরণ বিদ্যুৎ প্রবাহে যতটুকু বাঁধা দেয় তিনটি তড়িৎ উপকরণ তার চেয়ে বেশি বাঁধা দেয়। তাই একটি তড়িৎ-উপকরণ যে পরিমাণ বিদ্যুৎশক্তি পায় তিনটি তড়িৎ উপকরণ তার চেয়ে কর্ম-পায়। আবার শ্রেণি বর্তনীর একটি তড়িৎ উপকরণ ফিউজ হয়ে গেলে সসন্ত, বর্তনীর মধ্য দিয়েই বিদ্যুৎপ্রবাহ বন্ধ হয়ে যাবে। ফলে অন্য তড়িৎ, উপকরণগুলো চলবে না। এছাড়া এ বর্তনীতে সুইচ অন করলে একই সাপ্পে বান্ধগুলো জ্বলে উঠবে এবং ফ্যানটি চলা শুরু করবে। সুইচ অফ করলে-একই সাথে তিনটি তড়িৎ উপকরণ বন্ধ হয়ে যাবে। তড়িৎ উপকরণগুলোকে পৃথকভাবে চালানো সম্ভব হবে না।
অপরদিকে চিত্র-২ এর সমান্তরাল বর্তনীটির তড়িৎ উপকরণগুলোর সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি উপকরণের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাই সমান্তরাল বর্তনীর একটি তড়িৎ উপকরণ ফিউজ হলেও অন্য তড়িৎ উপকরণগুলো চলবে। প্রতিটি তড়িৎ উপকরণই পৃথক পৃথকভাবে চালানো সম্ভব হবে। প্রতিটি উপকরণের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে। অর্থাৎ সমান্তরাল বর্তনীর প্রতিটি তড়িৎ উপকরণই তড়িৎ কোষের পূর্ণ তড়িচ্চালক শক্তি-পায়। ফলে বর্তনীর দুইটি তড়িৎ উপকরণই সমান তড়িৎশক্তি পাবে।
অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, গৃহে বিদ্যুতায়নে শ্রেণি ও সমান্তরাল বর্তনীর মধ্যে চিত্র-২ অর্থাৎ সমান্তরাল বর্তনীই সুবিধাজনক।

Md Durjoy islam
Md Durjoy islam
3 months ago
54

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews