দৈন্যতা প্রশংসনীয় নয় ।
= দীনতা/ দৈন্য প্রশংসনীয় নয়।
দশচক্রে ঈশ্বর ভূত।
= দশচক্রে ভগবান ভূত।
শুধুমাত্র কথায় কাজ হবে না।
= শুধু কথায় কাজ হবে না।
তার কথাই প্রমাণ হলো।
= তার কথাই প্রমাণিত হলো।
তিনি স্বস্ত্রীক এসেছেন।
= তিনি সস্ত্রীক/ স্ত্রীসহ এসেছেন।
রিমা ভয়ঙ্কর মেধাবী।
= রিমা অত্যন্ত মেধাবী।
করোনাকালীন সময়ে আমরা কোথাও যাইনি ।
= করোনাকালীন/ করোনার সময়ে আমরা কোথাও যাইনি।
পরবর্তীতে এ বিষয়ে কথা হবে।
= পরবর্তী সময়ে এ বিষয়ে কথা হবে।
সেদিন বাবুল স্যার বললেন, “তোমরা পড়ালেখায় মনোযোগি হও। চর্চা না করিলে বানান ভূল হবেই। বিদ্যান, সমিচিন বানান দুটো ঠিক করে লেখো তো।”
= সেদিন বাবুল স্যার বললেন, “তোমরা পড়ালেখায় মনোযোগী হও। চর্চা না করলে বানান ভুল হবেই। বিদ্বান, সমীচীন বানান দুটো ঠিক করে লেখো তো।
Related Question
View Allবিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। = ক্রিয়াবিশেষণ
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা ৷ = সর্বনাম
বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য। = ক্রিয়া
শাবাশ! দারুণ কাজ করেছ। = আবেগ
সানজিদা দ্রুত দৌড়াতে পারে। = ক্রিয়াবিশেষণ
বিপদ কখনও একা আসে না । = বিশেষ্য
আজ নয় কাল তাকে আসতেই হবে। = বিকল্প যোজক
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? = অনুসর্গ
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। = ক্রিয়াবিশেষণ
মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা ৷ = সর্বনাম
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!