Updated: 9 months ago
উত্তরঃ

গ্রামের কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নিজেদের, উদ্বৃত্ত পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের স্বীকৃত জনজমায়েতকে গ্রামীণ হাট বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপক প্রভাববিস্তার করে থাকে।
সমতলভূমিতে কৃষিকাজ করা যত সহজ অসমতল ভূমিতে ততটা নয়।
এছাড়াও সমতল ভূমিতে যাতায়াতের সুবিধাও বসতি গড়ে ওঠার অন্যতম কারণ। অন্যদিকে বন্ধুর ভূপ্রকৃতিতে খুব কমই বসতি গড়ে ওঠে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানে জনবসতি কম।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

ক' অঞ্চলে সারিবদ্ধ বসতি গড়ে উঠেছে।
যে বসতিগুলো পাশাপাশি অবস্থিত হয়ে একটি অবিচ্ছিন্ন সারি সৃষ্টি করে তাকে সারিবদ্ধ বসতি বলে। এ ধরনের বসতি ৫ থেকে ৬ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। প্রধানত প্রাকৃতিক এবং কিছুক্ষেত্রে সামাজিক কারণে এ ধরনের বসতি গড়ে ওঠে।
নদীর প্রাকৃতিক বাঁধ বা কিনারা, রাস্তার ধারে এবং রেলপথের উভয় পাশে এ ধরনের বসতি গড়ে ওঠে। বন্যামুক্ত ভূমি এ ধরনের বসতি গড়ে তোলার জন্য সুবিধাজনক। এ কারণেই দেশের মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলে এ ধরনে বসতি দেখা যায়। বড় রাস্তার ধারে ও গ্রামাঞ্চলে রৈখিক বসতি দেখা যায়। যেসব নদী সক্রিয় নয় সেগুলোর তীরেও সারিবদ্ধ বসতি গড়ে ওঠে। যেমন, রাজশাহীর বরেন্দ্র অঞ্চল।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
উত্তরঃ

'ক' ও 'খ' যথাক্রমে রৈখিক বা সারিবদ্ধ এবং গোলাকার বসতি নির্দেশ করে। বৈশিষ্ট্য অনুযায়ী এ উভয় ধরনের বসতির মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো-
সারিবদ্ধ বসতি পাশাপাশি অবস্থিত হয়ে সরলরেখায় গড়ে ওঠে।
অন্যদিকে গোলাকার বসতি প্রাকৃতিক সুবিধা বা আকর্ষণীয় কোনো স্থানের চারপাশে বৃত্তাকারে গড়ে ওঠে।
নদীর প্রাকৃতিক বাঁধ বা কিনারা, রাস্তার ধারে এবং রেলপথের উভয় পাশে সারিবদ্ধ বসতি দেখা যায়। যেমন, কক্সবাজারের উপকূলবর্তী বসতি।
অন্যদিকে, শুষ্ক অঞ্চলে কোনো ঝরনা, বিল বা হ্রদ ইত্যাদির চারপাশে গোলাকার বসতি গড়ে ওঠে। যেমন, রাজশাহীর চলন বিল এলাকার বসতি।
সারিবদ্ধ বসতি সাধারণত নিবিড় হয়ে থাকে। এখানে গড়ে ওঠা পুঞ্জীভূত বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা থাকে সেখানে খামার অথবা অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এ ধরনের বসতিতে সামাজিক যোগাযোগ কঠিন, কেননা প্রান্তস্থিত (marginal) বসতিগুলো একটি থেকে আরেকটি অনেক দূরে অবস্থিত। তবে এ ধরনের বসতিতে যাতায়াতের সুবিধা রয়েছে।
অন্যদিকে গোলাকার বসতি ততটা নিবিড় হয় না। কেননা এর সেবা সুবিধাপ্রাপ্তির একটি কেন্দ্র আছে। এ বসতিতে যাতায়াত ব্যবস্থার, বিন্যাসও সুবিধাজনক হয় না। তবে গোলাকার বলে বসতির অধিবাসীদের সামাজিক যোগাযোগ নিবিড় হয়।
উপরের আলোচনা থেকে বোঝা যায়, সারিবদ্ধ ও গোলাকার বসতির বাহ্যিক রূপে যেমন ভিন্নতা রয়েছে এর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যেও রয়েছে ব্যাপক পার্থক্য।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
80

Settlement

প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ প্রকৃতির সাথে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। প্রাচীনকালে মানুষেরা খাদ্য সংগ্রহের জন্য প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করতো। অর্থাৎ তারা যাযাবর জীবনযাপন করতো। এ সময় মানুষ গাহাড়ের গুহায়, বড় কোনো গাছের নিচে অথবা উন্মুক্ত স্থানে দলবদ্ধ হয়ে বসবাস করতো। মানুষ প্রথম বসতি স্থাপন করতে শেখে কৃষিকাজ আবিষ্কারের পর। কেবল প্রকৃতির ওপর নির্ভর করে না থেকে মানুষ যুগে যুগে নিজস্ব উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের নানা প্রান্তে নানাবিধ বসতি স্থাপন করতে শিখেছে। মানুষ কোন পরিবেশে কতটুকু খাপ খাইয়ে নিতে পারল ঐ পরিবেশে স্থাপিত বসতি তার প্রমাণ।

বসতি (Settlement)-মোহাম্মদ আরিফুর রহমান ও ইকবাল উদ্দিন আহমেদ মিঠু স্যারে লেখা বই

Related Question

View All
উত্তরঃ

৫০ লাখেরও বেশি জনসংখ্যাবিশিষ্ট নগরকে মেগাসিটি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
172
উত্তরঃ

গ্রামের কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নিজেদের উদ্বৃত্ত পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের স্বীকৃত জনজমায়েতকে গ্রামীণ হাট বলে।
গ্রামীণ জীবনযাত্রায় হাটের ভূমিকা অসামান্য। বৃহত্তর অর্থে গ্রামীণ পরিসরে হাট হচ্ছে আর্থসামাজিক স্নায়ুকেন্দ্র। এ হাটের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী ভোগ্যসামগ্রী সংগ্রহ করতে সক্ষম হয়। স্থানীয় মানুষের উদ্বৃত্ত পণ্য বিক্রয় এবং চাহিদাসম্পন্ন পণ্য ক্রয় ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে গ্রামীণ হাটের যথেষ্ট ভূমিকা রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
226
উত্তরঃ

উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানটি হলো ঢাকা, যা বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু।

ঢাকা বাংলাদেশের রাজধানী। সব ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ড ঢাকাকে কেন্দ্র করে সম্পন্ন হয়। ঢাকায় বড় বড় শিল্প প্রতিষ্ঠান, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি গড়ে উঠেছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সদরদপ্তরও ঢাকায় অবস্থিত। শুধু তাই নয় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও ঢাকায় অবস্থিত।

এক কথায় বাংলাদেশের যাবতীয় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ও বিচার বিভাগীয় কর্মকাণ্ড ঢাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই ঢাকাকে বাংলাদেশের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
126
উত্তরঃ

উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলটি হলো ঢাকা অঞ্চল এবং 'খ' চিহ্নিত অঞ্চলটি হলো রাজশাহী অঞ্চল। এ উভয় অঞ্চলের মধ্যে জনসংখ্যা ঘনত্বের তারতম্য পরিলক্ষিত হয়।

ঢাকা হলো সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল। বাংলাদেশের মূল প্রশাসনিক কেন্দ্রবিন্দু হলো ঢাকায়। এর আয়তন ৩১,১২০ বর্গ কি.মি. এবং জনসংখ্যা ৪,৯৩,২১,৬৮৮ জন। জনসংখ্যার ঘনত্ব। ১,৫১২ জন। মোট নগর সংখ্যা ৪০টি। ঢাকায় প্রাকৃতিক ও অর্থনৈতিক সুবিধা ব্যাপক আকারে থাকায় এ অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। উচ্চ শিক্ষার ব্যবস্থা, কর্মসংস্থান, যাতায়াত সুবিধা সরকারি বেসরকারি অফিসের অবস্থান; বিভিন্ন মন্ত্রণালয় ও সদর দপ্তরের অবস্থান, বড় বড় হাসপাতাল, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি ব্যাপক আকারে থাকায় সব ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান। তাই ঢাকার জনসংখ্যার ঘনত্ব বেশি।

অন্যদিকে রাজশাহী হলো বাংলাদেশের তৃতীয় জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চলের আয়তন ১৮,১৯০ বর্গ কি.মি.। মোট জনসংখ্যা ১,৯২,২৫,৯০৯ জন এবং ঘনত্ব ১,০১৮ জন। এ অঞ্চলে ৮টি নগর রয়েছে। রাজশাহী অঞ্চল প্রাকৃতিক ও অর্থনৈতিক বিবেচনায় বসবাসের অনুকূল পরিবেশ বিরাজ করলেও ঢাকার মতো এত ব্যাপক সুযোগ-সুবিধা নেই। তাই প্রাকৃতিক ও অর্থনৈতিক কিছু নিয়ামকের তারতম্যের জন্য ঢাকা ও রাজশাহীতে জনসংখ্যার ঘনত্বের তারতম্য হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
242
উত্তরঃ

যে বসতিতে একটি পরিবার অন্যান্য পরিবার থেকে বহু দূরে বিচ্ছিন্নভাবে বসবাস করে তাকে বিক্ষিপ্ত বসতি বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
177
উত্তরঃ

বাংলাদেশের গ্রামীণ হাটগুলো গড়ে ওঠার পেছনে কারণগুলো হলো স্থানীয় চাহিদার উদ্বৃত্ত চালান, দূরবর্তী পরিব্রাজক সেবা প্রদান, অনুকূল যোগাযোগ ব্যবস্থা, নদনদীর অবস্থান, চাহিদার তারতম্য প্রভৃতি l

যে অঞ্চলের ভূপ্রকৃতি উর্বর, রাস্তাঘাট কাঁচাপাকা বা আধাপাকা এবং কয়েকটি অঞ্চলের সাথে সড়ক ও নদীপথে ভালো যোগাযোগব্যবস্থা থাকে সেসব অঞ্চলে হাটগুলো গড়ে উঠেছে। বেশিরভাগ হাট গড়ে উঠে বাজারসংশ্লিষ্ট এলাকাগুলোর মধ্যে উদ্বৃত্ত পণ্যসামগ্রী ও সেবাকর্মের মধ্যে তারতম্য হলে।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
266
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews