বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন হওয়ার কারণ মৌসুমি জলবায়ুর প্রভাব।
বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মা।
রাজশাহী অঞ্চলের দক্ষিণ-পশ্চিম প্রান্তে গঙ্গা নদীটি পদ্মা নামে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে।
উদ্দীপকের 'ক' অংশে যে ঋতু উল্লেখিত হয়েছে তা হলো গ্রীষ্মকাল। বাংলাদেশে মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল বিরাজ করে। গ্রীষ্মকালে এ দেশে জলবায়ুগত যেসব বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা কালবৈশাখী বৃষ্টিপাতের অনুকূল।
গ্রীষ্মকালে বাংলাদেশে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। এ সময় তাপমাত্রা সর্বনিম্ন ২১০ থেকে সর্বোচ্চ ৩৪° সেলসিয়াস হয়। গড় তাপমাত্রা প্রায় ২৮° সেলসিয়াস। এ তাপমাত্রা কালবৈশাখী ঝড় সৃষ্টির অনুকূল, যা থেকে বৃষ্টিপাত হয়। এ সময়ের গড় বৃষ্টিপাত ৫১ সেন্টিমিটার। এ সময় দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র মৌসুমি বায়ুপ্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে ওঠে। উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুল্ক বায়ুপ্রবাহের সঙ্গে উক্ত বায়ুর সংঘর্ষের ফলে বজ্রসহ বৃষ্টিপাত হয়। মূলত গ্রীষ্মকালে মৌসুমি বায়ুর কারণে বাংলাদেশের তাপমাত্রা সমভাবাপন্ন থাকে।
উদ্দীপকে উল্লেখিত 'ক' চিহ্নিত ঋতু হলো গ্রীষ্মকাল আর 'খ' চিহ্নিত ঋতু হলো বর্ষাকাল। কৃষিক্ষেত্রে সব ঋতুর অবদান সমান নয়। আমার মতে, বাংলাদেশে কৃষি উৎপাদনের ক্ষেত্রে বর্ষাকালের অবদান অন্যান্য ঋতুর তুলনায় অপেক্ষাকৃত বেশি।
বর্ষাকালে আকাশে মেঘ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় অধিক তাপমাত্রা অনুভূত হয় না। বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয়বাষ্প সমৃদ্ধ থাকে। এ জলীয়বাষ্প শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ এ সময় হয়ে থাকে।
ফসল উৎপাদনের জন্য বৃষ্টিপাতের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃষ্টিপাতের পানি নদীতে পড়ে প্রচুর পলিবাহিত হয়ে কৃষিভূমি খুবই উর্বর করে। অন্যদিকে বৃষ্টিপাত না হলে জমিতে খরার সৃষ্টি হয় এবং ভূমির উর্বরতা ক্রমশ হ্রাস পায়। ফলে কোনো ফসলই ভালো হয় না। অনেক সময় কোনো কোনো ফসলের বীজের অঙ্কুরোদগমে মাটির আর্দ্রতা বৃদ্ধি করার প্রয়োজন দেখা দেয়। সেক্ষেত্রে বৃষ্টিপাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, কৃষি ফসল উৎপাদনে বর্ষাকালের ভূমিকা অপরিসীম
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!