উত্তরঃ

প্রতিষ্ঠানের বাইরে থেকে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগপূর্বক সেবা গ্রহণ কার্যকে আউট সোর্সিং বলে।

উত্তরঃ

একটি প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে পদ আবর্তন বলে।

ব্যবস্থাপক বা নির্বাহীদের মান উন্নয়নে পদাবর্তন একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পদ্ধতি। আমাদের দেশের ব্যাংকসমূহে ও মন্ত্রণালয়ে বিভিন্ন টেবিলে বা দপ্তরে নির্বাহীদের বদলি করে এভাবে প্রশিক্ষণ দিতে দেখা যায়।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজকে নির্দেশ করে।

কর্মীসংস্থান বলতে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ এবং প্রশিক্ষণ ও উন্নয়নের প্রক্রিয়াকে বোঝায়। প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও কার্যকর জনবল গড়ে তোলা এর লক্ষ্য।

কর্মীসংস্থান প্রক্রিয়ায় প্রথমে জড়িত থাকে কর্মী সংগ্রহ অর্থাৎ অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হয়। তারপর তাদের মধ্য থেকে কর্মী নির্বাচন করে কর্মী নিয়োগ দেওয়া হয়। নির্বাচনের সময় অবশ্যই যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচন করা হয়। নিয়োগপত্র ইস্যু, যথাস্থানে কাজে নিয়োগ এবং কর্মীকে স্থায়িভাবে নিয়োগদান পর্যন্ত কাজ কর্মী নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত। আর শেষে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য হাতে-কলমে কাজ শিক্ষাদান, কাজের ব্যাপারে অভিহিত ও উদ্বুদ্ধকরণের প্রশিক্ষণ দান। সুতরাং উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজকে নির্দেশ করে।

উত্তরঃ

উদ্দীপকের চিত্রে কাজের মাধ্যমে প্রশিক্ষণ ও কাজের বাইরে প্রশিক্ষণের ইঙ্গিত করা হয়েছে। চিহ্নিত প্রশিক্ষণ ও উন্নয়নের এ দুটি কৌশলের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো।

যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন কর্মী বা নির্বাহী কাজের সাথে সম্পৃক্ত থেকে বা কার্য চলাকালে ঊর্ধ্বতনের অধীনে থেকে কাজ সম্পর্কে বাস্তবে ও হাতে-কলমে জ্ঞান অর্জন করার সুযোগ পায় তাকে কাজের মাধ্যমে প্রশিক্ষণ বলে। এরূপ প্রশিক্ষণ পদ্ধতি শিক্ষানবিশ প্রশিক্ষণ, পদপরিবর্তন, প্রবেশনা পদ্ধতি, কোচিং ও পর্যবেক্ষণ পদ্ধতি হতে পারে। অপরদিকে যে প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীদেরকে কর্মকেন্দ্রের বাইরে সুন্দর ও নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে কাজের বাইরের প্রশিক্ষণ পদ্ধতি বলে। এরূপ প্রশিক্ষণ পদ্ধতিসমূহ হলো বক্তৃতা, আলোচনা, সেমিনার, অধিবেশন, ঘটনা, পদ্ধতি, ওয়ার্কশপ, অনুভূতিপ্রবণ প্রশিক্ষণ এবং নাট্যাভিনয় পদ্ধতি।

কর্মীদের মধ্যে জন্মগতভাবে কিছু গুণ বিদ্যমান থাকলেও কার্যক্ষেত্রে তার দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন পড়ে। বিভিন্ন স্তরের কর্মী ও নির্বাহীদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হতে দেখা যায়। এরূপ প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজের মাধ্যমে ও প্রতিষ্ঠানের কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি প্রচলিত রয়েছে।

সুতরাং উদ্দীপকে চিহ্নিত প্রশিক্ষণ ও উন্নয়নের কাজের মাধ্যমে প্রশিক্ষণ ও কাজের বাইরে প্রশিক্ষণ উভয় কৌশলই প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কাজের বাইরে প্রশিক্ষণের চেয়ে কাজের মাধ্যমে প্রশিক্ষণ অধিক সহায়ক ভূমিকা পালন করে।

151
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

স্থায়ী নিয়োগ প্রত্যাশী নতুন কর্মীকে কারও অধীনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের সাথে সম্পৃক্ত রেখে হাতে-কলমে কাজ শেখানোর ও দক্ষতা বৃদ্ধির প্রয়াসকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে।

1.4k
উত্তরঃ

প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ ও উন্নয়নের কাজকে কর্মীসংস্থান বলে।

ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান যতই মানসম্পন্ন হোক না কেন তা কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন পড়ে, যা ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে সম্পাদিত হয়। এ কারণে কর্মীসংস্থান ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ।

714
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।

প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে। এ পদ্ধতিতে কর্মী তার দক্ষতা ও যোগ্যতাবলে উত্তীর্ণ হয়ে কর্মে যোগদান করে।

উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। গত ছয় বছরে প্রতিষ্ঠানের কাউকে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি; বরং বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি দেওয়া হয়নি বিধায় এটি একটি বাহ্যিক উৎস। বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়াটি বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহের অন্তর্ভুক্ত। সুতরাং উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটিতে বাহ্যিক উৎস হতে উচ্চ পদে লোক নিয়োগ করা হয়েছে।

261
উত্তরঃ

প্রতিষ্ঠানের অভ্যন্তরে অসন্তোষ ও কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে উচ্চপদে পদোন্নতি না দিয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে অভ্যন্তরীণ উৎস হতে লোক নিয়োগ।"

বাইরের উৎস থেকে কর্মী বাছাইকালে কর্মীর সার্টিফিকেট ও যৎসামান্য পরীক্ষা বা অভীক্ষার ওপর নির্ভর করতে হয়। যার দ্বারা সত্যিকার অর্থে যোগ্য, সৎ ও দক্ষ কর্মী বাছাই করা যায় না। অথচ প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কর্মীদের যোগ্যতা, দক্ষতা, আনুগতাপরায়ণতা ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই প্রতিষ্ঠানের বা উর্ধ্বতনদের জানা থাকে। ফলে শূন্যপদের জন্য সবচেয়ে যোগ্যকর্মী বাছাই করা সম্ভব হয়।

উদ্দীপকে জনাব সবুর সাহেব 'প্যাসিফিক ফাইন্যান্স' নামক প্রতিষ্ঠানে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে অফিসারগণ বিভিন্ন পদে পদোন্নতি পেয়ে থাকেন। গত ছয় বছর কাউকে পদোন্নতি দেওয়া হয় নি। বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ করা হয়েছে। এবার তৃতীয়বারের মতো উচ্চপদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন। কারণ ছয় বছর ধরে অফিসারগণ আশায় ছিলেন তারা একসময়ে পদোন্নতি পেয়ে উচ্চপদে আসীন হবেন। এ লক্ষ্যে তারা দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এত বছর কাজ করে গেছেন। ছয় বছর পরও যখন অভিজ্ঞতা, যোগ্যতা, কর্মদক্ষতা বিবেচনা করে 'প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে পদোন্নতি না দিয়ে বাহ্যিক উৎস থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চপদে লোক নিয়োগ হয়েছে; তখনই প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অসন্তোষ দেখা দেয় এবং কিছু দক্ষ অফিসার প্রতিষ্ঠান ছেড়ে যেতে শুরু করেছেন।

তাই বলা যায়, অফিসারদের অসন্তোষ দূর করতে হলে এবং দক্ষ অফিসার অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়া বুখতে হলে প্রতিষ্ঠানের অভ্যন্তর হতে যোগ্যতা, কর্মদক্ষতা ও চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে।

266
উত্তরঃ

প্রতিষ্ঠানের বাইরে থেকে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগপূর্বক সেবা গ্রহণ কার্যকে আউট সোর্সিং বলে।

539
উত্তরঃ

একটি প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে পদ আবর্তন বলে।

ব্যবস্থাপক বা নির্বাহীদের মান উন্নয়নে পদাবর্তন একটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ পদ্ধতি। আমাদের দেশের ব্যাংকসমূহে ও মন্ত্রণালয়ে বিভিন্ন টেবিলে বা দপ্তরে নির্বাহীদের বদলি করে এভাবে প্রশিক্ষণ দিতে দেখা যায়।

941
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews