Updated: 9 months ago
উত্তরঃ

অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।

উত্তরঃ

ঘনা, সব বাজারে প্রান্তিক আয় (MR) অপেক্ষা গড় আয় (AR) বেশি হয় না।
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR > MR হলেও পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR হয়। কারণ পূর্ণ প্রতিযোগিতায় সব ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দাম মেনে নিয়ে দ্রব্য বা সেবা ক্রয়-বিক্রয় করে। অন্যদিকে, অপূর্ণ প্রতিযোগিতায় বিক্রেতা দ্রব্যের দামের ওপর কম-বেশি প্রভাব বিস্তার করতে পারে। এজন্য এ ধরনের বাজারে AR > MR হয়। তাই বলা যায়, সব বাজারে AR > MR হয় না।

উত্তরঃ

উদ্দীপকে প্রদর্শিত চিত্রের আলোকে একচেটিয়া কারবারির ফার্মটির। মনাফার পরিমাণ নির্ণয় করা হলো:

প্রদত্ত চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে ফার্মটির প্রান্তিক ব্যয় (MC) এবং প্রান্তিক আয় (MR) সমান হয় এবং (MR) এর ঢাল অপেক্ষা (MC) এর ঢাল বেশি। তাই বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে, ভারসাম্য দাম এবং পরিমাণ যথাক্রমে ৪৫ টাকা এবং ১০০ একক। আর ১০০ একক উৎপাদনে ফার্মটির গড় ব্যয় ৩২ টাকা। সুতরাং, মোট আয় (TR) = দাম × উৎপাদনের পরিমাণ

= (৪৫×১০০) টাকা

=৪৫০০টাকা

এবং মোট ব্যয় (TC) = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ

= (৩২ ×১০০) টাকা

=৩২০০টাকা

মুনাফা (pi) = TR - TC

= (৪৫০০-৩২০০) টাকা

=১৩০০ টাকা

এক্ষেত্রে TR > TC হওয়ায় ফার্মটি ১৩০০ টাকা অস্বাভাবিক মুনাফা অর্জন করে।

উত্তরঃ

উদ্দীপকে প্রদর্শিত চিত্রে AC রেখা a বিন্দুতে স্থানান্তরিত হলে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। নিচে তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো:

উপরের চিত্রে E বিন্দুতে ফার্মটি ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে ভারসাম্য দাম ৪৫ টাকা এবং ভারসাম্য পরিমাণ ১০০ একক। এখন, রেখা AC থেকে হলে ১০০ একক উৎপাদনে ফার্মটির গড় ব্যয় ফার্মের গড় ব্যয় রেখা ৮ হতে a AC1 বিন্দুতে স্থানান্তরিত হলে তথা গড় ব্যয় দাঁড়ায় ৪৫ টাকা। পরিবর্তিত পরিস্থিতিতে ফার্মটির
মোট আয় (TR): = দাম × উৎপাদনের পরিমাণ

= (৪৫×১০০) টাকা

=৪৫০০ টাকা

এবং মোট ব্যয় (TC): = গড় ব্যয় × উৎপাদনের পরিমাণ

= (৪৫×১০০) টাকা

=৪৫০০ টাকা

মুনাফা (x )= TR - TC

106
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়।

218
উত্তরঃ

একচেটিয়া কারবারে বিবেচ্য দ্রব্যের কোনো নিকট পরিবর্তক না থাকায় বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যটির দাম নির্ধারণ করতে পারে।
একচেটিয়া কারবারে ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয়। সাধারণত একচেটিয়া কারবারে বিক্রয়যোগ্য দ্রব্য কেবল একটিমাত্র ফার্ম দ্বারা উৎপাদিত হয়। তাই একচেটিয়া কারবারি দ্রব্যের যোগান বাড়িয়ে বা কমিয়ে দ্রব্যটির দাম নিয়ন্ত্রণ করতে পারে। এভাবে একচেটিয়া কারবারি তার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তন করে দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে।

390
উত্তরঃ

প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাথমিক অবস্থায় ফার্মটির গড় ব্যয় (AC) এর চেয়ে গড় আয় (AR) বেশি হওয়ায় অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়। নিচে ফার্মটির ভারসাম্য উৎপাদন ও মুনাফার পরিমাণ নির্ণয় করা হলো-

উদ্দীপকে উল্লিখিত তথ্য অনুসারে অঙ্কিত উপরের চিত্রে লক্ষ করা যায়, E বিন্দুতে MC = MR এবং MR এর ঢাল অপেক্ষা MC-এর ঢাল বেশি হয়। ফলে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। এ অবস্থায় ভারসাম্য উৎপাদনের পরিমাণ OQ, এবং ভারসাম্য দাম OP,। OQ, পরিমাণ উৎপাদনে ফার্মটির গড় ব্যয় হয় OP।। ফলে ফার্মটির

মোট আয়, TR = OPOX OQo

= OPEQO

এবং মোট ব্যয়, TC = OP₁× OQD

= OPFQo

সুতরাং মুনাফা, π = TR – TC

= OPEQ- OPFQo

= POEFP1

অর্থাৎ, প্রাথমিক অবস্থায় ফার্মটির ভারসাম্য উৎপাদন OQ০ এবং মুনাফার পরিমাণ PoEFP, যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অস্বাভাবিক মুনাফাকে নির্দেশ করে।

295
উত্তরঃ

বর্ষার সময় ফার্মটির গড় ব্যয় (AC)-এর চেয়ে গড় আয় (AR) কম হওয়ায় ফার্মটি ক্ষতির সম্মুখীন হবে। নিচে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো-

উদ্দীপকে লক্ষ করা যায়, বর্ষার পানিতে ঘাস ডুবে যাওয়ায় ফার্মটির গড় ব্যয় রেখা AC থেকে উপরে AC, এ স্থানান্তরিত হয়। এতে গড় ব্যয় OP হতে বেড়ে OP₂ হয়। এ অবস্থায় গড় ব্যয় OP: তে ভারসাম্য দাম OP, এর চেয়ে বেশি হয়। ফলে বর্ষার সময় ফার্মটির উৎপাদন OQ, দাম OP, এবং গড় ব্যয় OP₂। সুতরাং-

মোট আয়, TROQX OP

=OPEQ

এবং মোট ব্যয়, TC-OQ OP

x= OPGQ

সুতরাং, মুনাফা, TR-TC

OPEQOP GQ

=-POPGE

সুতরাং ফার্মটির ক্ষতির পরিমাণ PP-GE হবে। এমতাবস্থায় ফার্মটির গড় পরিবর্তনশীল ব্যয় (AVC) যদি গড় আয়ের চেয়ে কম হয়। তবে ফার্মটি ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে। আর যদি AVC > AR হয়, তবে ফার্মটি উৎপাদন বন্ধ করে দিবে। পরিশেষে বলা যায়, উল্লিখিত ফার্মটি বর্ষার সময় POP-GE পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে।

213
উত্তরঃ

অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।

272
উত্তরঃ

পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে অবাধে ক্রয়-বিক্রয় করে এবং প্রচলিত দামের ওপর কেউ প্রভাব বিস্তার করতে পারে না বলে একে দামগ্রহীতা বলে। প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। এই দামকে মেনে নিয়ে একটি ফার্ম বাজারের মোট যোগানের সামান্য অংশ উৎপাদন ও সরবরাহ করে। বাজারের প্রচলিত দামের ওপর এককভাবে কোনো ফার্ম প্রভাব বিস্তার করতে পারে না। তাই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে দামগ্রহীতা বলা হয়।

1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews