SDGs হলো Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এটি ২০১৫ সালে শেখ হওয়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাকে প্রতিস্থাপন করেছে। SDGs এর মেয়াদকাল ২০১৬ থেকে ২০৩০ পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে।
Related Question
View AllOne belt one road বা 'এক অঞ্চল এক পথ' একটি পরিকল্পনা। এটি মূলত চীনের সঙ্গে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অন্তত ৭০টি দেশের জলে ও স্থলে সংযোগ স্থাপনের পরিকল্পনা। One belt one road কে সংক্ষেপে OBOR বলা হয়। প্রকল্পটি অর্থায়নের জন্য Asian Infrastructure Investment Bank (AIIB) নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।
Human Development Index বা মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশসমূহের জীবন ধারণের মান, শিক্ষা, নিরক্ষরতা ইত্যাদির একটি তুলনামূলক সূচক। এখানে বিভিন্ন ধরনের পরিসংখ্যান ব্যবহার করে মানব উন্নয়নের মাপকাঠিতে সংশ্লিষ্ট দেশগুলোকে ক্রমানুসারে সাজানো হয়।
Cable News Network যা একটি যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল। এটি সংবাদ ও সংবাদ বিশ্লেষণ সম্প্রচার করে থাকে। ১৯৮০ সালে টেড টার্নার নামে এক ব্যক্তি এটি প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে এর প্রধান কার্যালয় অবস্থিত ।
অবৈধ উপায়ে অর্জিত অর্থকে বৈধ করার প্রক্রিয়াকে Money Laundering বলে। এই প্রক্রিয়ায় অর্থের অবৈধ উৎস গোপন করা হয়। অন্যভাবে বলতে গেলে, বিভিন্ন অবৈধ উপায়ে যে সব অর্থ আসছে, সেগুলোকে ব্যাংকের মাধ্যমে ডিডি, টিটি, এমটি করে বা বিভিন্ন নামে Account খুলে তা পরবর্তীতে অন্য কোথাও বিনিয়োগের মাধ্যমে বৈধ করার প্রক্রিয়াই Money Laundering.
কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্ব একটি নতুন পুলিশিং দর্শন। কমিউনিটি পুলিশিং ধারণাটি আসে মূলত রবার্ট পিলের গণমুখী পুলিশিং এর মূলনীতি হতে। আমাদের দেশে পুলিশী কর্মকাণ্ডে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে কার্যকরভাবে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ধারণাটি গ্রহণ করা হয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!