The book that I bought is marvelous.
বাক্যের অর্থঃ যে বইটি আমি কিনেছি, তা চমকপ্রদ।
Relative Pronoun: যেসব Pronoun noun বা Pronoun-কে নির্দেশপূর্বক দুটি Clause বা বাক্যকে যুক্ত করে,তাদেরকে Relative Pronoun বলে।Relative pronoun, relative clause- এর শুরুতে বসে। Who,which,whom,whose that প্রভৃতি relative Pronoun।
Those who are honest go to heaven.
The man whom you saw is my friend.
যে Pronoun তার আগের কোনো Noun বা Pronoun-কে নির্দেশ করে এবং দুটি বাক্যকে যুক্ত করে, তাকে Relative Pronoun বলে।
উদাহরণ: Who, Whom, Whose, Which, That, What.
১. Relative Pronoun-এর সঠিক ব্যবহার:
২. Antecedent (অ্যান্টিসিডেন্ট) এর নিয়ম:
Relative Pronoun-এর ঠিক আগে যে Noun বা Pronoun বসে, তাকে Antecedent বলে। বাক্যের Verb-টি সবসময় এই Antecedent অনুযায়ী বসে। এটি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে।
Example: It is I who am (is নয়) to blame.
Example: It is they who are (is নয়) responsible.
৩. Who বনাম Whom চেনার শর্টকাট টেকনিক:
পরীক্ষায় Who এবং Whom নিয়ে কনফিউশন হলে নিচের টেকনিকটি ফলো করুন:
যদি গ্যাপের পর সরাসরি Verb থাকে, তবে Who বসবে।
যদি গ্যাপের পর Noun বা Pronoun (Subject) থাকে, তবে Whom বসবে।
Example: I know the girl who won the prize. (Verb-এর আগে Who)
Example: The man whom I met is very kind. (Subject-এর আগে Whom)
৪. 'That' এর বিশেষ ব্যবহার:
কিছু নির্দিষ্ট শব্দের পর (যেমন: All, Only, None, Much, Superlative degree) Relative Pronoun হিসেবে 'Which' না বসে 'That' বসে।
Example: All that glitters is not gold.
Example: This is the best book that I have ever read.
Related Question
View AllI met a man who is a teacher. বাক্যের অর্থঃ একজন শিক্ষকের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ।
Five years have passed since I met you last. (Conjunction adjective) বাক্যের অর্থঃ ৫ বছর হয়ে গেল তোমার সাথে সাক্ষাৎ হয়েছে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!