Zabin: Hi, Romin! How's everything? (হাই, রোমিন! সবকিছু কেমন চলছে?)
Romin: I'm fine, thanks. How're you doing? (ভালো আছি, ধন্যবাদ। তোমার কেমন চলছে?)
Zabin: I'm fine too. I'm facing some difficulties though. (আমিও ভালো। যদিও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি।)
Romin: I see. What's wrong? (আচ্ছা। কী সমস্যা?)
Zabin: Well, I haven't done well in several of my English exams. I don't know what to do. This is very frustrating. (আসলে, বেশ কিছু ইংরেজি পরীক্ষায় আমি ভালো করতে পারিনি। আমি জানি না কী করব। এটা খুব হতাশাজনক।)
Romin: Hm, but there are ways to improve your English. (হুম, তবে ইংরেজিতে ভালো করার উপায় আছে।)
Zabin:
Really? How's that? (সত্যিই? কীভাবে?)
Romin: You can read English newspapers and story books to improve your reading and writing. This habit will increase your vocabulary and knowledge about sentence structures. (পড়া এবং লেখায় আরও ভালো করতে হলে ইংরেজি খবরের কাগজ ও গল্পের বই পড়তে পারো। এই অভ্যাস বাক্য গঠনের ক্ষেত্রে তোমার শব্দভান্ডার ও জ্ঞান বৃদ্ধি করবে।)
Zabin: Oh, I see! But how can I improve my listening and speaking? Speaking English is what I'm most worried about. I want to be a fluent speaker in English. (ওহ, আচ্ছা। কীভাবে আমি আমার শোনা ও বলার দক্ষতা বাড়াতে পারব? আমি সবচেয়ে বেশি চিন্তিত ইংরেজি বলা নিয়ে। আমি ইংরেজিতে অনর্গল কথা বলতে চাই।)
Romin: Well, you can watch good English movies, listen to English talks on different issues on radio and online. Most importantly, you have to practise a lot to gain fluency in speaking. Try to speak English in and outside the classroom with friends and family. Don't be shy or scared of making mistakes. You'll learn to speak correctly gradually. (বেশ, তুমি ভালো ভালো ইংরেজি সিনেমা দেখতে পারো, রেডিও ও অনলাইনে বিভিন্ন বিষয়ে ইংরেজি আলাপ শুনতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অনর্গল কথা বলার জন্য তোমাকে প্রচুর অনুশীলন করতে হবে। শ্রেণিকক্ষের ভেতরে ও বাইরে বন্ধু-বান্ধব ও
পরিবারের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করো। ভুল করা নিয়ে লজ্জা বা ভয় পেয়ো না। ধীরে ধীরে তুমি সঠিকভাবে বলতে শিখে যাবে।)
Zabin: That sounds great. Thanks a lot, friend! You're a life-saver. (শুনে ভালো লাগল। অনেক ধন্যবাদ বন্ধু। তুমি বাঁচালে!)
Romin: No problem, friend! Don't hesitate if you need any help regarding this. (কোনো ব্যাপার না বন্ধু! এ ব্যাপারে কোনো সাহায্য লাগলে সংকোচ করবে না।)
Zabin: I will! See you later then! (অবশ্যই! দেখা হবে আবার!)
Romin: Yeah, see you. (হ্যাঁ, দেখা হবে।)
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!