X' হলো কৃত্রিম উপগ্রহ। যা মানুষ দ্বারা উৎক্ষেপিত হয়। ব্যবহার অনুসারে কৃত্রিম উপগ্রহকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন- যোগাযোগ উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ইত্যাদি। মানব জীবনে কৃত্রিম উপগ্রহের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো-
১. যোগাযোগ উপগ্রহের মাধ্যমে টেলিফোনের সাহায্যে একস্থান থেকে অন্যস্থানে বা এক দেশ থেকে অন্য দেশে কথা বলা সম্ভব হচ্ছে।
২. যোগাযোগ উপগ্রহের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন দেশের প্রোগ্রাম, খেলাধুলা, খবর সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
৩. আবহাওয়া উপগ্রহের মাধ্যমে আবহাওয়া সম্পর্কিত তথ্যসমূহ সংগ্রহ করা যাচ্ছে।
৪. আবহাওয়া উপগ্রহের মাধ্যমে বায়ুপ্রবাহ, ঘূর্ণিঝড়, সাইক্লোন সম্পর্কিত তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে।
৫. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের মাধ্যমে কোথাও মাটি, পানি ও বায়ু দূষিত হচ্ছে কি-না তা জানা যাচ্ছে।
৬. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহের মাধ্যমে বনে আগুন লেগেছে বা কোনো জাহাজের সামনে হিমবাহ আছে কি-না তা জানা সম্ভব হচ্ছে।
৭. সামরিক বা গোয়েন্দা উপগ্রহের মাধ্যমে প্রতিপক্ষের তথ্য সংগ্রহ করা যায়।
৮. নৌ পরিবহন উপগ্রহের মাধ্যমে গাড়ি, সামুদ্রিক জাহাজ ও বিমান চলাচলের পথ নির্ধারণ করা যায়।
৯. জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহের মাধ্যমে মহাবিশ্ব সম্পর্কে অজানা তথ্য সংগ্রহ করা যাচ্ছে।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, মানব জীবনে কৃত্রিম উপগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!