ছকের X ও Z স্তর দুটি যথাক্রমে কেন্দ্রমণ্ডল ও অশ্মমণ্ডল।
জীবজগত তার অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রকৃতির ওপর নির্ভরশীল। খনিজ দ্রব্যের মধ্যে আকরিক লোহা, নিকেল প্রভৃত ভারী শিল্পে (যেমন- লোহা ও ইস্পাত) ব্যবহৃত হয়। কিন্তু 'X' তথা কেন্দ্রমণ্ডলে যে লোহা, নিকেল রয়েছে তা উত্তোলনযোগ্য নয়। বরং মানুষ অশ্মমণ্ডলের অন্তর্গত খনি থেকেই খনিজ সম্পদ আহরণ করে। আবার, মানুষের ব্যবহৃত জ্বালানি সম্পদ (কয়লা, তেল, গ্যাস), গৃহনির্মাণ, কৃষিকাজ প্রভৃতি সবকিছু অশ্মমণ্ডলের উপর নির্ভরশীল। কৃষিকাজের জন্য উপযুক্ত মাটি ও পানির প্রাথমিক উৎস হলো অশ্মমণ্ডল।
অশ্মমণ্ডলের অন্তর্গত সমুদ্র তলদেশের ভুত্বক সিলিকন, ম্যাগনেসিয়াম এবং মহাদেশীয় ভূত্বক সিলিকন, অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এছাড়াও তামা, সোনা, অ্যালুমিনিয়াম প্রভৃতির অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যা
অশ্যমণ্ডলে পাওয়া যায়। সুতরাং বলা যায়, অশ্মমণ্ডল প্রাণিকুলের জন্য অধিক গুরুত্বপূর্ণ।
Related Question
View Allযে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে নদী উপত্যকা বলে।
উর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখন্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে পার্শ্ব অপেক্ষা নিম্নদিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।তাই একে 'V' উপত্যকা বলা হয়।
প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকা 'V' আকৃতির হয়।
ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ায় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে নিচের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!