'X' দেশটির কৃষি উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

উদ্দীপকের 'X' দেশটির কৃষি উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ নিচে মূল্যায়ন করা হলো-

জমির উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য উৎপাদন বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কৃষি উপকরণসমূহের সহজলভ্যকরণ, কৃষি প্রযুক্তি উদ্ভাবন ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে দেশটির সরকার দেশে কৃষির উন্নয়নকল্পে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন-

  • কৃষি তথা খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষকদের সহায়তা প্রদানের জন্য সার ও অন্যান্য কৃষি কার্যক্রমে
    ভর্তুকি প্রদান করেছে। এছাড়া সরকার এলাকাভিত্তিক প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে উপকরণ সহায়তা কার্ড বিতরণের ব্যবস্থা করেছে।
    এর ফলে প্রকৃত ভূমিহীন কৃষকগণ কৃষি উপকরণ সংগ্রহে অগ্রাধিকার লাভ করবে।
  • কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্নভাবে সেচ সুবিধা প্রদান করছে। ভূ-উপরিস্থ পানির সংরক্ষণ ও ব্যবহার, প্রাকৃতিক উপায়ে প্রাপ্ত পানির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ ছাড়াও নদীতে রাবার জ্যাম স্থাপনের মাধ্যমে সেচ সুবিধা প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে।
  • শস্য বহুমুখীকরণের ফলে জমির মাটির গুণাগুণ রক্ষা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়; তাই শস্য বহুমুখীকরণের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। মাটির উর্বরতা সংরক্ষণ ও বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা হয়েছে।
  • উন্নত বীজ এবং কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের মাধ্যমে দ্রুত কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গবেষণাকাজ পরিচালিত হচ্ছে। বিশেষ করে, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় নতুন জাতের ফসল উদ্ভাবনের কার্যক্রম চলছে।
  • বন্যা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য উপকূলীয় অঞ্চলসমূহে বাঁধ নির্মাণ করা হচ্ছে; এতে করে কৃষি ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের 'X' দেশটির কৃষি উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ খুবই গুরুত্বপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
9 months ago
139

Related Question

View All
উত্তরঃ

সেচ হলো কৃত্রিমভাবে কৃষিজমিতে পানি দেওয়ার ব্যবস্থা।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
208
উত্তরঃ

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মোট শ্রমশক্তির ৪৫.১% কৃষি খাতে নিয়োজিত। কিন্তু এ দেশের অধিকাংশ কৃষক ভূমিহীন ও দরিদ্র। ফলে কৃষিকাজের সরঞ্জাম ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করতে হয়। তাই কৃষকরা বিভিন্ন উৎস থেকে কৃষিঋণ গ্রহণ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
210
উত্তরঃ

উদ্দীপকের ঘটনা অনুসারে আব্দুল করিম কৃষিপণ্যের বিপণন বা বাজারজাতকরণের সাথে জড়িত। নিচে তা ব্যাখ্যা করা হলো-উৎপাদিত ফসল ভোক্তার নিকট তথা ক্রেতার নিকট পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যক্রম বা প্রক্রিয়াকে কৃষিপণ্যের বিপণন বা বাজারজাতকরণ বলে। এ ধরনের পেশার লোকদের দালাল বা ফড়িয়া বলে। বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা বা ভোক্তার চাহিদামতো কৃষিপণ্য উৎপাদন করা বাজারজাতকরণের প্রথম ধাপ। বিপুল কৃষিপণ্য একসাথে বিক্রি করা যায় না। ফলে কৃষিপণ্য গুদামজাত ও সংরক্ষণ করতে হয়। বিক্রির উদ্দেশ্যে কৃষিপণ্য এক স্থান থেকে অন্য স্থানে পৌছানোর জন্য পরিবহনের প্রয়োজন হয়। ক্ষেত থেকে ফসল ক্রয় করা, গুদামজাতকরণ, পরিবহন ইত্যাদির জন্য বিপণনের কাজে ব্যবসায়ী/কৃষকের অর্থের যোগান থাকতে হয়। অতঃপর উক্ত কৃষিপণ্যসমূহ বাজারে বিক্রয় করতে হয়। আব্দুল করিমও ফসলের মৌসুমে কৃষকদের অগ্রিম টাকা দিয়ে রাখেন তাদের ফসল কেনার জন্য। কৃষকদের থেকে সংগৃহীত ফসল তিনি শহরের বাজারে সরবরাহ করেন। এই মধ্যপন্থী কার্যক্রম, অর্থাৎ বাজারজাতকরণের মাধ্যমে আয় করে তার সংসার চালান।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
154
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি, বাজারজাতকরণ বা বিপণন পেশা আমাদের দেশে প্রয়োজনীয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও এ দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত। তারা অনেক পরিশ্রম করে শস্য ফলায়। তাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রি করলে ভালো দাম পায় না। তাই তারা দালাল বা ফড়িয়াদের কাছে সাধারণ দামের চেয়ে একটু বেশি দামে তাদের উৎপাদিত ফসল বিক্রির চেষ্টা করে। দালাল বা ফড়িয়ারা ওই ফসল শহরে আরও বেশি দামে বিক্রি করে। এতে তারা নিজেরাও লাভবান হয়, আবার কৃষকরাও সাধারণের থেকে একটু বেশি লাভবান হয়। এই দালাল বা ফড়িয়াদের মাধ্যমে বাংলাদেশের গ্রাম থেকে গঞ্জে এবং গঞ্জ থেকে শহরে বিভিন্ন ধরনের কৃষিপণ্য ভোক্তার কাছে আসে। বাংলাদেশের বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করার কাজেও এ ধরনের দালাল বা ফড়িয়াদের অবদান রয়েছে। আমাদের দেশে এই ধরনের দালাল ও ফড়িয়ারা আছে বলেই কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে বিক্রি করতে পারছে। তবে বর্তমানে কিছু ভুয়া দালাল ও ফড়িয়া কৃষকদের ঠকিয়ে তাদের কষ্টে উৎপাদিত পণ্য আত্মসাৎ করছে। যার ফলে সরকার ওই দালাল ও ফড়িয়াদের দূর করতে নিজেরাই কৃষকদের কাছ থেকে ধান/চাল কিনছে। কিন্তু এ দেশে কৃষিপণ্য বাজারজাতকরণে দালাল ও ফড়িয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তাই আমি মনে করি, আমাদের দেশে এ ধরনের পেশা প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
187
উত্তরঃ

একজন কৃষক ফসল ফলানোর জন্য যে জমি ব্যবহার করে থাকে তা-ই কৃষি খামার।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
184
উত্তরঃ

কৃষি খামারে একটি মাত্র ফসলের পরিবর্তে একাধিক ফসল উৎপাদন করাকে বলা হয় শস্য বহুমুখীকরণ। এ ক্ষেত্রে একই জমিতে বছরের নানা সময়ে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়। ১৯৯০-এর দশকে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ কমানোর উদ্দেশ্যে বাংলাদেশের সরকার শস্য বহুমুখীকরণ কর্মসূচি গ্রহণ করে

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
217
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews