'X' দেশের জনগণের ভোেগ ব্যয় 900 কোটি টাকা। মোট বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয় যথাক্রমে 200 এবং 300 কোটি টাকা। মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় 300 কোটি টাকা

Updated: 10 months ago
উত্তরঃ

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক অর্থবছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে।

উত্তরঃ

প্রান্তিক ভোগ প্রবণতার মান শূন্যের চেয়ে বেশি আবার এককের চেয়ে কম হয়। কারণ আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় তার চেয়ে কম হারে বাড়ে।
মানুষের আয় বাড়লে ভোগ ব্যয়ও বাড়ে। তবে আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সেই হারে বাড়ে না, বরং তার চেয়ে কম হারে বাড়ে। কারণ মানুষ তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ না করে কিছু অংশ সঞ্চয় করে। আবার মানুষ কখনো শূন্য ভোগও করতে পারে না। এজন্যই প্রান্তিক ভোগ প্রবণতার মান এককের চেয়ে কম এবং শূন্যের চেয়ে বেশি হয়ে থাকে।

উত্তরঃ

উদ্দীপকের তথ্যের আলোকে নিচে ব্যয় পদ্ধতিতে 'X' দেশের GNI নির্ণয় করা হলো:

GNI বা জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতির মধ্যে ব্যয় পদ্ধতি একটি। এ পদ্ধতি অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের প্রাপ্ত দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য জনগণের মোট ভোগ ব্যয় (C), মোট বিনিয়োগ ব্যয় (1) এবং সরকারি ব্যয় (G) এর সমষ্টিই হলো মোট জাতীয় আয়। তবে উন্মুক্ত অর্থনীতিতে GNI পরিমাপের সময় X = X -M তথা নিট রপ্তানিও যুক্ত করতে হয়।
উদ্দীপকে লক্ষ করা যায়, 'X' দেশের মোট ভোগ ব্যয় 900 কোটি টাকা, মোট বিনিয়োগ ব্যয় 200 কোটি টাকা এবং সরকারি ব্যয় 300 কোটি টাকা। কাজেই 'X' দেশের অর্থনীতিতে আমদানি-রপ্তানি বাণিজ্য অনুপস্থিত থাকায়

GNIC+I+G

=(900+200+300) কোটি টাকা

= 1400 কোটি টাকা।

.. নির্ণেয় 'X' দেশের GNI হলো 1400 কোটি টাকা।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত 'X' দেশের NNI, GNI অপেক্ষা কম হবে। নিচে তা প্রদত্ত তথ্যের আলোকে বিশ্লেষণ করা হলো।
কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি থেকে মূলধনসামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে, তাকে নিট জাতীয় আয় (NNI) বলে। অর্থাৎ NNI=GNI-CCA
উদ্দীপকে লক্ষ করা যায়, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় (CCA) 300 কোটি টাকা। কাজেই 'X' দেশের নিট জাতীয় আয়,

NNI=GNI- CCA

=C+I+G-CCA

= (900+200+300 – 300) কোটি টাকা

= (1400-300) কোটি টাকা

= 1100 কোটি টাকা

সুতরাং 'X' দেশের NNI হলো 1100 কোটি টাকা এবং GNI হলো 1400 কোটি টাকা ('গ' নং হতে)। এক্ষেত্রে GNI থেকে NNI 300 কোটি টাকা কম।
আবার, GNI থেকে CCA বাদ দিয়ে NNI নির্ণয় করা হয়। এজন্য NNI কখনই GNI অপেক্ষা বেশি হতে পারে না। পরিশেষে বলা যায়, উদ্দীপকের তথ্যের আলোকে 'X' দেশের NNI, GNI অপেক্ষা কম।

200

Related Question

View All
উত্তরঃ

কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যেসব দ্রব্য ও সেবাকর্ম উৎপন্ন হয় তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বলে।

387
উত্তরঃ

ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না, বরং ব্যয়যোগ্য আয় থেকে সে ভোগ করে।
একটি নির্দিষ্ট সময়ে ব্যক্তি তার আয়ের যে অংশটুকু ব্যয় করতে সক্ষম হয়, তাকে ব্যয়যোগ্য আয় বলে। সাধারণত, ব্যক্তিগত আয় থেকে সরকারকে প্রদেয় কর ও নিট ব্যবসায় সঞ্চয় বাদ দিয়ে হস্তান্তর পাওনা যোগ করলে তার ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। আর দেশের একজন নাগরিক হিসেবে কর প্রদান বাধ্যতামূলক হওয়ায় ব্যক্তি তার আয়ের সম্পূর্ণ অংশ ভোগ করতে পারে না। তাই বলা হয়, ব্যক্তির ভোগ তার আয় নয়, বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে।

622
উত্তরঃ

উদ্দীপকের তথ্য ব্যবহার করে ভোগ সূচি তৈরি করে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে নিচে ভোগ অপেক্ষকটির রেখা অঙ্কন করা হলো

জাতীয় আয় (Y)

ভোগ ব্যয়বিন্দু (Y, C)

বিন্দু (Y, C)

১০০

a

১০০

১৯০

b

২০০

২৮০

c

৩০০

৩৭০

d

৪০০

৪৬০

e

উপরের সূচিতে লক্ষ করা যায়, জাতীয় আয় (Y) শূন্য হলে ভোগ ব্যয় (C) 100 একক হয় যা বিন্দু নির্দেশ করে। একইভাবে, জাতীয় আয় 100, 200, 300 ও 400 একক হলে ভোগ ব্যয় যথাক্রমে 190, 280, 370 ও 460 একক হয়। যা চিত্রে যথাক্রমে b, c, d ও বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এখন প্রাপ্ত এই বিন্দুগুলো যোগ করলে পাওয়া যায় ভোগ রেখা। এটি হলো প্রদত্ত ভোগ অপেক্ষকের চিত্ররূপ।

342
উত্তরঃ

উদ্দীপকে আয়স্তর শূন্য হলেও স্বয়ম্ভূত ভোগ ব্যয় বিদ্যমান থাকায় ভোগস্তর হবে 100 একক। নিচে তা উদ্দীপক অনুযায়ী বিশ্লেষণ করা হলো:
যে ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না তাকে স্বয়ম্ভূত ভোগ ব্যয় বলে। অর্থাৎ, আয় শূন্য হলেও এ ভোগ ব্যয় বজায় থাকে। সাধারণত, একটি নির্দিষ্ট বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে আয় হয় তা থেকে ভোগ ব্যয় সম্পন্ন হয়। এখন বিবেচ্য বছরের পূর্বে কোনো সময়ে জমানো অর্থ থেকে ভোক্তা কিছু ভোগ ব্যয় করে থাকে। এই ভোগ ব্যয়কেই বিবেচ্য বছরের স্বয়ম্ভূত ভোগ বলে।

প্রদত্ত ভোগ অপেক্ষকে Y = 0 হলে,

C = ১০০ + ০.৯Y

বা, C =১০০ +০.৯ ×০ [*: Y = ০ ]

বা, C = ১০০ + ০

বা, C = ১০০

C = ১০০একক।

এটিই হলো চলতি বছরের স্বয়ম্ভূত ভোগ ব্যয়। আর যেহেতু স্বয়ম্ভূত ভোগ ব্যয় আয়ের ওপর নির্ভর করে না, তাই আয়স্তর শূন্য হলেও ভোগ ব্যয় ১০০ এককে বজায় থাকে।

341
উত্তরঃ

একটি দেশে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে অসংখ্য দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, এগুলোর জন্য ভোক্তা সাধারণ, বিনিয়োগকারী ও সরকার যে ব্যয় করতে প্রস্তুত থাকে তার সমষ্টিই হলো সামগ্রিক ব্যয়।

676
উত্তরঃ

প্রবাসীরা নিজ দেশের ভৌগোলিক সীমার বাইরে কর্মরত থাকে বিধায় তাদের আয় নিজ দেশের GDP-তে অন্তর্ভুক্ত হয় না।
কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি-বিদেশি জনগণ মিলে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা GDP বলে। আর প্রবাসীরা দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে কর্মরত থাকে বিধায় GDP-এর সংজ্ঞা অনুসারে তাদের আয় GDP-তে অন্তর্ভুক্ত হয় না। বরং তাদের আয় GNP-তে অন্তর্ভুক্ত হয়।

328
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews