X ব্যাংক দেশের নোট ও মুদ্রার প্রচলন করে এবং মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে X ব্যাংকটি অন্যান্য ব্যাংককে প্রদত্ত ঋণের সুদের হার বাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। 

Updated: 10 months ago
উত্তরঃ

বাজারে মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। এর ফলে মুদ্রার মূল্যমান কমে যায় এবং দ্রব্যমূল্য বেড়ে যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে বলে একে মুদ্রাবাজারের অভিভাবক বলে। মুদ্রা বাজারে স্বল্পমেয়াদি অর্থ বা আর্থিক সম্পদ কেনা-বেচা করা হয়। এ বাজারের হাতিয়ার হলো- ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, ব্যাংকের স্বীকৃতিপত্র ইত্যাদি। এ বাজারের গুরুত্বপূর্ণ অংশ হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এ বাজারের উন্নয়নে সহায়তা করে। তাই একে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত X ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের আর্থিক কাঠামোর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এটি মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। দেশের নোট ও মুদ্রা প্রচলনের দায়িত্ব, মুদ্রামান সংরক্ষণ ও মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কাজ করে থাকে।

উদ্দীপকের X ব্যাংক দেশের নোট ও মুদ্রার প্রচলন করে এবং মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দিলে x ব্যাংকটি অন্যান্য ব্যাংককে প্রদত্ত ঋণের সুদের হার বাড়িয়ে দেয়। এভাবে ব্যাংকটি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নোট ও মুদ্রা প্রচলন, মুদ্রাবাজারের স্থিতিশীলতা রাখা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা ইত্যাদি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির অন্তর্ভুক্ত। এসব বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায় যে, x ব্যাংকটি হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে x ব্যাংক কর্তৃক গৃহীত ব্যাংক হার নীতিটি সম্পূর্ণ যৌক্তিক।

তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহ যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তাকে ব্যাংক হার বলে। এ হারের হ্রাস-বৃদ্ধির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার কৌশলই হলো ব্যাংক হার নীতি। ঋণ নিয়ন্ত্রণ করার বিভিন্ন কৌশলের মধ্যে এটি একটি অন্যতম কৌশল।

উদ্দীপকে X ব্যাংক দেশের নোট ও মুদ্রা প্রচলন করে। এটি মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাই X ব্যাংকটি অন্যান্য ব্যাংককে প্রদত্ত ঋণের সুদের হার বাড়িয়ে দেয়। অর্থাৎ, ব্যাংক হার নীতির মাধ্যমে ব্যাংকটি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।  কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে বিভিন্ন কৌশল গ্রহণ করে। ঋণ নিয়ন্ত্রণের এসব কৌশলের মধ্যে ব্যাংক হার নীতি অত্যন্ত কার্যকর। মুদ্রাবাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে ব্যাংক হার বৃদ্ধি করা হয়। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়। বাণিজ্যিক ব্যাংকগুলোর খরচ বেড়ে যাওয়ায় অধিক সুদে গ্রাহকদের ঋণ দেয়। ফলে গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণের প্রবণতা হ্রাস পায়। এর ফলে মুদ্রাস্ফীতি হ্রাস পায়। মূল্যস্তরে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। তাই উদ্দীপকের X ব্যাংকটিও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই পদ্ধতি গ্রহণ করেছে। তাই বলা যায়, X ব্যাংকের গৃহীত ব্যাংক হার নীতিটি সম্পূর্ণ যৌক্তিক ছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
108

Related Question

View All
উত্তরঃ

তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে নগদে ও অংশবিশেষ বন্ড, সিকিউরিটিজ কিনে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার বিধানকে বিধিবদ্ধ তারল্য অনুপাত হার বা Statutory Liquidity Ratio (SLR) বলে। বর্তমানে SLR-এর হার ১৩%।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
373
উত্তরঃ

কেন্দ্রীয় ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়।
তালিকাভুক্ত ব্যাংকসমূহ যেকোনো কারণেই তারল্য সংকটে 'বা আর্থিক সংকটে পড়তে পারে। এ সময় ব্যাংকগুলো অন্য কোনো উৎস থেকে অর্থ সংগ্রহে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ঋণ সরবরাহে এগিয়ে আসে। এক্ষেত্রে এই ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। এছাড়াও ব্যাংক বাণিজ্যিক হুন্ডি, প্রতিজ্ঞাপত্র ইত্যাদি পুনঃবাট্টা করে ঋণ দেয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
241
উত্তরঃ

উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের নিকাশঘর নামক বিশেষ কক্ষের কথা উল্লেখ রয়েছে।

বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যকার আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থান হলো নিকাশঘর। এটি কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। সদস্য ব্যাংকগুলো প্রতি কার্যদিবসে কেন্দ্রীয় ব্যাংকের এ সেবার মাধ্যমে তাদের দেনা-পাওনা নিষ্পত্তি করে। কেন্দ্রীয় ব্যাংক মূলত আন্তঃব্যাংকিং নিকাশঘর পরিচালনা করে।

উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক হলো মুদ্রাবাজারের অভিভাবক। এই ব্যাংকের একটি বিশেষ কক্ষ রয়েছে। উক্ত কক্ষে তালিকাভুক্ত ব্যাংকসমূহের পারস্পরিক দেনা-পাওনা নিষ্পত্তি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই বিশেষ কক্ষ হলো নিকাশঘর। এখানে সদস্য ব্যাংকগুলো প্রতি কার্য দিবসে তাদের দেনা-পাওনার বিবরণী নিয়ে উপস্থিত হয়। কেন্দ্রীয় ব্যাংক সবার দেনা ও পাওনা সমন্বয় করে। ফলে খুব সহজেই ব্যাংকগুলো অন্য ব্যাংকের চেক, বিল, ড্রাফট ইত্যাদি নিষ্পত্তি করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের নিকাশঘরের কথা উল্লেখ করা হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
198
উত্তরঃ

উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যাংক হার 'নীতি ও জমার হার পরিবর্তন নীতি গ্রহণ করেছে।

ব্যাংক ঋণের হার হ্রাস-বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ করার কৌশল হলো ব্যাংক হার নীতি। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি প্রতিরোধে ব্যাংক হার বৃদ্ধি করে। আবার, প্রতিটি তালিকাভুক্ত ব্যাংক আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। এ হার হ্রাস-বৃদ্ধি করে ঋণ নিয়ন্ত্রণ করাই হলো জমার হার পরিবর্তন নীতি।

উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজার নিয়ন্ত্রণ ও আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে। সম্প্রতি দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। কেন্দ্রীয় ব্যাংকটি তার সুদের হার ৫% থেকে ৬%-এ উন্নীত করে। তবুও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি। তাই বাংলাদেশ ব্যাংক CRR বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। প্রতিটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক যে হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে তাই ব্যাংক হার। উদ্দীপকে প্রথমত ব্যাংক হার বৃদ্ধি করা হয়। ফলে বাণিজ্যিক ব্যাংক কম ঋণ গ্রহণ করবে এবং বাজারে অর্থের সরবরাহ হ্রাস পাবে। কিন্তু ব্যাংকগুলো যদি আর্থিকভাবে স্বচ্ছল হয় তাহলে এ নীতি তেমন কার্যকর হয় না। আবার প্রতিটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংককে আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এই হারকে জমার হার বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক এ হার বৃদ্ধি করলে ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পায়। ফলে বাজারে ঋণ সরবরাহও হ্রাস পায়। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংক হার নীতি ও জমার হার পরিবর্তন নীতির মধ্যে জমার হার পরিবর্তন নীতি অধিক কার্যকর।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
200
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় বা প্রথম শ্রেণির বিল বা সিকিউরিটিজ বাট্টা করে, সেই হারকে ব্যাংক হার বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
393
উত্তরঃ

কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে খোলাবাজারে বন্ড, সিকিউরিটিজ, বিল, শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদি কেনা-বেচা করাকে খোলাবাজার নীতি বলে।

বাজারে অর্থের সরবরাহ বেশি হলে কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজারে জনগণকে শেয়ার, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি কেনার আহ্বান জানায়। আবার অর্থ সরবরাহ কম হলে কেন্দ্রীয় ব্যাংক জনগণের কাছ থেকে শেয়ার, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয় করে। এতে ঋণের প্রবাহ সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
608
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews