'XYZ' কোম্পানি সদস্যদের সমাপ্ত বছর প্রতি, শেয়ার ১৫ টাকা হারে লভ্যাংশ দেয়। অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা গেল কোম্পানির লভ্যাংশ ৫% হারে বৃদ্ধি পায়। সাধারণ শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা। আগামী বছর কোম্পানির নতুন একটি প্রকল্পের জন্য ৫ লক্ষ টাকা দরকার। কোম্পানি মূলধন সংগ্রহের বিভিন্ন উৎসের মধ্যে এমন একটি তহবিল বেছে নিল যার একটি সুযোগ ব্যয় আছে। 

Updated: 9 months ago
উত্তরঃ

বিলম্বিত শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলে অভিহিত করা হয়।

উত্তরঃ

শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টনকৃত মুনাফার অংশটি হলো লভ্যাংশ।
প্রতিষ্ঠান তার লাভ বা মুনাফার একটি অংশ ভবিষ্যতে অর্থায়নের জন্য সংরক্ষণ করে, এর বাকি অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করে। শেয়ার মালিকদের মধ্যে বণ্টনকৃত এ অংশকেই লভ্যাংশ বলা হয়। কোম্পানি সাধারণত দুইভাবে লভ্যাংশ দিতে পারে। প্রথমত, নগদ লভ্যাংশ এবং দ্বিতীয়ত, স্টক (শেয়ার) লভ্যাংশ বা বোনাস (অধিবৃত্তি) শেয়ার।

উত্তরঃ

'XYZ' কোম্পানির সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়:
দেওয়া আছে

বর্তমান বছরের লভ্যাংশ, লভ্যাংশ = ১৫ টাকা

লভ্যাংশ বৃদ্ধির হার, বৃদ্ধির হার = ০.০৫

পরবর্তী বছরের লভ্যাংশ, লভ্যাংশ, =লভ্যাংশ, (১+ বৃদ্ধির হার)

= ১৫ (১+০.০৫)

= ১৫.৭৫ টাকা

শেয়ারের বর্তমান বাজারমূল্য, বাজারমূল্য = ১৫০ টাকা

আমরা জানি,

উত্তরঃ

মূলধন সংগ্রহের ক্ষেত্রে XYZ কোম্পানি সংরক্ষিত আয়কে বেছে নিয়েছে যা যৌক্তিক।
কোম্পানি তার নিট মুনাফার যে অংশ লভ্যাংশ হিসেবে বণ্টন না করে সংরক্ষণ করে তাকে সংরক্ষিত আয় বলে। সংরক্ষিত আয়ের তহবিলটি কোনো লাভজনক প্রকল্পে দ্রুত অর্থায়নের প্রয়োজন পড়লে ব্যবহার করা হয়। এর একটি সুযোগ ব্যয় থাকে।
উদ্দীপকে XYZ কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় ১৫.৫০%।
আগামী বছর কোম্পানি একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করবে। প্রকল্পে বিনিয়োগ করার জন্য ৫ লক্ষ টাকা প্রয়োজন। কোম্পানিটি পাঁচ লক্ষ টাকার অর্থায়নের জন্য সংরক্ষিত আয়ের তহবিলটিকে বেছে নেয়। এ তহবিলের একটি সুযোগ ব্যয় আছে।
সংরক্ষিত আয় থেকে অর্থায়নের ফলে কোম্পানি দ্রুত তার প্রকল্পে অর্থায়ন করতে পেরেছে। কোম্পানির সংরক্ষিত আয়ের যে সুযোগ ব্যয় হচ্ছিল সেটি আর হবে না। কারণ কোম্পানি প্রকল্প থেকে আয় করবে।
এছাড়াও সংরক্ষিত আয় অভ্যন্তরীণ তহবিল হওয়ায় এটি মূলধন হিসেবে ব্যবহার করতে কোনো বাড়তি খরচ হয় না। সুতরাং বলা যায়, মূলধন -সংগ্রহের ক্ষেত্রে সংরক্ষিত আয়কে তহবিল হিসেবে বেছে নেওয়া কোম্পানির জন্য যৌক্তিক হয়েছে।

125

প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন ব্যয় থাকে। মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয় বুঝায়। সাধারণত তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের জন্য মূলধন ব্যয় হিসেবে গণ্য হয়। ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিলের সংস্থান করে। তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় সমান হয় না। ফলে প্রতিটি উৎসের পৃথকভাবে মূলধন ব্যয় নির্ণয়ের প্রয়োজন হয়। এ অধ্যায়ে আমরা মূলধন ব্যয়, মূলধন ব্যয় নির্ণয়ের গুরুত্ব, তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় নির্ণয় এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারব।

এ অধ্যায় পাঠ শেষে আমরা -

  • মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মূলধন ব্যয় নির্ণয়ের তাৎপর্য ব্যাখ্যা করতে পারব।
  • মূলধন খরচ নির্ণয় করতে পারব।
  • মূলধন খরচের ভিত্তিতে বিভিন্ন উৎসের মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews